ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মাইক্রোবাস ভাড়া নিয়ে বিক্রি করে দেন উজ্জ্বল, অতঃপর...

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পিএম
ছবি: আরটিভি

ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়া নেওয়া মাইক্রোবাস মালিক সেজে অন্যত্র বিক্রির অভিযোগে উজ্জ্বল মিয়া নামে এক জনকে গ্রেপ্তার ও আত্মসাৎ করা নোহা মডেলের মাইক্রোবাস উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বিষয়টি জানান। এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঢাকার মিরপুর ২নং সেক্টর থেকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়।

গত পহেলা আগস্ট ব্যাংকের একটি প্রতারণা মামলায় উজ্জলকে ঢাকার গুলশান থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ২ আগস্ট গাড়ি আত্মসাতের মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়। এরপর ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে তার তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গাড়িটি উদ্ধার করা হয়।

পুলিশ ও উদ্ধার হওয়া গাড়ির মালিক প্রবাসী নাহিনুল হাসানের স্ত্রী ফাহমিদা হক জানান, ২০২৩ সালে মাসিক ৮২ হাজার টাকা চুক্তিতে নোহা মডেলের একটি নতুন মাইক্রোবাস উজ্জ্বলের কাছে ভাড়া দেওয়া হয়। যার মধ্যে ৫২ হাজার টাকার ব্যাংক কিস্তি পরিশোধ ও ভাড়া বাবদ ৩০ হাজার টাকা দেওয়ার শর্তে উজ্জ্বল গাড়িটি ভাড়া নেন। এরপর তিনি প্রথম ২০ কিস্তি ব্যাংকের লোন পরিশোধ করলেও ভাড়া বাবদ কোনো টাকা দেননি। গত ১১ মাস ধরে তিনি যোগাযোগ বন্ধ করে দেন। এক পর্যায়ে উজ্জ্বল গাড়ি ভাড়া নেওয়ার কথা অস্বীকার ও গাড়িটি আত্মসাৎ করেন। পরে নাহিনুল হাসানের স্ত্রী ফাহমিদা হক গত ২ আগস্ট সদর থানায় উজ্জলকে আসামি করে একটি মামলা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, আসামি উজ্জ্বলের বিরুদ্ধে গাড়ির মালিকের সঙ্গে প্রতারণা করে গাড়ি অন্যত্র বিক্রির অভিযোগে মামলা হয়। সেই মামলায় তাকে গ্রেপ্তারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি গাড়িটি অন্যত্র বিক্রি করে দেওয়ার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যমতে গাড়িটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে