ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

২১০৫ লিটার চোলাই মদের উপাদানসহ নারী আটক

মান্দা (নওগাঁ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পিএম
ছবি: আরটিভি

নওগাঁর মান্দায় চোলাই মদ তৈরির উপাদান (ওয়াশ) হিসেবে ব্যবহৃত ২ হাজার ১০৫ লিটার তরল পদার্থ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আমতি রানী নামে এক নারীকে আটক করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের কসবা মান্দা (ঠাকুর মান্দা) গ্রামে অভিযান চালিয়ে এসব ওয়াশ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে আমতি রানীর বসতবাড়িতে অভিযান চালান। এ সময় বাড়ি থেকে ২ হাজার ১০৫ লিটার ওয়াশ উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা তৈরি করে এসব আলামত জব্দ করা হয়।

জব্দকৃত ওয়াশের মধ্য থেকে রাসায়নিক পরীক্ষার জন্য এবং বিচারকার্যে উপস্থাপনের জন্য পৃথক বোতলে নমুনা সংরক্ষণ করা হয়েছে। অবশিষ্ট ওয়াশ পচনশীল ও দুর্গন্ধযুক্ত হওয়ায় সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী ধ্বংস করা হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, আটক আমতি রানীসহ পলাতক আরও দুই আসামির বিরুদ্ধে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।

‌আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পুলিশের তদন্তে বেরিয়ে এলো তাজমিন হত্যার যেসব তথ্য
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলার তদন্তে চাঞ্চল্যকর তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সুমন নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশের তদন্তে বেরিয়ে এলো তাজমিন হত্যার যেসব তথ্য
শিকলে বেঁধে মাদরাসার শিশুকে পেটানোর ভিডিও ভাইরাল
লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাদরাসায় শিশু শিক্ষার্থীদের মারধর ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এমনকি শিক্ষার্থীদের শিকল দিয়ে বেঁধে রাখা হতো বলেও অভিযোগ করেছেন অভিভাবকরা।
শিকলে বেঁধে মাদরাসার শিশুকে পেটানোর ভিডিও ভাইরাল
বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলার প্রধান আসামি অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে তাজমিনের ব্যবহৃত আইফোন।
বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
নতুন বউ নিয়ে বোনের বিয়েতে যাওয়াই হলো প্রবাসীর কাল, অতঃপর...
দুই মাস আগে শুরু হওয়া নতুন জীবনের রঙিন স্বপ্নের রেশ তখনও কাটেনি।
নতুন বউ নিয়ে বোনের বিয়েতে যাওয়াই হলো প্রবাসীর কাল, অতঃপর...
আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন
সাভারের আশুলিয়ায় তুলার গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জামগড়া এলাকায় আগুনের সূত্রপাত ঘটে।   রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মামুন হোসেন। তিনি বলেন, রাত ৯টা ৪০ মিনিটের দিকে আশুলিয়া জামগড়া এলাকায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডিপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।  আরটিভি/এসআর
আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন
আরও পড়ুন
ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক! কর্মকর্তাসহ গ্রেপ্তার ৬
বজ্রপাতে প্রাণ গেল ৮ বছরের শিশুর
তিন মাস ধরে ইন্টারনেট চলছে না সাপাহারের ৮৩ প্রাথমিক বিদ্যালয়ে, ভোগান্তিতে শিক্ষকরা
আরটিভিতে সংবাদ প্রকাশ: সড়ক থেকে সরানো হলো নিম্নমানের ইট