ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

সড়ক ভেঙে উঠে এসেছে মাটি, তাতে ফলেছে ধান

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পিএম
রাজশাহীর পবা-তানোর সড়কের পাশে এক টুকরো ধানক্ষেত। ছবি: সংগৃহীত

ব্যস্ত সড়ক, তবুও দেখার যেন নেই কেউ। দীর্ঘ পাকা সড়ক ভেঙে চৌচির, জায়গায় জায়গায় খানাখন্দ; যানবাহন পার হতে গিয়ে চালক-যাত্রীদের ভোগান্তি হয়ে উঠেছে নিয়মিত চিত্র। এসবের মাঝেও হাসি-তামাশার খোরাক যোগাচ্ছে সড়কের মাঝে বাতাসে দোল খেতে থাকা পাকা ধানের শীষ।

বেহাল এই অবস্থা রাজশাহীর পবা-তানোর সড়কের। পবা উপজেলার বায়া মোড় থেকে তানোর উপজেলার কাশিমবাজার পর্যন্ত ৯ কিলোমিটার অংশ ভেঙে গেছে। গত এক বছরে একরকম কাঁচা রাস্তায় পরিণত হয়েছে সড়কের দীর্ঘ এই অংশটি। বায়ার মোড়ের দুটি স্থানে বড় দুটি গর্তের সৃষ্টি হয়েছে। যানবাহন পার হতে গেলেই দেবে যায়। এলাকার লোকজন ওই দুটি স্থানে কাঠি পুঁতে তাতে চিপসের দুটি প্যাকেট রেখে দিয়েছেন, যাতে চালকদের চোখে পড়ে।

এর মধ্যে বায়া মোড় থেকে কাশিমবাজারের দিকে যেতে প্রথম ৫০০ মিটার সড়কের বের হয়ে আসা মাটিতে হয়েছে ধানের ফলন।

স্থানীয়রা বলছেন, রাস্তার পাশে গত বৈশাখ মাসে ট্রাকে ধান বোঝাই করার সময় কিছু ধান ঝরে পড়েছিল। সেই ধান থেকেই এক সময় বের হয় চারা। ধীরে ধীরে বড় হয় সেই চারা; বের হয় ধানের শীষ। সেই ধান এখন পেকেছে। তবুও সড়কটি মেরামতের কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না।

সরেজমিনে ওই সড়কে গিয়ে দেখা যায়, দোকানি হাসমত আলীর দোকানের সামনে ধান মোটামুটি পেকেছে। তিনি বলেন, গত বৈশাখ মাসে ধানের গাড়ি বোঝাই করার সময় কিছু ধান ঝরে পড়েছিল। তারপর সেই ধানের চারা হয়েছে। পাকা সড়কে ধানগাছের চারা গজানো দেখে তারা রেখে দিয়েছেন। যত্ন করেছেন; কাউকে নষ্ট করতে দেননি। এখন সেই ধান পেকে গেছে।

হাসমত আলীর মতে, পাকা সড়কে ধানের এই ফলন ‘প্রকৃতির প্রতিবাদ’। তিনি বলেন, টানা এক বছর ধরে এই সড়কের যাত্রীদের দুর্ভোগ হচ্ছে। একটু বৃষ্টি হলে পথচারীদের কাদা মেখে বাড়ি যেতে হয়। রাস্তা দিয়ে একটি গাড়ি পার হতে গেলে পথচারীর গায়ে কাদা লাগবেই।

রসিকতা করে এক পথচারী বলেন, এবার বৃষ্টি বেশি হলে মানুষ রাস্তার গর্তে মাছ ছাড়বে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে কোনো বক্তব্য দিতে চাননি। পরে উপসহকারী প্রকৌশলী মসিউর রহমান বলেন, এই রাস্তা সংস্কারের জন্য ১৪ কোটি টাকার কিছু বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। মে মাস থেকে কাজ শুরু হয়েছে। বৃষ্টির কারণে কাজ বন্ধ রয়েছে। তবে, এজিংয়ের (সড়কের দুই পাশের মেরামত) কাজ চলছে। কাজের মেয়াদ রয়েছে এক বছর। আগামী মে মাসে কাজ শেষ হবে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ট্যাক্সের হিসাব আছে, ডাস্টবিনের ময়লা সরানোর হিসাব নেই
পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের বিভিন্ন স্থানে প্রায় এক কোটি টাকা ব্যয়ে ২৬১টি ডাস্টবিন স্থাপন করা হয়েছিল। তবে এসব ডাস্টবিনের অনেকগুলো এখন অকেজো। নিয়মিত ময়লা অপসারণ না করায় ডাস্টবিনের চারপাশে জমছে আবর্জনা।
ট্যাক্সের হিসাব আছে, ডাস্টবিনের ময়লা সরানোর হিসাব নেই
খাবারে চেতনানাশক মিশিয়ে দুই বাড়িতে চুরি, ৩ শিশুসহ হাসপাতালে ১০
বরিশালের বাকেরগঞ্জে রাতের আঁধারে খাবারের সঙ্গে বা স্প্রে মাধ্যমে চেতনানাশক প্রয়োগ করে দুই পরিবারের ১০ জন সদস্যকে অসুস্থ করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
খাবারে চেতনানাশক মিশিয়ে দুই বাড়িতে চুরি, ৩ শিশুসহ হাসপাতালে ১০
উপকূলে নবায়নযোগ্য জ্বালানির সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার দাবি
উপকূলীয় অঞ্চলের জন্য নবায়নযোগ্য জ্বালানি নিয়ে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছে পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনসহ ৪২টি নাগরিক ও সামাজিক সংগঠন।
উপকূলে নবায়নযোগ্য জ্বালানির সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার দাবি
বিস্কুট দেওয়ার কথা বলে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ
সুনামগঞ্জের তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে পাঁচ বছর বয়সী এক শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।
বিস্কুট দেওয়ার কথা বলে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ
নয়াদিল্লির অবস্থানের ওপর নির্ভর করবে প্রধানমন্ত্রীর ভারত সফর: রাশেদ খাঁন
রংপুরের পীরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে শেখ হাসিনা ও শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারত সরকারের অবস্থানের ওপরই প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়টি নির্ভর করবে।
নয়াদিল্লির অবস্থানের ওপর নির্ভর করবে প্রধানমন্ত্রীর ভারত সফর: রাশেদ খাঁন
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর থেকে বাড়ি উপহার পেলেন সেই গোলাপি বেগম 
স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
সিগারেটের ক্ষেত্রে যুক্ত হলো নতুন বিধান
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, জাতিসংঘে ভাষণ যেদিন