ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পিএম
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পাংশায় একমাত্র সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার তিন বছর বয়সী ছেলে ইভান গুরুতর আহত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মাছপাড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনিরা খাতুন মাছপাড়া ইউনিয়নের কানুখালী গ্রামের আজম প্রামাণিকের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মনিরা খাতুনের ছেলে ইভান বাড়ির পাশের রেললাইনের ওপর ছাতা হাতে বসে ছিল। হঠাৎ ট্রেন আসার শব্দ শুনে ছেলেকে বাঁচাতে ছুটে যান মনিরা। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইভানকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।

মর্মান্তিক এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে রাজবাড়ী জিআরপি থানা পুলিশ জানায়, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘুরতে বের হয়ে ঘরে ফেরা হলো না মা-মেয়ের, অতঃপর...
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন আকলিমা আক্তার পাখি (৩০) ও তার আট বছর বয়সী মেয়ে রাফা মনি।
ঘুরতে বের হয়ে ঘরে ফেরা হলো না মা-মেয়ের, অতঃপর...
বাগানে ৯ বছরের শিশুকে একা পান বৃদ্ধ, অতঃপর...
রংপুরের পীরগঞ্জে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৫৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
বাগানে ৯ বছরের শিশুকে একা পান বৃদ্ধ, অতঃপর...
সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক
সুনামগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে ৭০ বছর বয়সী মাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে নুরু আলমকে (৪৫) আটক করেছে পুলিশ।
সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক
বিএসএফের হাতে আটক ২ পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিএসএফের হাতে আটক ২ পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
নড়াইলে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত
​নড়াইল গোবরা মিত্র কলেজের সামনে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মুক্তি বিশ্বাস (৪০) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। 
নড়াইলে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত
আরও পড়ুন
৭ বছরের শিশুকে ঘরে নিয়ে যান হবি, অতঃপর...
রেললাইনে হাঁটার সময় হঠাৎ চলে আসে ট্রেন, অতঃপর...
দৌলতদিয়া টার্মিনালে পার্কিং করা বাসে আগুন
হঠাৎ দৌলতদিয়া গেল ৫ শিশু, অতঃপর...