ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

তেলের দাম বৃদ্ধিতে হিলিতে বেড়েছে ট্রাক ভাড়া, বিপাকে ব্যবসায়ীরা

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পিএম
ছবি : আরটিভি

সম্প্রতি জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিরোপ প্রভাব পড়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরে। এতে ট্রাক প্রতি গন্তব্য ভেদে ভাড়া বেড়েছে ৩ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত। এতে বিপাক পড়েছে ট্রাক মালিক ও ব্যবসায়ীরা। ফলে মালামাল সরবরাহ নিয়ে চিন্তার ভাঁজ ব্যবয়ায়ীদের কপালে।

হিলি স্থলবন্দরের ট্রাক মালিক আনন্দ হোসেন জানান, হঠাৎ করে তেলের দাম বৃদ্ধির কারনে ট্রাক মালিকরা বিপাকে পড়েছি। কারণ রোববার (২১ সেপ্টেম্বর) পর্যন্ত ঢাকার ট্রাক ভাড়া ছিলো ১৮ থেকে ২০ হাজার টাকা সেই ভাড়া এখন ২৪ থেকে ২৫ হাজার টাকা। চট্রগ্রামের ভাড়া ছিল ২৮ থেকে ২৯ হাজার টাকা এখন গুনতে হচ্ছে ৩২ থেকে ৩৪ হাজার টাকা। এতে করে আমরা বিপাকে পড়েছি। কারণ ভাড়া বেশি হওয়ার কারণে ব্যবসায়ীরা ট্রাক ভাড়া নিতে চাচ্ছে না। যদি তেলে দাম কমানো হয় তাহলে ট্রাক মালিকদের অনেক সুবিধা হবে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক আকরাম হোসেন জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে ট্রাক মালিকরা ট্রাক ভাড়া নির্ধারণ করেনি। এতে করে ট্রাক ভাড়া পেতে ব্যবসায়ীদের বিপাকে পড়তে হচ্ছে। অনেক পণ্য বন্দরের ভিতরে ট্রাকে লোড অবস্থায় রয়েছে সেগুলোর গুণগত মান নষ্ট হওয়ার শংকা রয়েছে। আমরা ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ে যাচ্ছি। বর্তমানে হিলি স্থলবন্দর থেকে গম, ভুট্রা, ভুষি, জিরাসহ নানা পণ্য আমদানি অব্যাহত থাকলেও দেশের অভ্যন্তরে এসব নিত্যপণ্য সরবরাহ করতে বাড়তি ভাড়া গুণতে হচ্ছে ব্যবসায়ীদের।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে ফেরাতে ব্যাকুল শিক্ষার্থীরা
লালমনিরহাটের কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খুরশীদুজ্জামান আহমেদকে পুনরায় দায়িত্ব প্রদানের দাবিতে ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে ফেরাতে ব্যাকুল শিক্ষার্থীরা
ঋণ করে গড়া কলাবাগান এক রাতেই তছনছ, দিশেহারা কৃষক
এক রাতেই ধূলিসাৎ হয়ে গেল এক কৃষকের ঋণ করে গড়া বিশাল কলাবাগান। গাছে গাছে যখন শোভা পাচ্ছিল ফলন্ত কলার ছড়া—ঠিক তখনই শত্রুতাবশত রাতের আঁধারে কেটে ফেলা হলো প্রায় এক হাজার কলাগাছ।
ঋণ করে গড়া কলাবাগান এক রাতেই তছনছ, দিশেহারা কৃষক
রাতে ইটভাটা থেকে ভেসে আসছিল তরুণীর চিৎকার, ঘটনা কী
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে এক সন্তানের জননীকে (২১) নির্জন স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সৈকত (২৮) ও মুস্তাকিম (২০) নামের দুই যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
রাতে ইটভাটা থেকে ভেসে আসছিল তরুণীর চিৎকার, ঘটনা কী
মাদরাসা অধ্যক্ষকে মারধর ও জোর করে পদত্যাগের অভিযোগে মামলা
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজমাল্লীর হাট সিদ্দীকিয়া ফাজিল মাদরাসায় চার পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ ঘিরে উত্তেজনার এক সপ্তাহের মাথায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অবরুদ্ধ করে মারধর, হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরা এবং ভয়ভীতি দেখিয়ে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মাদরাসা পরিচালনা কমিটির ২সদস্য সহ ১৩ জনের নাম উল্লেখ পূ্র্বক অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মাদরাসা অধ্যক্ষকে মারধর ও জোর করে পদত্যাগের অভিযোগে মামলা
বিদ্যুৎস্পৃষ্ট ছোটভাইকে বাঁচাতে গিয়ে বড়ভাইয়েরও মৃত্যু, আহত মা
নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট ছোটভাইকে বাঁচাতে গিয়ে বড়ভাইও মারা গেছে। এ সময় দুই ছেলেকে বাঁচাতে গিয়ে মা পান্না আক্তার আহত হয়েছেন। 
বিদ্যুৎস্পৃষ্ট ছোটভাইকে বাঁচাতে গিয়ে বড়ভাইয়েরও মৃত্যু, আহত মা
আরও পড়ুন
বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ
জ্বালানি তেলের দাম বাড়ার এক দিনেই চড়া নিত্যপণ্যের বাজার
বিশ্ববাজারে আবারও বাড়লো তেলের দাম
আবারও যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি