ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধী নারীকে পেয়ে নিজেকে আর ‘সামলাতে পারলেন না’ রবিউল

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পিএম
প্রতীকী ছবি

নেত্রকোনার পূর্বধলায় বাক্‌ ও শ্রবণপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার বিমানবন্দর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার তরুণের নাম রবিউল আওয়াল (২৪)। তিনি পূর্বধলা উপজেলার একটি গ্রামের বাসিন্দা এবং ধর্ষণের শিকার নারীর (৩২) প্রতিবেশী।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ওই নারী জন্ম থেকেই বাক্‌ ও শ্রবণপ্রতিবন্ধী। প্রায় আট মাস আগে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় তার। এরপর তিনি চার বছর বয়সী ছেলেকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। বাবার বাড়িতে যাওয়ার পর থেকে প্রতিবেশী রবিউল ওই নারীকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করছিলেন। ১৬ সেপ্টেম্বর বিকেলে ওই নারী এক প্রতিবেশীর বাড়ি গেলে ইশারায় তাকে কাছে ডেকে নেন রবিউল। এ সময় ওই বাড়িতে কোনো লোকজন ছিলেন না। পরে একটি ঘরে নিয়ে ওই নারীকে ধর্ষণ করা হয়। এ সময় এক নারী এগিয়ে গেলে রবিউল ঘর থেকে বের হয়ে পালিয়ে যান।

পরে প্রতিবন্ধী নারীকে উদ্ধার করে তার বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয়। ঘটনার বিষয়ে ওই নারীকে তার বাবা ইশারা–ইঙ্গিতে জিজ্ঞাসা করলে তিনি রবিউলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের কথা জানান। এরপর তার বাবা থানায় মামলা করেন। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে বিমানবন্দর থানা এলাকা থেকে রবিউলকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তার আসামি রবিউল পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তাকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারত থেকে আনা ১৮ রেলকোচ হস্তান্তর, চলবে ঢাকা-পাবনা রুটে
‎নীলফামারীর সৈয়দপুর কারখানায় ভারত থেকে আমদানি করা ১৮টি রেলকোচের কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও ট্রায়াল রান সম্পন্ন করে রেলওয়ের পাকশী ট্রাফিক বিভাগকে হস্তান্তর করা হয়েছে।
ভারত থেকে আনা ১৮ রেলকোচ হস্তান্তর, চলবে ঢাকা-পাবনা রুটে
ক্ষেতে ছড়ানো বিষ মেশানো ডাল খেয়ে অর্ধশতাধিক কবুতরের মৃত্যু
পটুয়াখালীর রাঙ্গাবালীতে প্রতিবেশীর ধানক্ষেতে ছড়িয়ে রাখা বিষ মেশানো ডাল খেয়ে অর্ধশতাধিক কবুতরের মৃত্যুর অভিযোগ উঠেছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কবুতর খামারি অদুদ হাওলাদার।
ক্ষেতে ছড়ানো বিষ মেশানো ডাল খেয়ে অর্ধশতাধিক কবুতরের মৃত্যু
ময়মনসিংহের নতুন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিউল ইসলাম
ময়মনসিংহের নতুন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মো. জাকিউল ইসলাম। তিনি বিদায়ী পরিচালক ডা. প্রদীপ কুমার সাহার স্থলাভিষিক্ত হয়েছেন।
ময়মনসিংহের নতুন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিউল ইসলাম
রাতে বেপরোয়া বাইক চালাচ্ছিলেন তরুণী, ধাওয়া করে যা পেল পুলিশ
সিরাজগঞ্জের তাড়াশে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে পুলিশের চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করার সময় স্মৃতি ইসলাম হাওয়া (২৯) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
রাতে বেপরোয়া বাইক চালাচ্ছিলেন তরুণী, ধাওয়া করে যা পেল পুলিশ
লংগদুতে মুরগি পালন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে রাঙামাটির লংগদুতে মুরগি পালন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
লংগদুতে মুরগি পালন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
আরও পড়ুন
প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান তরুণী, ওত পেতে ছিল কিশোর
প্রেমিকের ডাকে বাড়ি থেকে বের হয় স্কুলছাত্রী, ওঁত পেতে ছিলেন আরও ২ জন
অফিসের দরজা বন্ধ করে কিশোরীকে ধর্ষণ, সেই গার্মেন্টস মালিক গ্রেপ্তার
৪ বছরের শিশুকে ধর্ষণ করে পালালেন রাহুল, দাদা-দাদি আটক