ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মাতবরদের চাপে নিজের চুরি হওয়া গরু কিনতে হলো কৃষককে

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পিএম
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে পুরো পরিবারকে ঘরে আটকে রেখে কৃষক জামাল মিয়ার ৫টি গরু চুরি করে নিয়ে যায় চোর চক্র। পরে স্থানীয় হাটে চুরি যাওয়া ৩টি গরুর সন্ধান পেলেও, বাজার কমিটি ও মাতবরদের চাপে ৯৪ হাজার টাকা দিয়ে নিজের গরু নিজেই কিনতে বাধ্য হন ভুক্তভোগী ওই কৃষক। তবে অন্য দুটি গরুর হদিশ মেলেনি।

ভুক্তভোগী জামাল মিয়া জানান, গত ১২ সেপ্টেম্বর গভীর রাতে চোরেরা তার মুদির দোকান এবং ঘরের বাইরে থেকে তালা লাগিয়ে গোয়ালঘর থেকে ৫টি গরু নিয়ে যায়। পরদিন সকালে তিনি নান্দাইল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এদিকে ওইদিন বিকেলেই স্থানীয় চকমতি মেরেঙ্গা বাজারের গরুর হাটে এক পাইকারের কাছে নিজের ৩টি গরু শনাক্ত করেন জামাল। কিন্তু পাইকার দাবি করেন, তিনি গরুগুলো ১ লাখ ৮৮ হাজার টাকায় কিনেছেন। এ নিয়ে রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে বাজারে দীর্ঘ দেনদরবার শেষে মাতবররা রায় দেন পাইকার যেহেতু টাকা দিয়ে কিনেছেন, তাই জামাল মিয়াকে অর্ধেক মূল্য (৯৪ হাজার টাকা) দিয়ে গরু নিতে হবে। সহায়-সম্বল হারানো কৃষক জামাল মিয়া বাধ্য হয়ে নিজের গরু টাকা দিয়েই ফেরত নেন।

এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে এক উপ-পরিদর্শককে (এসআই) ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তবে বাজারে বিক্রি হওয়া গরুগুলোর ব্যাপারে বাজার কমিটি সিদ্ধান্ত নেবে বলায় পরে আর খোঁজ নেওয়া হয়নি।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
হাওরের বোরো ফসলরক্ষা ডুবন্ত বাঁধ নির্মাণ কাজের প্রকল্পের স্টেশনারি মালামাল ক্রয় ও আপ্যায়ন খরচসহ আনুষাঙ্গিক বিল বাবদ ১ পারসেন্ট (ভাগ) টাকার একটি চেকের আড়াই লাখের বেশি টাকা বাহক ও সংশ্লিষ্ট কর্মকর্তার অগোচরেই উত্তোলন ও আত্মসাতের অভিযোগ উঠেছে। সম্প্রতি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
আরও পড়ুন
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু
গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে সরকারকে আইনি নোটিশ
বাবার একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের মেয়ে, অতঃপর... 
৯ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে অর্ধশত মৃত্যু