ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পিএম
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি দিয়েছে সামাজিক সংগঠন হাজী সাত্তার ফাউন্ডেশন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ শহরের পৌর ভাসানী মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাজী সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সায়েদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মুহিদুজ্জামান এবং হাজী কোরপ আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোকতার হোসেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার থেকে দূরে থেকে লেখাপড়ায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে এসএসসিতে জিপিএ-৫ অর্জনের এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে আরও ভালো ফলাফল করার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

অনুষ্ঠানে সিরাজগঞ্জের প্রায় ৫ শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।

এমন আয়োজনে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন কৃতি শিক্ষার্থীরা। তারা বলেন, এ ধরনের উদ্যোগ তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে এবং লেখাপড়ার প্রতি মনোযোগ বাড়াবে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করা, তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাতেই এ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে হাজী সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী আব্দুস সাত্তার বলেন, আজকের এই ছাত্র-ছাত্রীরাই দেশের ভবিষ্যৎ কর্ণধার। তাদের সুনাগরিক, সুশিক্ষিত ও ভালো মানুষ হিসেবে গড়ে তোলা আমাদের পবিত্র দায়িত্ব। অভিভাবক ও শিক্ষকসহ সবাইকে একসঙ্গে কাজ করে সঠিক দিকনির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীদের জাতির ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, হাজী সাত্তার ফাউন্ডেশন শুধু আজকের এই আয়োজনেই সীমাবদ্ধ থাকবে না। ভবিষ্যতেও এসব শিক্ষার্থীর উচ্চশিক্ষার ক্ষেত্রে যেকোনো ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, আসুন, আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি— আমাদের সন্তানদের সবসময় সৎ পথে চলতে, সত্য কথা বলতে এবং সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নিতে শিক্ষা দেব। তাদের হাত ধরেই আমরা একটি সুন্দর দেশ গড়ে তুলব, ইনশাআল্লাহ।

অনুষ্ঠানের শেষে হাজী সাত্তার ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
টাঙ্গাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা তারা বানু (৭৭)। ছেলের মরদেহ বাড়ি থেকে কবরস্থানে নেওয়ার সময় এ ঘটনাটি ঘটে।
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
হাওরের বোরো ফসলরক্ষা ডুবন্ত বাঁধ নির্মাণ কাজের প্রকল্পের স্টেশনারি মালামাল ক্রয় ও আপ্যায়ন খরচসহ আনুষাঙ্গিক বিল বাবদ ১ পারসেন্ট (ভাগ) টাকার একটি চেকের আড়াই লাখের বেশি টাকা বাহক ও সংশ্লিষ্ট কর্মকর্তার অগোচরেই উত্তোলন ও আত্মসাতের অভিযোগ উঠেছে। সম্প্রতি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
আরও পড়ুন
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
কলেজের ক্লাসরুমকে ‘বেডরুম’ বানিয়ে ঘুমান এই অধ্যক্ষ
তাড়াশে স্কুলে অভিভাবক ও মা সমাবেশ
যুবককে বাঁশবাগানে নিয়ে দলবদ্ধ বলাৎকার, ভিডিওধারণ করে ব্ল্যাকমেইল