ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

২৬ বছরের চলাচলের পথ বন্ধ করে বাউন্ডারি নির্মাণ, ইউএনওর চিঠি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পিএম
চলাচলের পথ বন্ধ করে তোলা হচ্ছে বাউন্ডারি : ছবি আরটিভি

হবিগঞ্জের মাধবপুরে দীর্ঘ ২৬ বছর ধরে ৪ হিন্দু পরিবারের ব্যবহৃত চলাচলের পথ বন্ধ করে বাউন্ডারি নির্মাণের অভিযোগে দ্রুত ব্যবস্থা নিতে মাধবপুর থানার ওসি ও জগদীশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে লিখিত নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ইউএনও মেহেদী হাসান স্বাক্ষরিত চিঠিতে মাধবপুর থানার ওসি সোহেল রানা ও জগদীশপুর ইউপি চেয়ারম্যান মাসুদ খানকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার জগদীশপুর বাজারের রায়পাড়া এলাকায়। ভুক্তভোগী মন্টু চন্দ্র রায় ও তার পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যবহৃত তাদের চলাচলের পথ বন্ধ করে ঘরের প্রবেশমুখসহ বিভিন্ন পাশে বাউন্ডারি নির্মাণ করা হচ্ছে। এতে পরিবারের সদস্যদের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হয়ে তারা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন।

এ ঘটনায় সোমবার (১৫ সেপ্টেম্বর) মন্টু চন্দ্র রায় মাধবপুর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর তদন্ত কর্মকর্তা উভয় পক্ষকে বিষয়টি মীমাংসার জন্য বলেন। তবে অভিযোগ রয়েছে, এরপরও বাউন্ডারি নির্মাণের কাজ অব্যাহত রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুনিল রায়, সঞ্জিত রায়, সাগর রায় ও প্রবীর রায় ওই জায়গার মালিকানা দাবি করে বাউন্ডারি নির্মাণ করছেন। তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, তারা নিজেদের জমিতে বাউন্ডারি নির্মাণ করছেন এবং এতে কোনো অন্যায় করছেন না। এ কাজে স্থানীয় ইউপি চেয়ারম্যান তাদের সমর্থন দিয়েছেন বলেও তারা দাবি করেন।

ভুক্তভোগী পরিবারের দাবি, দীর্ঘ ২৬ বছর ধরে তারা ওই পথ ব্যবহার করে আসছেন। হঠাৎ পথটি বন্ধ করে দেওয়ায় পরিবারের সদস্যদের ঘরে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়েছে।

জগদীশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ শামীম বলেন, এভাবে কারও চলাচলের পথ বন্ধ করে বাউন্ডারি নির্মাণ করা উচিত নয়। প্রশাসনের তৎপরতাকে আমি স্বাগত জানাই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

মাধবপুর থানার ওসি সোহেল রানা বলেন, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে অবগত হয়ে তৎপর হয়েছি। আমরা ব্যবস্থা নিচ্ছি।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিতে শুরু করেছে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম ও পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
আরও পড়ুন
হবিগঞ্জে এক রাতে তিন বিদ্যালয়ে চুরি
দূতাবাসের হেফাজতে গোপনে ভিডিও পাঠানো সেই রেহেনা
‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’
এবার প্রতারক স্বামীর খোঁজে হবিগঞ্জে ভারতীয় নারী