ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিয়ের দাবিতে দুই স্ত্রী ও ৩ সন্তানের জনকের বাড়িতে নারী, অতঃপর...

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পিএম
বাড়ির পেছনে অবস্থান নিয়ে সেখানেই অনশন চালিয়ে যান নারী। ছবি: সংগৃহীত

খুলনার পাইকগাছায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন করেছেন এক সন্তানের জননী তৃপ্তি বিশ্বাস (৩৮)। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর গ্রামে এ ঘটনা ঘটে। পরে তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠলেও প্রেমিক রবিউল গাজী তা অস্বীকার করেছেন।

স্থানীয় সূত্র ও তৃপ্তি বিশ্বাসের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে রবিউল গাজীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে রবিউল বিয়েতে অস্বীকৃতি জানাচ্ছেন এমন অভিযোগ করে বৃহস্পতিবার সকালে তিনি রবিউল গাজীর বাড়িতে গিয়ে অনশনে বসেন। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন সেখানে জড়ো হন।

তৃপ্তি বিশ্বাসের অভিযোগ, অনশনের একপর্যায়ে দুপুরের দিকে রবিউল গাজী তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। পরে তিনি রবিউলের বাড়ির পেছনে অবস্থান নিয়ে সেখানেই অনশন চালিয়ে যান।

পরে স্থানীয় কয়েকজন ব্যক্তি বিষয়টি সালিশের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তাদের আশ্বাসে তৃপ্তি বিশ্বাস অনশন ভঙ্গ করেন। তবে বিষয়টির স্থায়ী সমাধান না হলে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

তৃপ্তি বিশ্বাস বলেন, তার স্বামী অসুস্থ হয়ে পড়ার সময় রবিউল গাজীর সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়। পরে তার স্বামী মারা গেলে রবিউল তাকে বিয়ে করার কথা বলেন। প্রায় আট বছর ধরে তাদের সম্পর্ক ছিল বলে দাবি করেন তিনি।

তৃপ্তির ভাষ্য, রবিউল আমাকে বিয়ে করার কথা বলে আমার কাছ থেকে বিভিন্ন সুবিধা নিয়েছে। এখন সে আমাকে বিয়ে করতে অস্বীকার করছে। তাই বাধ্য হয়ে তার বাড়িতে এসে অনশন করেছি।

রবিউল গাজী বলেন, তৃপ্তি বিশ্বাসের সঙ্গে আমার সম্পর্কের যে অভিযোগ করা হচ্ছে, তা সঠিক নয়। শত্রুপক্ষ ষড়যন্ত্র করে তৃপ্তিকে দিয়ে আমাকে হয়রানি করছে। তাকে মারধর করার অভিযোগও সত্য নয়।

স্থানীয় কয়েকজন জানান, রবিউল গাজী এর আগে একই সময়ে দুই স্ত্রী নিয়ে সংসার করতেন বলে এলাকায় আলোচনা রয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, প্রথম স্ত্রীর ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দ্বিতীয় স্ত্রীর ঘরে একটি ছেলে সন্তান রয়েছে। পরে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় এবং তিনি চলে যান।

অন্যদিকে তৃপ্তি বিশ্বাস প্রয়াত স্কুলশিক্ষক বিধান কুমার বিশ্বাসের স্ত্রী ছিলেন। তাদের সাত বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে বলে স্থানীয়রা জানান।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আ.লীগ কর্মীর মৃত্যু
গাজীপুরে মাছের ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে রতন চন্দ্র দাস (৪৫) নামে এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকালে গাজীপুরের সখীপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আ.লীগ কর্মীর মৃত্যু
টিপসই নিয়ে সম্পত্তি আত্মসাতের অভিযোগ, ছেলের বিচার চেয়ে আদালতে শতবর্ষী মা
চাঁপাইনবাবগঞ্জে জমি-সংক্রান্ত মামলার কথা বলে শতবর্ষী মা ও বাবার টিপসই নিয়ে প্রায় ১২ বিঘা কৃষিজমি, আমবাগান ও বসতভিটাসহ পারিবারিক সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক কর্মকর্তার বিরুদ্ধে।
টিপসই নিয়ে সম্পত্তি আত্মসাতের অভিযোগ, ছেলের বিচার চেয়ে আদালতে শতবর্ষী মা
হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড ১১০০ বিঘার ফসল, দিশেহারা কৃষকেরা
কলাগাছে ধরেছিল কাঁদি, আনারসের বাগানে এসেছিল ফলনের সময়, পেঁপে ও সবজি বাগানেও ছিল আশাব্যঞ্জক ফলন। ফসল ঘরে তোলার অপেক্ষায় ছিলেন কৃষকেরা। কিন্তু ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল সব। 
হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড ১১০০ বিঘার ফসল, দিশেহারা কৃষকেরা
‘ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি ‘কালো চুক্তি’ হিসাবে চিহ্নিত হবে’
জনমত উপেক্ষা করে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এ চুক্তি ইতিহাসে কালো চুক্তি হিসাবে চিহ্নিত হবে বলে মন্তব্য করেছেন বন্দর রক্ষা কমিটি।
‘ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি ‘কালো চুক্তি’ হিসাবে চিহ্নিত হবে’
মুখে কাপড় বেঁধে নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, অতঃপর...
ময়মনসিংহের ভালুকায় এক নারী শ্রমিককে (২৩) জোরপূর্বক তুলে নিয়ে মুখ বেঁধে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আল-আমিন (৩৬) ও হুসেন (২২) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
মুখে কাপড় বেঁধে নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, অতঃপর...
আরও পড়ুন
খুলনায় কলেজের গেটে যুবককে গুলি
সুন্দরবনের পাশের ১৮ রিসোর্ট বন্ধে চূড়ান্ত নোটিশ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি
এসএসসি-এইচএসসি পাসে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, নিয়োগ ৩৭ জন
পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে খুবিসাসের মানববন্ধন