
ঠাকুরগাঁওয়ে ৭ বছর আগে এক স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের মামলায় রুবেল ইসলাম ওরফে রুবেল রানাকে যাবজ্জীবন কারাদণ্ডসহ আরও ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মনসুর এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম রুবেল ইসলাম ওরফে রুবেল রানা। তিনি ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার খড়িবাড়ি বদেশ্বরী গ্রামের বাসিন্দা।
এসব তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী বদিউজ্জামান চৌধুরী বাদল। এজাহারের বরাতে তিনি জানান, ২০১৯ সালের ৭ নভেম্বর বিকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে জোর করে ব্যাটারিচালিত ইজিবাইকে তুলে নেওয়া হয়।
এরপর তাকে অজ্ঞাতনামা একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করা হয়। পরদিন দুপুরে ইজিবাইকে করে ওই স্কুলছাত্রীকে তার বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যান রুবেল।
আরটিভি/এসএস


