ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

সতিনের কাছে যাওয়ায় শিশুসন্তানকে হত্যা করলেন মা

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পিএম
নিহত আশরাফুল। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখিপুরে পারিবারিক কলহের জেরে আকলিমা আক্তার নামে মায়ের ছুরিকাঘাতে মো. আশরাফুল ইসলাম নামে সাড়ে তিন বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে প্রতিবেশীরা আকলিমাকে দড়ি দিয়ে বেঁধে আটকে রেখেছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ১০ নম্বর বড়চওনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দেবরাজ খালিয়ার বাইদ পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু মো. আশরাফুল ইসলাম একই এলাকার মো. শাহিন আলম ও তার দ্বিতীয় স্ত্রী আকলিমা আক্তারের সন্তান।

স্থানীয় সূত্রে জানা গেছে, মো. শাহিন আলমের দ্বিতীয় স্ত্রী আকলিমা আক্তার তার আগের স্বামীর ঘরে জন্ম নেওয়া মেয়েকে নিয়ে তিন দিন আগে এই বাড়িতে আসেন। এ সময় তার নিজের ছেলে আশরাফুল শাহিন আলমের প্রথম স্ত্রীর কাছে ছিল। এ নিয়ে আকলিমা ঘোর আপত্তি জানান। পরে তাদের পরিবারে তীব্র বিরোধের সৃষ্টি হয়। পারিবারিক কলহের একপর্যায়ে বুধবার মধ্যরাতে আকলিমা আক্তার আক্রোশবশত নিজ শিশু সন্তান আশরাফুলকে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করেন। একই সময়ে তিনি তার আগের স্বামীর ঘরের মেয়েটিকেও মারাত্মকভাবে ছুরিকাঘাত করে রক্তাক্ত করেন।

ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় শিশু আশরাফুল ইসলামকে দ্রুত চিকিৎসার জন্য পার্শ্ববর্তী ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গুরুতর আহত মেয়েটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে শিশু হত্যার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় উৎসুক ও বিক্ষুব্ধ জনতা আকলিমা আক্তারকে ধরে রশি দিয়ে বেঁধে আটকে রাখেন। খবর পেয়ে সখিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এ ঘটনায় থানায় মামলাসহ আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাতে বাবাকে লাইভ লোকেশন, সকালে মিলল কিশোরীর মরদেহ
কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে গলায় গামছা পেঁচানো জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলের পাশে একটি সিএনজিচালিত অটোরিকশাও পাওয়া গেছে।
রাতে বাবাকে লাইভ লোকেশন, সকালে মিলল কিশোরীর মরদেহ
শিবগঞ্জে সরকারি কলেজে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আদিনা ফজলুল হক সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের আয়োজনে অনার্স ১ম বর্ষ (২০২৫-২৬) এবং একাদশ (২০২৬-২৭) শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
শিবগঞ্জে সরকারি কলেজে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠিত
নিখোঁজের চার দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার
রাজবাড়ীতে নিখোঁজের চার দিন পর চৌধুরী ফুয়াদ হাসান রোহান (২১) নামে এক কলেজছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। 
নিখোঁজের চার দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার
কচুয়ায় ৩ ড্রেজার ধ্বংসসহ হাজার টাকা জরিমানা
চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল ইউনিয়নের মেঘদাইর ও বক্সগঞ্জ এলাকায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানের সময় উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড বা কারাদণ্ড প্রদান করা সম্ভব হয়নি।
কচুয়ায় ৩ ড্রেজার ধ্বংসসহ হাজার টাকা জরিমানা
বাংলাদেশে বেড়াতে আসা জার্মান পর্যটকের চুরি যাওয়া সম্পদ উদ্ধার কতদূর?
জার্মানি থেকে বাংলাদেশে প্রথমবারের মতো বেড়াতে এসেছেন কিরিল লেন্ডার উইবার। কিন্তু, প্রতারকের খপ্পরে পড়ে নিজের ল্যাপটপ-ক্যামেরা হারিয়ে এখন দিশেহারা তিনি।
বাংলাদেশে বেড়াতে আসা জার্মান পর্যটকের চুরি যাওয়া সম্পদ উদ্ধার কতদূর?
আরও পড়ুন
পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ
আবরার ফাহাদ হত্যার রায় দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর 
আবরার ফাহাদ স্মরণে বেরোবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড ১১০০ বিঘার ফসল, ১০০ কোটি টাকার ক্ষতিতে দিশেহারা কৃষক