ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

সোনারগাঁয় তিন স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় বাল্কহেডসহ ৪ জন আটক

সোনারগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পিএম
ছবি: আরটিভি

নারায়ণগঞ্জের সোনারগাঁয় মেঘনা নদীতে গোসল করতে গিয়ে তিন স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় বাল্কহেডসহ চারজনকে আটক করেছে নৌপুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে বৈদ্যেরবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

এদিকে তিন শিক্ষার্থীর মরদেহের ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বাড়ি মজলিশ হাফেজিয়া মাদরাসা মাঠে জানাজা শেষে বাড়ি মজলিশ সামাজিক কবরস্থানে যমজ দুই ভাই আরেফিন আহমেদ ও আশেকিন আহমেদের মরদেহ দাফন করা হয়। অপর নিহত আবিদ হোসেনের মরদেহ তার গ্রামের বাড়ি খুলনায় নিয়ে দাফন করা হয়েছে।

সোনারগাঁ থানার বৈদ্যেরবাজার নৌপুলিশের পরিদর্শক রুহুল আমিন বলেন, তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বাল্কহেডসহ চারজনকে আটক করা হয়েছে। নিহত যমজ দুই শিক্ষার্থীর বাবা মোহাম্মদ ফারুক বাদী হয়ে মামলা করবেন।

রুহুল আমিন আরও বলেন, শিক্ষার্থীরা মেঘনা নদীতে যেখানে বাল্কহেডটি থামানো ছিল, সেখানে গোসল করছিল। বাল্কহেডের ইঞ্জিন চালু করার পর নদীর পানিতে প্রচণ্ড ঘূর্ণি তৈরি হয়। এ সময় একজন নারী টান দিয়ে একজন শিক্ষার্থীকে উদ্ধার করতে পারলেও অন্য তিনজন পানিতে তলিয়ে যায়। বাল্কহেড ও আটক চারজনের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা করার প্রস্তুতি চলছে।

আটক চারজন হলেন- বাল্কহেড এমবি সোনারগাঁ মদিনা-৪ এর সুকানি মো. হাবিবুর রহমান (৪৫), গ্রিজার মো. আবু জাফর (৩৫), লস্কর এবাদুল হাওলাদার (২৫) ও মো. সিফাত (১৯)। বাল্কহেডটির নম্বর ০১-১০৭৭। এটি মেসার্স রনি এন্টারপ্রাইজের। প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ হোসেন মিয়া ও সুজিত কুমার সাহা।

রোববার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটি বন্দর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে গিয়ে তলিয়ে যায় তিন স্কুলছাত্র। নিহতরা হলো- মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিশ এলাকার মোহাম্মদ ফারুকের জমজ ছেলে আরেফিন আহমেদ (১৫) ও আশেকিন আহমেদ (১৫) এবং একই এলাকার আবদুল আলীমের ছেলে আবিদ হোসেন (১৪)। তারা মোগরাপাড়া এইচ জি জি এস স্মৃতি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দুজন জমজ ভাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাল্কহেডের পাখার সঙ্গে ধাক্কা লেগে শিক্ষার্থীরা পানিতে তলিয়ে যেতে পারে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শিক্ষার্থীরা বাল্কহেডে উঠে নদীতে গোসল করছিল। একপর্যায়ে তারা নদীতে লাফিয়ে পড়লে বাল্কহেডের ইঞ্জিন চালু করা হয়। এতে ইঞ্জিনের পাখার আঘাতে তারা পানিতে তলিয়ে যায়। আশপাশের লোকজন ইঞ্জিন বন্ধ করতে বললেও বাল্কহেডের কর্মীরা তা করেননি এবং শিক্ষার্থীদের উদ্ধারে এগিয়ে আসেননি।

বিকেল সাড়ে ৩টার দিকে আরেফিন ও আশেকিনের মরদেহ উদ্ধার করা হয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে আবিদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সব পদ স্থগিত
ভোলায় ব্যক্তিগত আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিনের সব সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দলটি।
আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সব পদ স্থগিত
ময়মনসিংহে বিজিবির গুলিতে যুবকের মৃত্যু, এলাকায় চরম উত্তেজনা
বিজিবির দাবি, চোরাচালানবিরোধী অভিযানের সময় চোরাকারবারিদের হামলার মুখে তারা আত্মরক্ষার্থে গুলি চালালে নোমান গুলিবিদ্ধ হন। তবে, নিহতের পরিবারের অভিযোগ, তর্কবিতর্কের একপর্যায়ে তাকে গুলি করা হয়েছে।
ময়মনসিংহে বিজিবির গুলিতে যুবকের মৃত্যু, এলাকায় চরম উত্তেজনা
অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন স্বামীর, অতঃপর...
গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে অন্তঃসত্ত্বা স্ত্রী সীমা রানী দাসকে (২৫) কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী উদ্ভব দাসের বিরুদ্ধে।
অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন স্বামীর, অতঃপর...
সোনা চুরির অপবাদে ভেঙেছিল সংসার, ১২ বছর পর সামনে এলো চরম সত্য
রাঙামাটির লংগদু উপজেলায় দীর্ঘ ১২ বছর আগে ঘর থেকে চুরি হয়ে যাওয়া সোনার গহনা চট্টগ্রামের একটি জুয়েলার্স থেকে উদ্ধার ও বন্ধক রাখার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে লংগদু থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সোনা চুরির অপবাদে ভেঙেছিল সংসার, ১২ বছর পর সামনে এলো চরম সত্য
খেজুরের বিচি, শসা ও গামছায় মিলল দুই আসামির ডিএনএ
রংপুরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ মিলেছে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন আলামতে।
খেজুরের বিচি, শসা ও গামছায় মিলল দুই আসামির ডিএনএ
আরও পড়ুন
ময়মনসিংহে বিজিবির গুলিতে যুবকের মৃত্যু, এলাকায় চরম উত্তেজনা
আকর্ষণীয় বেতনে ঢাকার পাঁচতারকা হোটেলে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন
ভালুকায় ফিসারিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু