ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় তিন রাস্তার মোড়ে ককটেল ফাটিয়ে পালালো দুর্বৃত্তরা

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৪:২২ পিএম
ছবি: সংগৃহীত

খুলনায় দিঘলিয়ায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২১ নভেম্বর) ভোরে উপজেলার সেনহাটী সাগর জুট স্পিনিং মিল আবাসিক এলাকার মোড়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার ফজরের নামাজের আগে দুর্বৃত্তরা দিঘলিয়া উপজেলার সেনহাটি ৭ নম্বর ওয়ার্ডের সাগর জুট স্পিনিং মিলের আবাসিক এলাকার তিন রাস্তার মোড়ে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় বিকট শব্দে গ্রামবাসীর ঘুম ভেঙে যায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে আলামত সংগ্রহ করে।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরুপ কুমার চৌধুরী বলেন, দুর্বৃত্তরা রাতের অন্ধকারে ককটেল বিস্ফোরণ করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে। তদন্ত করে ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১০ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস করিয়ে দেন ৩ কর্মচারী!
চট্টগ্রামে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ১০ বিষয়ে অকৃতকার্য এক শিক্ষার্থীর নম্বর পরিবর্তন করে পাস করানোর অভিযোগে বোর্ডের প্রোগ্রামারসহ তিন কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত বুধবার (১৮ নভেম্বর) রাতে সিআইডির ঢাকা সিরিয়াস ক্রাইম শাখার একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।  গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— বোর্ডের স্ক্যানিং বিভাগের কর্মচারী ফরহাদুল ইসলাম (২৯), শহিদুল আলম জিসান (২৭) এবং কম্পিউটার বিভাগের প্রোগ্রামার মো. আবদুল মালেক (৫৬)।  গ্রেপ্তারের পর আসামিদের সাময়িকভাবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ(সিএমপি) পাঁচলাইশ থানা হেফাজতে রাখা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে ঢাকার সিআইডি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সিআইডির তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. রাসেল বলেন, ফল জালিয়াতিতে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় ফলাফল প্রস্তুতের দায়িত্বে থাকা কম্পিউটার বিভাগের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আসামি পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে।  এ ছাড়াও সিআইডি সূত্রে জানা গেছে, মামলাটি সিআইডিতে স্থানান্তরের পর শিক্ষা বোর্ডের কম্পিউটার সেলে গিয়ে দুই দিন ধরে তদন্ত চালানো হয়। এ সময় চারটি কম্পিউটারে ফল জালিয়াতির সংশ্লিষ্টতা পাওয়া যায়। পাশাপাশি জালিয়াতিতে কম্পিউটার প্রোগ্রামার মো. আবদুল মালেকেরও প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া যায়। মামলার এজহারভুক্ত আসামি স্ক্যানিং অপারেটর মো. রাশেদুল ইসলাম (৩০) আগেই আদালত থেকে জামিন নিয়েছেন। মামলার অন্য তিনজন এজহারভুক্ত আসামি স্ক্যানিং অপারেটর ইমতিয়াজ আহমেদ চৌধুরী (২৮), কম্পিউটার অপারেটর (সলভার) নূর হোসেন রায়হান (৩২) এবং অভিযুক্ত শিক্ষার্থী হাসিবুল আলী শোভন (১৭)কে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে সিআইডি। মামলার এজাহার অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ১০ বিষয়ে অকৃতকার্য এক শিক্ষার্থীর নম্বর পরিবর্তন করে তাকে পাস করানো হয়। বাংলার প্রথম পত্রে ২৩ নম্বরকে ৩৩ এবং দ্বিতীয় পত্রে ২৪-কে ৬২ করা হয়। ইংরেজির প্রথম পত্রে ৩৩-এর পরিবর্তে ৮৩ এবং দ্বিতীয় পত্রে ২০-এর পরিবর্তে ৮২ নম্বর বসানো হয়। এ ছাড়া গণিতে ৯-এর পরিবর্তে ৬৬, ইসলাম শিক্ষায় ৭-এর পরিবর্তে ৬৪, উচ্চতর গণিতে শূন্যের পরিবর্তে ৪৬, পদার্থবিজ্ঞানে শূন্যের পরিবর্তে ৪৫, রসায়নে ১-এর পরিবর্তে ৪৬, জীববিজ্ঞানে ১-এর পরিবর্তে ৪৬ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৪-এর পরিবর্তে ৬৫ নম্বর দেওয়া হয়। আরটিভি/এসআর
১০ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস করিয়ে দেন ৩ কর্মচারী!
জলাবদ্ধতায় বিপাকে মান্দার আলুচাষিরা
নওগাঁর মান্দায় বৃষ্টি ও জলাবদ্ধতায় আলু চাষ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বিভিন্ন জমিতে পানি জমে থাকায় রোপণ করা আলু ও বীজ পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে নতুন করে জমি প্রস্তুত ও আলু রোপণ করতে হলে দ্বিগুণ খরচ ও পরিশ্রমের মুখে পড়তে হবে বলে আশঙ্কা তাদের। পাশাপাশি নির্ধারিত সময়ে আলু চাষ সম্পন্ন করা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।
জলাবদ্ধতায় বিপাকে মান্দার আলুচাষিরা
এবার পাগলা মসজিদের দানবাক্সে মিলল সোনার চামচ ও বাটি
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে নগদ টাকার পাশাপাশি পাওয়া গেছে সোনার চামচ ও বাটি। শনিবার (২১ নভেম্বর) সকালে দানবাক্স খোলার পর টাকা ও অন্যান্য সামগ্রী গণনার সময় এসব স্বর্ণসামগ্রীর সন্ধান মেলে।
এবার পাগলা মসজিদের দানবাক্সে মিলল সোনার চামচ ও বাটি
সাজেকে সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের মাচালং ১৪ কিলোমিটার নামক এলাকায় সেনাবাহিনীর সঙ্গে আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) গোলাগুলির খবর পাওয়া গেছে। 
সাজেকে সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি
প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আ.লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে। সরকার ও বিরোধী দল ঐকমত্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেবে।
প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আ.লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম
আরও পড়ুন
নড়াইলে সাবেক এমপিরসহ ১৬ বাড়িতে বিক্ষুব্ধ জনতার হামলা-অগ্নিসংযোগ
প্রার্থীদের পাশ কাটিয়ে ভোটের সময় বাড়াল নির্বাচন কমিশন
৩৬ ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়কে বাস চলাচল শুরু
পিরোজপুরে আদালত চত্বরে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ