ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

বিয়ের পাঁচ বছরেও সন্তান হয়নি, মানত করতে পীরের মাজারে যাওয়ার পথে ৩ জনের মৃত্যু

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ এএম
ছবি : সংগৃহীত

বিয়ের পাঁচ বছরেও সন্তান হয়নি আঁখি আক্তারের। সন্তানের আশায় মানত করতে স্বামী, বাবা, বোন, ভাগনে ও ভাগনিকে নিয়ে মৈনট পীরের বাড়ির মাজারে যাচ্ছিলেন তিনি। পথে ধামরাইয়ের নান্দেশ্বরী এলাকায় তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। গুরুতর আহত হন কয়েকজন। পরে হাসপাতালে নেওয়ার পর আঁখি, তার ১২ বছর বয়সী ভাগনে জাকারিয়া ও সিএনজিচালক জুয়েলের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের পশ্চিম নান্দেশ্বরী বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সিএনজি অটোরিকশাচালক জুয়েল (৪০), অটোরিকশার যাত্রী আঁখি আক্তার (৩০) ও তার ভাগনে জাকারিয়া (১২)। নিহতদের সবার বাড়ি টাঙ্গাইলে। জাকারিয়া ছিল আঁখির বড় বোনের ছেলে। দুর্ঘটনায় আহত হয়েছেন লাকী আক্তার (৩২), আবুল হোসেন (৬৫), সেলিম আহমেদ (৩৫) ও লাকী আক্তারের পাঁচ বছর বয়সী মেয়ে সাদিয়া।

আহত আবুল হোসেন একসঙ্গে মেয়ে ও নাতিকে হারিয়ে হাসপাতালে আহাজারি করছিলেন। দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, আমরা যামু মৈনট, আমার জামাই-মেয়ে নিয়া যামু পীর বাড়ির মাজারে। হেই সময় এরকম হইলো। জামাই সামনে ড্রাইভারের পাশে বাম সাইডে বইছে। ডান সাইডে খালি। হঠাৎ কইরা সামনে থাইকা গাড়িডা আইলো।

তিনি বলেন, আমার ছোট মেয়ের সন্তান হচ্ছিল না। বড় মেয়ে মানত করার পর মেয়ে হয়েছিল। সেই নাতনির মানত পূরণ করতে আর ছোট মেয়ের জন্য সন্তানের মানত করতে যাচ্ছিলাম। কিন্তু এখন আমার সব শেষ। এ কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি।

নিহত আঁখির স্বামী সেলিম আহমেদ বলেন, আমাদের বিয়ের পাঁচ বছর হয়েছে। তবে আমরা নিঃসন্তান। আমরা মৈনট পীরের বাড়ি যাচ্ছিলাম। গাড়িতে ছয় জন ছিলাম। আমি, আমার স্ত্রী, জেঠাস ও তার দুই ছেলে যাচ্ছিলাম। আমার স্ত্রী ও তার বড় ভাগনে মারা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে নান্দেশ্বরী বটতলা এলাকায় আরবিসি ব্রিকসের পাশে পাকা সড়কে কালামপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সাটুরিয়াগামী একটি অজ্ঞাত পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। অটোরিকশার চালকসহ চার জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে মানিকগঞ্জের সাটুরিয়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল ও জাকারিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত আঁখিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. রোকনুজ্জামান বলেন, ২টার দিকে তাদের নিয়ে আসে। তিনজন অজ্ঞান ছিল। রক্তপাত ছিল প্রচুর। পরে আঁখিকে রেফার করি। বাকি দুজনকে চিকিৎসা দিই। প্রায় ১০ মিনিট পর দুজনের মৃত্যু হয়। আর আঁখিকে ঢাকা নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালান। ধামরাই থানার কাওয়ালীপাড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। দুর্ঘটনার ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কবর খুঁড়তে খুঁড়তে কেটে গেল ৮২ বছর
কবর খোঁড়ার জন্য প্রথম হাতে কোদাল ওঠে ছয় বছর বয়সে। এরপর আর থামেননি। কবর খুঁড়তে খুঁড়তে কেটে গেছে ৮২ বছর। একে একে খুঁড়েছেন ১৫ হাজারেরও বেশি কবর। অগণিত মানুষের শেষ বিদায়ের সাক্ষী আবদুস সোবহান টুলু গাইবান্ধা শহরের মমিনপাড়ার বাসিন্দা। স্থানীয়দের কাছে ‘টুলু চাচা’ নামে পরিচিত।
কবর খুঁড়তে খুঁড়তে কেটে গেল ৮২ বছর
জলপাই কুড়ানোর কথা বলে শিশুকে ডেকে নিয়ে যায় হৃদয়, অতঃপর...
জলপাই কুড়ানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নেওয়ার পর ময়মনসিংহের নান্দাইলে সাত বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে ১৪ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় তহসিন হৃদয় (১৪) নামে ওই কিশোরকে আটক করেছে পুলিশ।
জলপাই কুড়ানোর কথা বলে শিশুকে ডেকে নিয়ে যায় হৃদয়, অতঃপর...
গভীর রাতে পাচারকালে ২৩ বস্তা সার জব্দ
জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে ২৩ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে মেরুরচর ইউনিয়নের টুপকারচর গ্রামে অভিযান চালিয়ে এসব সার জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন। 
গভীর রাতে পাচারকালে ২৩ বস্তা সার জব্দ
টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের কারণে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রংপুরের বেশ কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।  সকাল থেকে বিকাল পর্যন্ত নির্ধারিত সময়ে বিদ্যুৎ না থাকায় এসব এলাকার গ্রাহকদের সাময়িক দুর্ভোগে পড়তে হতে পারে। নেসকোর নির্ধারিত সূচি অনুযায়ী, রংপুরের সাতগাড়া মিস্ত্রীপাড়া, পিটিসি, বাস টার্মিনাল, বড়বাড়ি রোড, দেওডোবা ডাঙ্গির পাড়, পাঠানপাড়া, প্রাইম মেডিকেল কলেজ, পীরজাবাদ, দরগার পাড়, সুলতান মোড়, নিশবেতগঞ্জ ও নজিরের হাট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নেসকো জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য সাময়িকভাবে এই বিভ্রাট ঘটবে। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ। একই সঙ্গে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে প্রতিষ্ঠানটি। আরটিভি/এসআর
টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ভারতে পাচারের সময় বাংলাদেশি মুদ্রা জব্দ
ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় রাঙ্গামাটির কাপ্তাইয়ে ২৮ লাখ ৪৫ হাজার টাকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ সময় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।
ভারতে পাচারের সময় বাংলাদেশি মুদ্রা জব্দ
আরও পড়ুন
ধরলা সেতুতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
দুর্ঘটনায় আহত ৬ষ্ঠ থেকে অনার্স পড়ুয়াদের সহায়তা দিচ্ছে প্রধামন্ত্রীর ট্রাস্ট