ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ওভারটেক করতে গিয়ে কাভার্ডভ্যানে চাপা পড়ল অটোরিকশা, নিহত ২

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

নরসিংদীর পাঁচদোনায় ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানে চাপা পড়েছে একটি সিএনজিচালিত অটোরিকশা। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন অটোরিকশার দুই যাত্রী।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পাঁচদোনা-টঙ্গী সড়কের ভাটপাড়া বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নরসিংদী সদর উপজেলার চরদিঘলদী ইউনিয়নের অন্তরামপুর এলাকার খোরশেদ আলমের ছেলে সাইদুল ইসলাম (২২) এবং আশুলিয়ার মাতাইল দক্ষিণপাড়া এলাকার হারিস মোল্লার ছেলে নুর উদ্দিন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে গাজীপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা নরসিংদীর উদ্দেশ্যে রওনা হয়। সকাল ৯টার দিকে পাঁচদোনার ভাটপাড়া এলাকায় পৌঁছালে অটোরিকশাটি একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় এটির।

এতে সিএনজির যাত্রী নুর উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত সাইদুল ইসলামকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে মাধবদী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুর উদ্দিনের মরদেহ উদ্ধার করে এবং সিএনজি চালককে হেফাজতে নেয়।

মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে আটক গৃহবধূ
মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের টিকারবিলা বাজারের পাশে পশ্চিম রাজাপুর গ্রামে নিজ বাড়িতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে গলা কেটে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের স্ত্রী ফারজানা বেগমকে (২৭) আটক করেছে পুলিশ।
স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে আটক গৃহবধূ
মিনি ম্যারাথন: বৃষ্টিতে ভিজে অংশ নিলেন তিন শতাধিক মানুষ
সুস্থ জীবনযাপন ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে নীলফামারীর সৈয়দপুরে মিনি ম্যারাথন প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে।
মিনি ম্যারাথন: বৃষ্টিতে ভিজে অংশ নিলেন তিন শতাধিক মানুষ
স্ত্রীর গলায় ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা
নারায়ণগঞ্জের ফতুল্লায় হত্যার উদ্দেশে স্ত্রীর গলায় ছুরিকাঘাতের পর শামীম হোসেন (৩৫) নামে এক ইজিবাইকচালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। 
স্ত্রীর গলায় ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা
গভীর সমুদ্র থেকে ৮ জেলেকে জীবিত উদ্ধার
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ ৮ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
গভীর সমুদ্র থেকে ৮ জেলেকে জীবিত উদ্ধার
সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে: পরিবেশ প্রতিমন্ত্রী
বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে। আমরা ভবিষ্যত প্রজন্মকে নিরাপদ বাংলাদেশ উপহার দিতে চাই। 
সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে: পরিবেশ প্রতিমন্ত্রী
আরও পড়ুন
যানজট কমাতে অবৈধ অটোরিকশা চার্জিং পয়েন্ট বন্ধের নির্দেশ
ভাইয়ের অটোরিকশার চাকায় পিষ্টে বোনের মৃত্যু
ভ্যান চালিয়ে যাচ্ছিলেন ফারুক, মুহুর্তেই পিষে দিলো বাস 
রেললাইনে হাঁটার সময় হঠাৎ চলে আসে ট্রেন, অতঃপর...