ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

নিখোঁজের ২৪ দিন পর ব্রহ্মপুত্রে ভেসে উঠল শিশুর মরদেহ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পিএম
নিহত শিশু রোহান। ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার ২৪ দিন পর ভেসে উঠেছে রোহান মিয়া (৮) নামে এক শিশুর মরদেহ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার চিকাজানী ইউনিয়নের মন্ডল বাজার এলাকার ব্রহ্মপুত্রের শাখা নদে মরদেহটি ভেসে উঠে।

নিহত শিশু রোহান দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ভাঙ্গার গ্রামের মনির হোসেনের ছেলে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ আগস্ট শিশু রোহান বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদের দফাদারের ঘাটে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। এরপর আত্মীয়-স্বজন এবং ফায়ার সার্ভিসের ডুবির দল বহু চেষ্টা করেও তার কোনো সন্ধান পায়নি। এর ২৪ দিন পর বৃহস্পতিবার সকালে কয়েক কিলোমিটার দূরে ব্রহ্মপুত্রের শাখা নদে শিশু রোহানের মরদেহ ভেসে উঠে। পরে রোহানের স্বজনরা পরনের প্যান্ট দেখে তা শনাক্ত করেন।


আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সুন্দরগঞ্জে ডেঙ্গু শনাক্ত, হাসপাতালে ৪ রোগী
গাইবান্ধার সুন্দরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। এ পর্যন্ত পাঁচজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে চারজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সুন্দরগঞ্জে ডেঙ্গু শনাক্ত, হাসপাতালে ৪ রোগী
ডেঙ্গুতে জামায়াত নেতার মৃত্যু
কুমিল্লার চান্দিনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাজী মনিরুল ইসলাম নামে জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
ডেঙ্গুতে জামায়াত নেতার মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে তিন কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে তিন কোটি টাকার বেশি মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে তিন কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ
গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকচাপায় শামীম আল রাফি নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
শেরপুরে বার্ড ক্লাব ও শাইনের উদ্যোগে বৃক্ষরোপণ
শেরপুর বার্ড ক্লাব ও প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও প্রকৃতি-পাখির সুরক্ষায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
শেরপুরে বার্ড ক্লাব ও শাইনের উদ্যোগে বৃক্ষরোপণ
আরও পড়ুন
দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেল ব্যবসায়ীর
বিয়ের দাবিতে ৬ দিনের অনশনেও মন গলেনি জীবনের, এবার সড়ক অবরোধ করে বিক্ষোভ
মাদক মামলার আসামির স্বজনদের হামলায় ৪ পুলিশ আহত
আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার