ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

নারী থেকে পুরুষ হতে গিয়ে তরুণীর মৃত্যু

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পিএম
ছবি: সংগৃহীত

নারী থেকে পুরুষ হওয়ার জন্য হরমোন চিকিৎসার পাশাপাশি স্তন অপারেশন করিয়েছিলেন রোজি আক্তার লিজা (৩১)। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তার মৃত্যু হয়েছে। গত ৫ সেপ্টেম্বর বিকেলে অপারেশন করা হয়। পরদিন ৬ সেপ্টেম্বর ভোররাতে তার মৃত্যু হয় বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।

মৃত লিজা বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব হাওলাদার (রব রাজ) এর মেয়ে। ৬ সেপ্টেম্বর বিকেলে পরিবারের সদস্যরা তার লাশ বাড়িতে নিয়ে আসেন। পরে সন্ধ্যার মধ্যেই দাফন করা হয়। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, লিজা ছোটবেলা থেকেই ছেলেদের মতো চলাফেরা করতেন এবং ছেলেদের মতো চুল কাটাতেন। ঢাকার যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা জেমিনি ওরফে জেনিফা আক্তারের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল। জেনিফা প্রায়ই লিজাদের বাড়িতে এসে মাসের পর মাস একসঙ্গে থাকতেন। স্থানীয়দের ধারণা, তাদের মধ্যে সমকামী সম্পর্ক ছিল।

জেনিফা স্থানীয় সাংবাদিকদের জানান, তারা একে অপরের বাসায় বেড়াতেন এবং একসঙ্গে থাকতেন। লিজা ঢাকায় হরমোনের চিকিৎসা করাতেন। তার মা, বাবা ও বোন স্তন অপারেশনের জন্য টাকা দেন। ওই টাকা দিয়ে গত ৩ সেপ্টেম্বর ঢাকার পান্থপথের একটি হাসপাতালে ‘সরফরাজ’ নামে লিজাকে ভর্তি করা হয়।

জেনিফার দাবি, অপারেশনের আগে সম্মতিপত্রে তিনি লিজার স্ত্রী হিসেবে স্বাক্ষর করেন। লিজার মা-বাবার সম্মতি নিয়েই তিনি স্বাক্ষর করেছেন বলেও জানান তিনি।

তবে লিজার বাবা আব্দুর রব হাওলাদার বলেন, জেনিফা যে স্বাক্ষর করবেন এবং তার স্বাক্ষরে অপারেশন হবে, সে বিষয়ে তিনি কিছুই জানতেন না। এমনকি লিজার নাম ‘সরফরাজ’ রাখা হয়েছে, সেটিও তিনি ওইদিনই জানতে পারেন।

তিনি বলেন, “লিজা অপারেশন করে পুরুষ হয়ে জেনিফাকে বিয়ে করবে—এমনটা ওর মায়ের কাছে শুনেছি।”

লিজার মা ফজিলা বেগম বলেন, ছোটবেলা থেকেই তার মেয়ে কোনো ছেলেকে পছন্দ করতেন না। তাকে জোর করে দুবার বিয়ে দেওয়া হলেও কোনো সংসার করেননি। ছেলেদের সঙ্গে সংসার করার কোনো মনমানসিকতা তার ছিল না।

তিনি আরও বলেন, জেনিফা দীর্ঘদিন ধরে লিজার ঘনিষ্ঠ বান্ধবী হিসেবে তাদের বাড়িতে আসা-যাওয়া করতেন। এ কারণে লিজার অপারেশনের দায়িত্ব তারা জেনিফার ওপর ছেড়ে দিয়েছিলেন।

এদিকে হাসপাতালের দেওয়া মৃত্যু সনদে বলা হয়েছে, ৩ সেপ্টেম্বর লিজাকে হাসপাতালে ভর্তি করা হয়। সনদে তার নাম ‘সরফরাজ’ এবং লিঙ্গ পুরুষ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জানতে মৃত্যু সনদে দেওয়া হাসপাতালের নম্বরে যোগাযোগ করা হলে লিমন নামের এক ব্যক্তি নিজেকে হাসপাতালের অ্যাডমিন পরিচয় দেন। তিনি জিএমের সঙ্গে কথা বলতে বলেন। পরে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকসহ কেউই ফোনে এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

তবে অস্ত্রোপচারের পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ, চিকিৎসায় কোনো ত্রুটি ছিল কি না এবং এ ঘটনায় কোনো তদন্ত হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

​
আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বুড়িচংয়ে নিখোঁজ মাদরাসাছাত্র ইব্রাহিমের সন্ধান চায় পরিবার
কুমিল্লার বুড়িচংয়ে চারদিন ধরে নিখোঁজ রয়েছে মো. ইব্রাহিম (১২) নামের এক মাদরাসাছাত্র। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে মাদরাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে শিশুটির পরিবার। নিখোঁজ ইব্রাহিম উপজেলার বাকশীমূল ইউনিয়নের পাহাড়পুর গ্রামের সদাগরবাড়ির বাসিন্দা মো. মাসুদের ছেলে। সে ফকিরবাজার সুন্নিয়া আলিম মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজের পরিবার সূত্রে জানা যায়, সোমবার (৫ অক্টোবর) রাতে পড়ার টেবিলে ইব্রাহিমকে না দেখে তাকে বকাঝকা করেন তার চাচা। পরের দিন মঙ্গলবার সকালে মাদরাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সে। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা তাকে আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজ ইব্রাহিমের পরিবারের পক্ষ থেকে কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। ইব্রাহিমের চাচা মো. মামুন জানান, এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করবেন। কেউ শিশুটির সন্ধান পেয়ে থাকলে নিচের মুঠোফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। যোগাযোগ : ০১৯৯৯৬৯৫৬১৩ আরটিভি/এসআর
বুড়িচংয়ে নিখোঁজ মাদরাসাছাত্র ইব্রাহিমের সন্ধান চায় পরিবার
সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
দিনাজপুরের ঘোড়াঘাটে কহিনুর আক্তার নামে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 
সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
সারাদিন নিখোঁজ থাকার পর রাতে প্রতিবেশীর ঘরে মিললো শিশুর নিথর দেহ
প্রতিবেশী আবদুল আউয়ালের বাড়ির একটি আলনার নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির মা রাশেদা আক্তারের অভিযোগ, তার মেয়েকে হত্যা করে মরদেহ লুকিয়ে রাখা হয়েছিল।
সারাদিন নিখোঁজ থাকার পর রাতে প্রতিবেশীর ঘরে মিললো শিশুর নিথর দেহ
তিন লাখ টাকাসহ ৩ মাদক কারবারি ধরা
নওগাঁর নিয়ামতপুরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) অভিযানে ৫০৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ ৩ লাখ ১৩ হাজার ১০০ টাকা ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 
তিন লাখ টাকাসহ ৩ মাদক কারবারি ধরা
মধ্যরাতে হঠাৎ বিস্ফোরণ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে একই পরিবারের ৪
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার এ তথ্য জানান।
মধ্যরাতে হঠাৎ বিস্ফোরণ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে একই পরিবারের ৪