ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

হাতিয়ায় সাড়ে ৩ কেজির ইলিশ ১০ হাজার ৯০০ টাকায় বিক্রি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পিএম
ছবি: সংগৃহীত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ৩ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ মাছ ১০ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার চেয়ারম্যানঘাট মাছঘাটে শাহজাহান ব্যাপারীর আড়তে নিলামে মাছটি বিক্রি হয়।

নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী বিষু ব্যাপারী। বড় আকারের এই ইলিশটি কিনতে নিলামে অংশ নেন অন্তত ১৭ জন ব্যবসায়ী।

জানা গেছে, হাতিয়ার হরণী ইউনিয়নের জেলে জাহেদ মাঝির জালে ধরা পড়ে ইলিশটি। রোববার সকালে ১২ জন জেলেকে নিয়ে সাঙ্গু গ্যাসফিল্ডের কাছে নদীতে মাছ ধরতে যান তিনি। সোমবার রাতে জাল ফেলার পর মঙ্গলবার জাল তুলতে গিয়ে বড় ইলিশটি পাওয়া যায়। পরে মাছটি চেয়ারম্যানঘাট মাছঘাটে এনে আড়তে বিক্রি করা হয়।

মাছটির ক্রেতা বিষু ব্যাপারী বলেন, ১০ হাজার ৯০০ টাকায় ইলিশটি কিনেছেন তিনি। মাছটি ঢাকার মোকামে পাঠানো হবে। সেখানে ১২ থেকে ১৩ হাজার টাকায় বিক্রি করা যাবে বলে আশা করছেন তিনি। রাজধানীতে বড় আকারের ইলিশের বিশেষ চাহিদা রয়েছে বলেও জানান এই ব্যবসায়ী।

জেলে জাহেদ মাঝি বলেন, জালে বড় ইলিশ পাওয়ার পর তারা খুবই খুশি হয়েছেন। ওই মাছ ছাড়াও আরও বিভিন্ন প্রজাতির মাছ ধরেছেন তারা। সব মিলিয়ে চেয়ারম্যানঘাট মাছঘাটে প্রায় পৌনে তিন লাখ টাকার মাছ বিক্রি করেছেন।

আড়তদার শাহজাহান ব্যাপারী জানান, জাহেদ মাঝি সাগর থেকে বড় ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে তাঁর আড়তে আসেন। এর মধ্যে ৩ কেজি ৭০০ গ্রাম ওজনের ইলিশটির নিলাম মূল্য ওঠে ১০ হাজার ৯০০ টাকা। পরে সর্বোচ্চ দরদাতা বিষু ব্যাপারীর কাছে মাছটি বিক্রি করা হয়।

স্থানীয় ব্যবসায়ী মাঈন উদ্দিন বলেন, এবার তুলনামূলক কম ইলিশ পাওয়ায় জেলেদের মধ্যে হতাশা রয়েছে। তবে মাঝেমধ্যে বড় আকারের ইলিশ ধরা পড়ছে। বড় ইলিশ দেখতে ভালো লাগলেও দাম বেশি হওয়ায় অনেকের পক্ষেই তা কেনা সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে সুবর্ণচর উপজেলা মৎস্য কর্মকর্তা ও হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা মো. ফয়জুর রহমান বলেন, এবার তুলনামূলকভাবে কম মাছ ধরা পড়ছে। এর মধ্যে দু-একটি বড় ইলিশ ধরা পড়ায় জেলেরা কিছুটা স্বস্তি পাচ্ছেন। ভরা পূর্ণিমায় আরও বেশি মাছ ধরা পড়বে বলে আশা করছেন তিনি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের কর্মকর্তাকে বদলি
‎কুড়িগ্রামে সার নিয়ে বিতর্কের জেরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে ঝিনাইদহ জেলার বীজ প্রত্যয়ন কর্মকর্তা হিসেবে বদলির আদেশ দিয়েছে কৃষি মন্ত্রণালয়।
কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের কর্মকর্তাকে বদলি
জলবায়ু ন্যায়বিচারের বার্তা নিয়ে ৩০১ কিলোমিটার হেঁটে চরমোন্তাজে টনি
জলবায়ু ন্যায়বিচার, নিরাপদ সুপেয় পানি ও নবায়নযোগ্য জ্বালানির বার্তা নিয়ে সাতক্ষীরার শ্যামনগর থেকে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের উদ্দেশ্যে পায়ে হাঁটছেন হাইকার ও পরিবেশকর্মী মাসফিকুল হাসান টনি (২৯)।
জলবায়ু ন্যায়বিচারের বার্তা নিয়ে ৩০১ কিলোমিটার হেঁটে চরমোন্তাজে টনি
বাহুবল মডেল মসজিদের নির্মাণকাজ বন্ধ!
হবিগঞ্জের বাহুবল উপজেলায় প্রায় সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণকাজ প্রায় ১৫ দিন ধরে বন্ধ রয়েছে।
বাহুবল মডেল মসজিদের নির্মাণকাজ বন্ধ!
এবার কোটচাঁদপুরে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ঝিনাইদহের কোটচাঁদপুরে ৫২ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় আরও ১০০ থেকে ১২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এবার কোটচাঁদপুরে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা
দাউদকান্দির এই সেতু যেন ‘পুলসিরাত’
কুমিল্লার দাউদকান্দিতে দীর্ঘদিন ধরে হয়নি সংস্কার না হওয়ায় একটি সেতুর মাঝের অংশে ফাটল ধরেছে। দেবে গেছে একটি পিলারও। ভাঙা সেতু দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছেন ১৬ গ্রামের হাজারো মানুষ। যেকোনো সময় সেতুটি ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে শঙ্কায় রয়েছেন স্থানীয়রা।
দাউদকান্দির এই সেতু যেন ‘পুলসিরাত’
আরও পড়ুন
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
চাঁদপুরে তিন মণ আলুর দামে এক কেজি ইলিশ 
ভরা মৌসুমেও বাজারে নেই নদীর ইলিশ, সাগরের মাছেই ভরসা
গুজরাটের নাকি পদ্মার ইলিশ চিনবেন যে ৪ উপায়ে