ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

কসবায় কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

কসবা (ব্রাহ্মণবাড়িয়া), আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পিএম
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পৃথক ঘটনায় কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নিবড়া গ্রামে বিল্লাল হোসেন (৫১) এবং বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে কুটি ইউনিয়নের রানিয়ারা (বিষ্ণুপুর) গ্রামে আব্দুর রাজ্জাক (৬৫) মারা যান।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে কসবা উপজেলার ১ নম্বর মূলগ্রাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিবড়া গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন পরিবারের সদস্যদের অগোচরে কেরির ট্যাবলেট সেবন করেন। কিছুক্ষণ পর বিষক্রিয়া শুরু হলে তিনি ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানান, বিল্লাল হোসেন এর আগে স্ট্রোক করেছিলেন এবং তার চিকিৎসা চলছিল। স্ট্রোকের পর থেকে তিনি কিছুটা ভারসাম্যহীন ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। এ কারণে এমন ঘটনা ঘটতে পারে বলে পরিবারের সদস্যরা জানান।

মৃত্যুর খবর পেয়ে কসবা থানার রাত্রিকালীন মোবাইল-৭-এর কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবুল কাশেম সঙ্গীয় ফোর্সসহ রাত ১১টা ১০ মিনিটে বিল্লাল হোসেনের বাড়িতে যান। পরে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

অন্যদিকে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে যেকোনো সময় কসবা উপজেলার ৮ নম্বর কুটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রানিয়ারা (বিষ্ণুপুর) গ্রামে পারিবারিক কলহের জেরে আব্দুর রাজ্জাক পরিবারের সদস্যদের অগোচরে নিজ বসতঘরে কেরির বড়ি সেবন করেন। পরে তিনি মারা যান।

আত্মহত্যার খবর পেয়ে কসবা থানার মোবাইল-৭-এর কর্মকর্তা এসআই অলি উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ সকাল ১০টার দিকে ঘটনাস্থলে যান। পরে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

নিহত বিল্লাল হোসেন নিবড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। আর আব্দুর রাজ্জাক রানিয়ারা (বিষ্ণুপুর) গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার পুলিশ ইন্সপেক্টরকে চাপাতি দিয়ে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই
বিশেষ অভিযান শেষে রিকশায় পুলিশ ক্লাবে যাওয়ার পথে তিনজন অজ্ঞাতনামা ছিনতাইকারী পুলিশ পরিদর্শক শাহ আলমের পথরোধ করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় তার দুই হাতের কব্জির ওপর চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে তারা।
এবার পুলিশ ইন্সপেক্টরকে চাপাতি দিয়ে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু
রাজবাড়ীতে এক স্পটেই মিলল ৪২ ককটেল, ঘটনা কী?
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ (এসআরবি) এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার এর সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না, সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।
রাজবাড়ীতে এক স্পটেই মিলল ৪২ ককটেল, ঘটনা কী?
এস এম সুলতানের মৃত্যুবার্ষিকী: প্রথম দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলে দুই দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 
এস এম সুলতানের মৃত্যুবার্ষিকী: প্রথম দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বাবা মারা যাওয়ার ৫ দিন যেতেই ধর্ষণের শিকার চার বছরের শিশু
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় শিশুটির বোন বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলার রাজ্জাক বিশ্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বাবা মারা যাওয়ার ৫ দিন যেতেই ধর্ষণের শিকার চার বছরের শিশু
আরও পড়ুন
হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৩৪৯
এস এম সুলতানের মৃত্যুবার্ষিকী: প্রথম দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
নানা পাটেকরের মৃত্যু ঘিরে রহস্যের সন্ধানে পুলিশ
নোয়াখালীতে এসিড গিলে যুবকের মৃত্যু