ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

ভারতে পাচারের সময় বাংলাদেশি মুদ্রা জব্দ

রাঙামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ এএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ এএম
পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটকরা : ছবি আরটিভি

ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় রাঙ্গামাটির কাপ্তাইয়ে ২৮ লাখ ৪৫ হাজার টাকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ সময় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর ১ নম্বর জিপি গেটের কাছে অভিযান চালানো হয়।

হাবিলদার মো. এখলাছ উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি সিএনজি থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ২৮ লাখ ৪৫ হাজার বাংলাদেশি টাকা জব্দ করা হয়। এ সময় নিঠু মারমা (৩৩) ও সুপ্রিয় চাকমা (২০) নামে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি স্মার্টফোন, একটি বাটন ফোন, দুটি সিম কার্ড ও ব্যক্তিগত নগদ ২ হাজার ৯৬০ টাকা উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে সিএনজি অটোরিকশাটিও।

বিজিবি জানায়, জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৩৪ লাখ ৭০ হাজার ৩৬০ টাকা। আটক দুই ব্যক্তি, জব্দ করা টাকা, মালামাল ও সিএনজিটি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কাপ্তাই থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান দমন, মাদকদ্রব্যের অবৈধ প্রবেশ ও পাচার রোধ এবং সীমান্তকেন্দ্রিক অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গভীর রাতে পাচারকালে ২৩ বস্তা সার জব্দ
জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে ২৩ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে মেরুরচর ইউনিয়নের টুপকারচর গ্রামে অভিযান চালিয়ে এসব সার জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন। 
গভীর রাতে পাচারকালে ২৩ বস্তা সার জব্দ
টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের কারণে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রংপুরের বেশ কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।  সকাল থেকে বিকাল পর্যন্ত নির্ধারিত সময়ে বিদ্যুৎ না থাকায় এসব এলাকার গ্রাহকদের সাময়িক দুর্ভোগে পড়তে হতে পারে। নেসকোর নির্ধারিত সূচি অনুযায়ী, রংপুরের সাতগাড়া মিস্ত্রীপাড়া, পিটিসি, বাস টার্মিনাল, বড়বাড়ি রোড, দেওডোবা ডাঙ্গির পাড়, পাঠানপাড়া, প্রাইম মেডিকেল কলেজ, পীরজাবাদ, দরগার পাড়, সুলতান মোড়, নিশবেতগঞ্জ ও নজিরের হাট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নেসকো জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য সাময়িকভাবে এই বিভ্রাট ঘটবে। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ। একই সঙ্গে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে প্রতিষ্ঠানটি। আরটিভি/এসআর
টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ধরলা সেতুতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
কুড়িগ্রামে ধরলা সেতুর ওপর ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
ধরলা সেতুতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই কাঠ ও পাথর পুড়িয়ে চুন উৎপাদনের অভিযোগে মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি অবৈধ চুনা কারখানা ভেকু দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 
অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন
কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার কদমতলী এলাকায় কাভার্ডভ্যানের চাপায় ২৪ বছর বয়সী তরুণ এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
আরও পড়ুন
এবার পাকিস্তানের চাপে ভারত, দুই জাহাজের সংঘর্ষে নতুন উত্তেজনা
আগেভাগে পৌঁছে চরম অপমান ও ভোগান্তিতে ভারতীয় অ্যাথলিটরা! রুম নেই, লবিতেই রাত
রাঙ্গামাটিতে পুলিশের অভিযানে আটক ৮
ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে আটক আ.লীগ নেতা