ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

মহাসড়কের পাশে বালু রাখায় তিনজনকে জরিমানা

অনলাইন ডেস্ক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পিএম
ছবি: আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটির কালামুড়িয়া এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে বালু রেখে বায়ুদূষণ ও মহাসড়কে চলাচলকারীদের ভোগান্তি সৃষ্টির অভিযোগে তিনজনকে মোট আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে কালামুড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনটি মামলায় মো. আনোয়ার, মো. জসীমউদ্দিন ও মো. হানিফকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

জরিমানাপ্রাপ্তরা হলেন লেশিয়ারা এলাকার মো. আনোয়ার (৪০), একই এলাকার মো. জসীমউদ্দিন (৪২) এবং কালামুড়িয়া এলাকার মো. হানিফ (৩৮)।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে বালু রেখে আসছিলেন। এতে বায়ুদূষণ সৃষ্টি হওয়ার পাশাপাশি মহাসড়কে চলাচলকারী মানুষ ভোগান্তিতে পড়ছিলেন।

অভিযান শেষে নতুন করে সেখানে বালুর স্তূপ না করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি বর্তমানে স্তূপ করে রাখা বালু আগামী ১৫ দিনের মধ্যে সরিয়ে কৃষিজমি উন্মুক্ত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির। পরিবেশ দূষণ রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গেজেটে ফিরলেন ইতিহাসে প্রথম হওয়া নীলফামারীর সোহেল রানা
সোমবার (৫ অক্টোবর) ৪৯তম বিসিএসের বাদ পড়া প্রার্থীদের মধ্যে সংশ্লিষ্টদের নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর মধ্য দিয়ে দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তার অবসান হলো নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের কুখাপাড়া গ্রামের কৃষক পরিবারের সন্তান সোহেল রানার।
গেজেটে ফিরলেন ইতিহাসে প্রথম হওয়া নীলফামারীর সোহেল রানা
অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক করে গণপিটুনি
পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে সুখচাঁদ হোসেন (২৮) নামের এক যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিকেলে পাবনার ফরিদপুর উপজেলার বেড়হাউলিয়া এলাকায় তাকে আটক করা হয়। পরে তাকে চাটমোহরে নিয়ে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন চালকেরা। আটক সুখচাঁদ পাবনার বেড়া উপজেলার শেখপাড়া গ্রামের আরিফুল হোসেনের ছেলে। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও অটোরিকশাচালকেরা জানান, সোমবার বিকেলে চাটমোহর পৌর সদরের জারদিস মোড় থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ফরিদপুর যাওয়ার জন্য রিজার্ভ করেন সুখচাঁদ। পরে ফরিদপুর উপজেলার বেড়হাউলিয়া এলাকায় গিয়ে গাড়ি থামিয়ে আরও যাত্রী উঠবে বলে চালককে জানান তিনি। একপর্যায়ে চালককে লাথি-ঘুষি মারেন এবং চাকু দিয়ে আঘাতের চেষ্টা করেন বলে অভিযোগ। ঘটনাটি দেখতে পেয়ে চাটমোহরের কয়েকজন পরিচিত সিএনজিচালিত অটোরিকশাচালক এগিয়ে গিয়ে সুখচাঁদকে আটক করেন। পরে তাকে চাটমোহরের জারদিস মোড়ে নিয়ে গেলে স্থানীয় জনতা গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিউর রহমান জানান, মামলা হলে অটোরিকশাটি জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে, এ কারণে তারা মামলা করতে রাজি হননি। তবে আটক সুখচাঁদ হোসেনকে পাবনা আদালতে পাঠানো হবে বলে জানান তিনি। আরটিভি/টিআর
অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক করে গণপিটুনি
হত্যাসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
নোয়াখালীর সদর উপজেলায় দুটি হত্যা মামলাসহ ১১টি মামলার এক আসামিকে ৯৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (৫ অক্টোবর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার। এর আগে রোববার বিকেল সাড়ে ৩টার দিকে পূর্ব চরমটুয়া ইউনিয়নের সূর্যনারায়ণবহর এলাকায় সিরাজের বাড়ির টিনের ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. নুরুল ইসলাম মিয়া ওরফে মিয়া ডাকাত (৫৪)। তিনি উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের সূর্যনারায়ণবহর এলাকার মৃত এলাহি বক্সের ছেলে। পুলিশ জানায়, নুরুল ইসলামের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় দুটি হত্যা মামলাসহ মোট ১১টি নিয়মিত মামলা রয়েছে। এ ছাড়া তিনি পাঁচটি ওয়ারেন্টভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব চরমটুয়া ইউনিয়নের সূর্যনারায়ণবহর এলাকায় সিরাজের বাড়ির টিনের ঘরে অভিযান চালানো হয়। অভিযানের সময় তার দেহ তল্লাশি করে ৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার আরও বলেন, গ্রেপ্তার নুরুল ইসলামের বিরুদ্ধে সুধারাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। আরটিভি/টিআর
হত্যাসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মেয়ের সঙ্গে দেখা করে ঘরে ফেরা হলো না সিআইডি অফিসারের
খুলনায় দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. ফজলুর রহমান (৫০) নামে এক অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শকের মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) রাতে খানজাহান আলী থানার গ্যারিসন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলুর রহমান যশোরের অভয়নগর উপজেলার বারান্দি ফকিরহাট এলাকার আবু তালেব খানের ছেলে। পুলিশ ও স্থানীয়দের সুত্রে জানা গেছে, সোমবার দুপুরে মোটরসাইকেলে করে মেয়ের সঙ্গে দেখা করতে খুলনায় আসেন তিনি। সন্ধ্যার দিকে বাড়ির উদ্দেশে রওনা হন। রাত সাড়ে ৭টার দিকে গ্যারিসন ল্যাটেক্স কোম্পানির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকের চাপায় গুরুতর আহত ওই কর্মকর্তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কিছুক্ষণ পর তিনি মারা যান। আরটিভি/টিআর
মেয়ের সঙ্গে দেখা করে ঘরে ফেরা হলো না সিআইডি অফিসারের
ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ৩০
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় পাগলা কুকুরের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ৩০
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ৩০
অনৈতিক কাজে রাজি না হওয়ায় কিশোরীকে গরম খুন্তির ছ্যাঁকা
ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক
শিক্ষিকাকে অপহরণ চেষ্টা, যুবক বললেন ‘সিএনজিতে ঘুরে বেড়িয়েছি’