
নেত্রকোনার খালিয়াজুড়ীতে স্কুলের সামনে খেলতে গিয়ে ডোবায় পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো ওবায়দুল্লাহ (৫) ও শাহাদত (৪)। ওবায়দুল্লাহ জাহেরপুর গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে ও শাহাদত একই গ্রামের মো. সেকুল মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খেলতে গিয়ে পানিতে পড়ে তাদের মৃত্যু হয়।
খালিয়াজুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরটিভি/এমএ




