
খুলনায় পৃথক দুই ট্রেনের ধাক্কায় বৃদ্ধসহ ২ জন নিহত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) নগরীর খানজাহান আলী থানার ফুলবাড়িগেট ও আলমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফুলবাড়িগেটের মীরেরডাঙ্গা এলাকার নুর ইসলামের ছেলে মাহফুজুল ইসলাম সিয়াম (১৯) ও খালিশপুর থানার আলমনগর এলাকার মৃত খবিরউদ্দিনের ছেলে জয়নাল আবেদীন (৮৩)।
খুলনা রেলওয়ে থানার (জিআরপি) সহকারী পরিদর্শক (এসআই) এসএম রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ভোর সাড়ে ৫টার দিকে নগরীর ফুলবাড়ীগেট এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর চিত্রা ট্রেনের ধাক্কায় মাহফুজুল ইসলাম সিয়াম নিহত হন। এ ছাড়া সকাল ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর রূপসা ট্রেনের ধাক্কায় জয়নাল আবেদীন নিহত হন। উভয়ের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরটিভি/আইএম


