ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

লংগদুতে ৫০ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ 

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পিএম
ছবি: আরটিভি

রাঙ্গামাটির লংগদু উপজেলার বৃহত্তর বাণিজ্যিক কেন্দ্র মাইনীমুখ বাজারে জেলা পরিষদের প্রায় ৫০ লাখ টাকার উন্নয়নমূলক কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের পাশাপাশি কাজের তথ্য গোপন করায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, মাইনীমুখ বাজারে পাবলিক টয়লেটের সেপটিক ট্যাংক, দোকান প্লট ও সিঁড়ি নির্মাণে জেলা পরিষদের অর্থায়নে ৫০ লাখ টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স কামাল অ্যান্ড ব্রাদার্স’। প্রতিষ্ঠানটির পক্ষে মাঠপর্যায়ে কাজটি পরিচালনা করছেন গিয়াস উদ্দিন নামের এক ব্যক্তি।

ব্যবসায়ীদের অভিযোগ, শুরু থেকেই ওই কাজে নিম্নমানের কংক্রিট ও স্থানীয় (লোকাল) বালু ব্যবহার করা হচ্ছে। বাজার কমিটির পক্ষ থেকে কাজের বিবরণ ও শিডিউল দেখতে চাওয়া হলে গিয়াস উদ্দিন নানা অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান।

মাইনীমুখ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জসিম বলেন, বাজারের দায়িত্বে থাকা সত্ত্বেও আমাদের সম্পূর্ণ অগোচরে এভাবে নিম্নমানের কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।

বাজারের ব্যবসায়ী হালিম অভিযোগ করে বলেন, গিয়াস উদ্দিনের কাছে অসংখ্যবার কাজের ওয়ার্ক অর্ডার (কার্যাদেশ) দেখতে চাওয়া হলেও তিনি দীর্ঘদিন ধরে আমাদের ঘোরাচ্ছেন। মূলত ৫০ লাখ টাকার কাজ নামমাত্র ১০ লাখ টাকার মধ্যে শেষ করে বাকি অর্থ আত্মসাতের পাঁয়তারা চলছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাজের তদারককারী গিয়াস উদ্দিন ওয়ার্ক অর্ডার “অফিস থেকে নিয়ে দেব” বলে এড়িয়ে যান। এমনকি প্রকল্পটির প্রকৃত বরাদ্দ কত টাকা, সে বিষয়েও তিনি কোনো তথ্য দিতে রাজি হননি। পাশাপাশি, এসব অনিয়মের তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশ করতে গেলে তিনি সাংবাদিকদের নানাভাবে হয়রানি করছেন বলেও অভিযোগ উঠেছে।

এ বিষয়ে বক্তব্য জানতে রাঙ্গামাটি জেলা পরিষদের প্রকৌশলী ইঞ্জিনিয়ার সিদ্দিকুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

উন্নয়ন কাজে এমন অনিয়মের ঘটনায় ক্ষুব্ধ বাজার ব্যবসায়ীরা অতি দ্রুত সরেজমিন তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা, আটক ২
রংপুরের পীরগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধের চেষ্টাকালে দুইজনকে আটক করেছে পুলিশ। 
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা, আটক ২
ছোট বেলায় হারিয়েছেন বাবা-মাকে, ২৩ বছর পর আবারও শাহাবকে আছাড় দিল হাতি
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় শিশু শাহাব উদ্দিনকে হাতি শুড়ে তুলে আছাড় দিয়েছিল। কিন্তু খড়ের গাদায় পড়ার কারণে ভাগ্যগুণে শাহাব বেঁচে যায়। ২৩ বছর পর আবারও সেই একই ঘটনার মুখোমুখি শাহাব। শুক্রবার (২৭ নভেম্বর) আমুচিয়া ইউনিয়নের গুচ্ছগ্রামে রাতে একটি বন্য হাতি শাহাবকে আছাড় দেয় বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য আবু জাফর। আহত শাহাব উদ্দিন ওই গুচ্ছ গ্রামের বাসিন্দা ও আমুচিয়া পাহাড়ে একটি খামারে চাকরি করেন। ইউপি সদস্য আবু জাফর বলেন, খাবারের সন্ধানে পাশের পাহাড় থেকে প্রায়ই এ অঞ্চলে বন্য হাতির পাল নেমে এসে লোকালয়ে ঢুকে পড়ে। ২০০৩ সালের দিকে হাতির আক্রমণে নিহত হয়েছিলেন শাহাব উদ্দিনের বাবা বাছা মিয়া, মা নূর জাহান ও তার নানী। তিনি বলেন, সে সময় দেড় থেকে দুই বছর বয়সি শিশু শাহাবকেও হাতি শুড়ে তুলে ছুঁড়ে মারে। কিন্তু খড়ের গাদার ওপর পড়ার কারণে প্রাণে বেঁচে যায় সে। পরবর্তীতে শাহাব তার মামা-মামী ও প্রতিবেশীদের কাছে বড় হয়। শুক্রবারের ঘটনা প্রসঙ্গে ইউপি সদস্য জাফর বলেন, আমুচিয়া পাহাড়ে এক ব্যক্তির পেয়ারা বাগান, গরু ও মুরগির খামারে কাজ করেন ও রাতে থাকেন শাহাব। শুক্রবার রাতে গুচ্ছগ্রামের এক বাড়ি থেকে ভাত খেয়ে খামারে যাওয়ার সময় তিনি বন্য হাতির সামনে পড়ে যান। তিনি আরও বলেন, এ সময় হাতি তাকে শুড়ে তুলে আছাড় দিলে তিনি গুরুতর আহত হন। তার চিৎকারে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে শাহাব সেখানে চিকিৎসাধীন। আরটিভি/এসআর
ছোট বেলায় হারিয়েছেন বাবা-মাকে, ২৩ বছর পর আবারও শাহাবকে আছাড় দিল হাতি
অবরোধকারীদেরকে ওসি বললেন ‘আপনারা সাকসেস’
আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষোভকারীদের ধন্যবাদ জানিয়ে মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেছেন, ‘আপনারা সাকসেস। আপনাদের যেটা ছিল, সেটা হয়ে গেছে, পেয়ে গেছেন। গাড়িঘোড়া যেন যেতে পারে, তার ব্যবস্থা করেন।’ 
অবরোধকারীদেরকে ওসি বললেন ‘আপনারা সাকসেস’
১৪ বছর আগে ধর্ষণের শিকার হন বড় বোন, এবার ছোট বোনকে দলবদ্ধ ধর্ষণ
নোয়াখালীর কবিরহাটে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে এক কিশোরীকে (১৭) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তিন তরুণের বিরুদ্ধে। এ সময় তারা ধর্ষণের ভিডিওধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় করা মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর দুই আসামি পলাতক রয়েছেন।
১৪ বছর আগে ধর্ষণের শিকার হন বড় বোন, এবার ছোট বোনকে দলবদ্ধ ধর্ষণ
শরীয়তপুরে সংঘর্ষে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুইজন নিহত
‘গোপালগঞ্জ স্টাইলে’ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোরের আলো ফোটার আগেই পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এবং মাদারীপুরের রাজৈর অংশে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 
শরীয়তপুরে সংঘর্ষে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুইজন নিহত
আরও পড়ুন
‘ভালো কাজ করলে পুরস্কার, নিম্নমানের হলে লাইসেন্স বাতিল’
শাপলা চত্বরের ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: ধর্মমন্ত্রী
দেশে আশঙ্কাজনক হারে বেড়ে গেছে এইডস রোগী, অর্ধেকই সমকামী
নতুন বেতন ঘোষণার পর কাজে ফিরলেন গাজীপুর শিল্পাঞ্চলের পোশাক শ্রমিকরা