ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

রাঙ্গামাটিতে মিলল দেশীয় মদ তৈরির কারখানার সন্ধান

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পিএম
কারখানার থেকে জব্দকৃত সরঞ্জাম। ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে একটি অবৈধ দেশীয় মদ উৎপাদনের কারখানার সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে বিপুল পরিমাণ মদ তৈরির সরঞ্জাম, রাসায়নিক উপকরণ এবং প্রায় দেড় হাজার লিটার মদ তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ ৯১ হাজার টাকা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাঙ্গামাটির কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবির সদস্যরা এ বিশেষ অভিযান পরিচালনা করেন।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে কাপ্তাই ব্যাটালিয়নের অধীন কুকিমারাপাড়া বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ বৈরাগীপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদীর নেতৃত্বে এবং নায়েব সুবেদার মোহাম্মদ ইব্রাহিমের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে এলাকায় একটি অবৈধ দেশীয় মদ উৎপাদনের কারখানার সন্ধান পাওয়া যায়। তবে অভিযানের সময় কারখানাটিতে কাউকে পাওয়া যায়নি।

পরে কারখানা থেকে মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয় তিনটি জেনারেটর, ১২টি প্লাস্টিকের ড্রাম, ১৫০টি সিলভারের হাঁড়ি, তিন বয়াম রাসায়নিক উপকরণ এবং ৩০ লিটার প্রস্তুতকৃত দেশীয় মদ। এ ছাড়া মদ উৎপাদনের জন্য সংরক্ষণ করা প্রায় ১ হাজার ৫০০ লিটার কাঁচামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জামের আনুমানিক সিজার মূল্য প্রায় ৫ লাখ ৯১ হাজার টাকা।

কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন, সীমান্তবর্তী ও দুর্গম পাহাড়ি এলাকায় অবৈধ মদ উৎপাদন বন্ধে গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান অব্যাহত রাখবে বিজিবি।

তিনি আরও বলেন, জব্দকৃত মদ ও মদ তৈরির বিভিন্ন উপকরণ পুলিশের মাধ্যমে ধ্বংস করার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এই অবৈধ কারখানার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঈশ্বরদী যাচ্ছেন আমির হামজা, পুলিশের হস্তক্ষেপ চাইছে ছাত্রদল
পাবনার ঈশ্বরদীতে মুফতি আমির হামজার ওয়াজ মাহফিলে রাজনৈতিক ও কুরুচিপূর্ণ বক্তব্য এবং ব্যক্তিগত আক্রমণ বন্ধের দাবিতে থানা পুলিশের হস্তক্ষেপ চেয়েছে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা।
ঈশ্বরদী যাচ্ছেন আমির হামজা, পুলিশের হস্তক্ষেপ চাইছে ছাত্রদল
কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদ্‌ঘাটন
কুমিল্লা সদরের ছত্রখিল এলাকায় যুবদল নেতা কাউছার হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত দুই আসামি তৌহিদ ও তানজিরকে গ্রেপ্তার করা হয়েছে।
কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদ্‌ঘাটন
কাপ্তাই হ্রদে মিলল যুবকের পাথর বাঁধা মরদেহ, বোট মালিক আটক
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ থেকে পাথর বাঁধা অবস্থায় আরাফাত (১৮–১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিহতের মাছ ধরার বোটের মালিক শফিককে আটক করেছে পুলিশ।
কাপ্তাই হ্রদে মিলল যুবকের পাথর বাঁধা মরদেহ, বোট মালিক আটক
সোনারগাঁয় পূজামণ্ডপ পরিদর্শনে ভারতের উপ-হাইকমিশনার
নারায়ণগঞ্জের সোনারগাঁয় দুর্গাপূজার সপ্তমীর অঞ্জলি অনুষ্ঠান উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার শ্রী পবন কুমার বাধে।
সোনারগাঁয় পূজামণ্ডপ পরিদর্শনে ভারতের উপ-হাইকমিশনার
মাদরাসায় ছাত্রদের সঙ্গে ‘অনৈতিক কার্যকলাপ’, পরিচালককে পিটিয়ে পুলিশে দিলো জনতা
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা সদরের শ্রীহরিপাড়া এলাকার আজিজুল কোরআন মডেল মাদরাসায় এ ঘটনা ঘটে।
মাদরাসায় ছাত্রদের সঙ্গে ‘অনৈতিক কার্যকলাপ’, পরিচালককে পিটিয়ে পুলিশে দিলো জনতা
আরও পড়ুন
কাপ্তাই হ্রদে মিলল যুবকের পাথর বাঁধা মরদেহ, বোট মালিক আটক
প্রধানমন্ত্রী দুর্গাপূজার বরাদ্দ এবং ছুটি বাড়িয়েছেন: মীর হেলাল
এবার গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
ঐতিহ্য ফিরিয়ে রাজশাহী রেশম কারখানার উৎপাদন বাড়ানো হবে: ভূমিমন্ত্রী মিনু