ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

আরটিভিতে সংবাদ প্রচার: প্রতিবন্ধী সবুজের পাশে দাঁড়াল প্রশাসন

সোনারগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পিএম
ছবি: আরটিভি

আরটিভিতে সংবাদ প্রকাশের পর অবশেষে শারীরিক প্রতিবন্ধী অদম্য যুবক সবুজের পাশে দাঁড়িয়েছে সোনারগাঁও উপজেলা সমাজসেবা কার্যালয়।
​

গত ১০ আগস্ট আরটিভি অনলাইনে 'দুই পায়ে হাঁটতে পারেন না, তবুও পরিবারের ভরসা তিনি' শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন ও আরটিভি ডিজিটালে সংবাদ প্রচার হয়। সংবাদটিতে উঠে আসে— নিজের শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে পরিবারকে টিকিয়ে রাখতে সবুজের নিরলস সংগ্রাম ও করুণ জীবনকাহিনীর কথা।
​
প্রতিবেদনটি নজরে আসার পর উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তারা উদ্যোগ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে তাকে থ্রি হুইলার দেওয়া হয়।
​
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইকবাল হোসাইন জানান, সংবাদটি দেখে তারা সবুজের বাস্তব পরিস্থিতি জানতে পারেন। সমাজসেবা অধিদপ্তর সবসময় অবহেলিত ও অদম্য মানুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, আরটিভিতে সংবাদ প্রচারের পর বিষয়টি জানতে পেরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে তাকে আজকে একটি থ্রি- হুইলার প্রদান করা হয়।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে সবুজ এবং তার পরিবার আরটিভি নিউজ ও সমাজসেবা কার্যালয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ
শনিবার (১৭ অক্টোবর) বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নবিষয়ক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুনে নিহত ১০, একই পরিবারের ৮ জন
কক্সবাজারের ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের আটজন রয়েছেন। এ ঘটনায় আহত আরও সাতজন হাসপাতালে চিকিৎসাধীন।
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুনে নিহত ১০, একই পরিবারের ৮ জন
নারায়ণগঞ্জে পাটের গুদামে ভয়াবহ আগুন
নারায়ণগঞ্জের বন্দরে পাটের গুদামে অগ্নিকাণ্ডে প্রায় ১৪টি ছোট টিনের ঘর পুড়ে গেছে।  এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জে পাটের গুদামে ভয়াবহ আগুন
ট্রেনে কাটা মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন
বগুড়া শহরের নারুলী এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। মরদেহটি রেললাইন থেকে সরানোর আগেই এর ওপর দিয়ে আরেকটি ট্রেন চলে যায়।
ট্রেনে কাটা মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন
ইনানীর টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তা লাইসেন্স, করা হয়েছিল সতর্ক
কক্সবাজারের উখিয়ার ইনানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে অগ্নিনিরাপত্তা লাইসেন্স ছিল না। গত জুন মাসেই রিসোর্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।
ইনানীর টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তা লাইসেন্স, করা হয়েছিল সতর্ক
আরও পড়ুন
মানবেতর জীবন কাটছে একই পরিবারের চার প্রতিবন্ধীর
প্রতিবন্ধী নারীকে পেয়ে নিজেকে আর ‘সামলাতে পারলেন না’ রবিউল
প্রতিবন্ধী নারীর ঘরে প্রবেশ করে যে কাণ্ড ঘটালেন যুবক
রবিনের ‘লালসা’র শিকার প্রতিবন্ধী নারী