
কক্সবাজারের উখিয়ার ইনানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে অগ্নিনিরাপত্তা লাইসেন্স ছিল না। গত জুন মাসেই রিসোর্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস স্টেশনের দূরত্ব ছিল ২২ কিলোমিটার। এ ছাড়া উখিয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১৩০টি ফায়ার স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে, শনিবার সকাল ৭টার দিকে উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত রিসোর্টটিতে আগুন লাগে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৮টা থেকে সংস্থাটির তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আসার পরও ঘটনাস্থলে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। বিজিবি, কোস্টগার্ড ও পুলিশের সহায়তায় উদ্ধার অভিযান চলছে।
আগুন লাগার সময় রিসোর্টটিতে প্রায় ৩০ জন অবস্থান করছিলেন বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
আরটিভি/এসকে
-1792225907-410248_1792225917.jpg)



-1792222409-410235_1792222492.jpg)