ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

শিশুদের আদরের নামে ‘পৈশাচিক আনন্দ’ নিতেন আবু বক্কর

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ এএম
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে আদর করার ছলে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী আবু বক্কর (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় লোকজনের অভিযোগ, এর আগেও আশপাশের একাধিক শিশুকে আদরের ছলে যৌন নিপীড়ন করেছেন ওই বৃদ্ধ।

গ্রেপ্তার আবু বক্কর কুলিয়ারচর উপজেলার একটি গ্রামের বাসিন্দা। ধর্ষণের অভিযোগ এনে শুক্রবার তাকে একমাত্র আসামি করে কুলিয়ারচর থানায় মামলা করেন এক শিশুর মা। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিশুটির পরিবারের ও আবু বক্করের ঘর পাশাপাশি। শিশুটি তাকে নানা বলে ডাকে। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে বাড়িতে খেলার সময় আবু বক্কর শিশুটিকে নিজের ঘরে নেন। এ সময় ঘরে কেউ ছিল না। কিছুক্ষণ পর শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে ফেরে। কান্নার কারণ জানতে চাইলে সে মাকে আবু বক্করের নাম বলে।

শিশুটির মা পরে তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন দেখতে পান। এরপর তার মা কয়েকজন প্রতিবেশীকে নিয়ে আবু বক্করের কাছে যান। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কোনো কথা বলেননি। পরে আবু বক্কর বাড়ি থেকে চলে যান।

পরিবারের সদস্যদের অভিযোগ, আবু বক্কর শিশুটিকে ঘরে নিয়ে ধর্ষণ করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সে বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

শিশুটির মা বলেন, ‘আমরা আবু বক্করের চরিত্র সম্পর্কে আগে থেকেই জানতাম। কিন্তু আমার ঘরের এক ঘর পরই তার ঘর। সব সময় তো চোখে চোখে রাখা সম্ভব হয় না। আমার মেয়ে আমার কাছে এসে কান্না করছিল। পরে নিজেই আবু বক্করের নাম বলে। শরীরে ব্যথার কথাও বলে। সারা শরীরের অনেক স্থানে দাগ হয়ে গিয়েছিল।’

বৃহস্পতিবার থেকেই আবু বক্করকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। অবশেষে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রতিবেশী ও পুলিশ বলছে, এর আগেও আশপাশের কয়েকটি শিশুকে আদর করার ছলে যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে আবু বক্করের বিরুদ্ধে। বিশেষ করে মেয়েশিশুদের কাছে টেনে নিয়ে বিভিন্নভাবে যৌন নিপীড়নের চেষ্টা করতেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, গত এক বছরে অন্তত দুটি শিশুকে ঘরে নিয়ে নানাভাবে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছিল আবু বক্করের বিরুদ্ধে। একটি শিশুর বয়স সাড়ে চার বছর। অন্য শিশুর বয়স সাত বছর। সামাজিক সমস্যার কথা বিবেচনায় এনে আগের কোনো ঘটনায় পুলিশে অভিযোগ করা হয়নি। একজন অভিভাবক মৌখিকভাবে সতর্ক করেছেন। আরেকজন অভিভাবক ঘরে গিয়ে আবু বক্করকে মারধর করে আসেন।

শিশুটির মামা বলেন, ‘কিছুদিন পরপর প্রতিবেশী শিশুরা আবু বক্করের হাতে নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে, অথচ বারবার পার পেয়ে যাচ্ছে। আমরা মনে করেছি, এবার আর ছাড় দেওয়া যাবে না। ছাড় পেলে হয়তো পরদিন অন্য কোনো শিশুর গায়ে হাত দেবে। এ কারণে মামলা করা হয়েছে।’

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, প্রতিবেশীরা জানিয়েছেন, আবু বক্কর কিছুদিন পরপর শিশুদের ডেকে নিয়ে আদরের ছলে যৌন নির্যাতন করেন। আদর করাই তার কৌশল। শিশুদের বিষয়ে তার স্বভাব খারাপ হয়ে গেছে বলে এলাকাবাসীর অভিযোগ।

আগের ঘটনাগুলো জানতেন কিনা, এমন প্রশ্নে ওসি বলেন, না, পুলিশকে জানানো হয়নি। শিশুটির মায়ের করা ধর্ষণ মামলায় আবু বক্করকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে। শিশুটির ডাক্তারি পরীক্ষা হয়েছে।

পুলিশ হেফাজতে আবু বক্কর সাংবাদিকদের বলেন, শিশুদের কাছে নিয়ে আদর করতে তার ভালো লাগে। এ কারণে তিনি তাদের কাছে টেনে নেন। আদরকে যৌন হয়রানি বলা যায় না বলে দাবি তার।

আবু বক্করের স্ত্রী সন্তানেরা বাড়িতে নেই। তবে পরিবারের সদস্যরাও বলেন, শিশুদের নিয়ে তার বিরুদ্ধে মন্দ কথা শোনার পর তারা তাকে জিজ্ঞাসা করেছিলেন। প্রতিবারই আবু বক্কর দাবি করতেন, তিনি শুধু শিশুদের আদর করার জন্য কাছে টেনে নেন। পরে পরিবারের সদস্যরা তাকে অন্য কোনো শিশুকে এভাবে আদর না করার জন্য সতর্কও করেছিলেন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাসা ‘ভাড়া নেওয়ার’ কথা বলে ঘরে ঢোকেন তিন নারী, অতঃপর...
খুলনার সোনাডাঙ্গায় বাসা ভাড়া নেওয়ার কথা বলে এক গৃহকর্ত্রীকে অচেতন করে সাড়ে পাঁচ ভরির বেশি স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। 
বাসা ‘ভাড়া নেওয়ার’ কথা বলে ঘরে ঢোকেন তিন নারী, অতঃপর...
কুমিল্লায় বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫
কুমিল্লার বরুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বলাকা পরিবহনের একটি বাস খাদে পড়ে আতিকুল্লাহ সবুজ (২২) নামে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের পাঁচ যাত্রী।
কুমিল্লায় বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫
বাড়ি ছেড়ে পালিয়ে ভাড়াবাসায় সমকামিতা ৪ কিশোরীর, কোরআন ছুঁয়ে ‘বিয়ে’ করল দুজন
কুষ্টিয়ার মিরপুরে টিকটকের মাধ্যমে পরিচয় ও প্রেমের সম্পর্কের জেরে বাড়ি ছেড়ে ঢাকায় যায় তিন কিশোরী। পরে নারায়ণগঞ্জের আরেক কিশোরীর সঙ্গে মিলিত হয়ে তারা ঢাকার হেমায়েতপুরে একটি বাসা ভাড়া নেয়। সেখানে দুই কিশোরী পবিত্র কোরআন স্পর্শ করে ‘বিয়ের’ আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় চার কিশোরীকে উদ্ধার করে পুলিশ।
বাড়ি ছেড়ে পালিয়ে ভাড়াবাসায় সমকামিতা ৪ কিশোরীর, কোরআন ছুঁয়ে ‘বিয়ে’ করল দুজন
মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত
মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় আব্দুস শুকুর (৬৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। 
মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত
দৌলতদিয়া যৌনপল্লীতে হঠাৎ পুলিশের অভিযান, অতঃপর...
রাজবাড়ীতে অভিযান চালিয়ে ৬০ বোতল দেশীয় মদ ও পাঁচ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ সময় এক নারীকে আটক করা হয়।
দৌলতদিয়া যৌনপল্লীতে হঠাৎ পুলিশের অভিযান, অতঃপর...
আরও পড়ুন
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
মেয়েকে দেখার ছলে প্রায়ই সাবেক স্ত্রীর বাসায় যেতেন পলাশ, অতঃপর...
অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, পালালেন শিক্ষকসহ ৩ জন
দেখা করার কথা বলে সাবেক স্ত্রীকে ডেকে নেন আনারুল, ওঁত পেতে ছিলেন আরও কয়েকজন