ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

৪ জেলেকে ধরে নিয়ে গেল সুন্দরবনের ‘মজনু বাহিনী’

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পিএম

পূর্ব সুন্দরবনে বনদস্যু মজনু বাহিনীর হাতে চার জেলের অপহরণের খবর পাওয়া গেছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে শরণখোলা রেঞ্জের আমবাড়িয়া এবং কটকার কালামিয়ার ভারাণী এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। এ সময় পাঁচটি মোবাইল সেট ও একটি মাছ ধরা নৌকাও নিয়ে যায় দস্যুরা।

অপহৃত জেলেদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন রিপন (২৬), ফরিদ (৩০) ও রিপন (২৮)। এই জেলেদের বাড়ি খুলনার কয়রা, বাগেরহাটের শরণখোলা ও রামপাল এলাকায় বলে জানিয়েছেন অপহৃতদের মহাজনরা।

নাম প্রকাশ না করার শর্তে জেলেদের মহাজনরা জানান, বনদস্যু মজনু বাহিনীর ১০-১২ জন সশস্ত্র দস্যু একটি ট্রলারযোগে এসে জেলেবহরে হানা দেয়। তারা অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে পৃথক স্থান থেকে চারটি নৌকা থেকে চারজনকে তুলে নিয়ে যায়। এ সময় জেলেদের ব্যবহৃত পাঁচটি মোবাইল সেট ও একটি নৌকাসহ বিভিন্ন মালামাল লুটে নিয়ে যায় দস্যুরা। তবে অপহৃত জেলেদের মুক্তিপণের বিষয়ে দস্যুরা এখন পর্যন্ত কোনো মহাজনের সঙ্গে যোগাযোগ করেনি।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিল্টন রায় জানান, জেলে অপহরণের খবর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। জেলেদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসন তৎপর: বিভাগীয় কমিশনার
শারদীয় দুর্গোৎসব নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া।
ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসন তৎপর: বিভাগীয় কমিশনার
মেয়ের ঘরে কিশোরকে ধরে বেধরক পিটিয়ে জামায়াত নেতা বললেন একটু শাসন করেছি
রংপুরের পীরগঞ্জে এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্কের অভিযোগে এক কিশোরকে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতার বিরুদ্ধে।
মেয়ের ঘরে কিশোরকে ধরে বেধরক পিটিয়ে জামায়াত নেতা বললেন একটু শাসন করেছি
সিঁড়ি বাইতে হিমশিম ৮০ বছরের বৃদ্ধা, চেয়ার ছেড়ে নিচে নামলেন ইউএনও
মানবিক সহায়তা পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়ে বয়সের ভারে সিঁড়ি বেয়ে দ্বিতীয় তলায় উঠতে না পারায় নিচেই অপেক্ষা করছিলেন ৮০ বছরের এক বৃদ্ধা। বিষয়টি জানতে পেরে নিজের দপ্তরের চেয়ার ছেড়ে নিচে নেমে যান ইউএনও মাহবুব হাসান। বৃদ্ধার কথা শুনে তাৎক্ষণিক সহায়তার আশ্বাস দেন তিনি।
সিঁড়ি বাইতে হিমশিম ৮০ বছরের বৃদ্ধা, চেয়ার ছেড়ে নিচে নামলেন ইউএনও
সৌদির সড়কে প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির, দেশে অসহায় পরিবার
সৌদি আরবের হাইল শহরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার ছয়দিন পর ঝালকাঠির রাজাপুর উপজেলার প্রবাসী আনোয়ার হোসেনের (৪৮) মৃত্যু হয়েছে।
সৌদির সড়কে প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির, দেশে অসহায় পরিবার
মামলায় ফাঁসিয়ে চাঁদাবাজির ও ভূমি দখলের অভিযোগ আল মোস্তফা গ্রুপের এমডির বিরুদ্ধে
ভুক্তভোগী প্রতিষ্ঠানগুলোর অভিযোগ, মো. মোস্তফা কামাল আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। এলাকার প্রভাবশালী নেতা হিসেবে ভুমি দখল থেকে শুরু করে এমন কোনো খারাপ কাজ নেই, যা তিনি করেননি।
মামলায় ফাঁসিয়ে চাঁদাবাজির ও ভূমি দখলের অভিযোগ আল মোস্তফা গ্রুপের এমডির বিরুদ্ধে
আরও পড়ুন
চট্টগ্রামে এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ
সংকটে সুন্দরবন ও উপকূলের জীবন-জীবিকা
সুন্দরবনে মিলল নতুন ৭ প্রজাতির মাছের সন্ধান
সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ‘নতুন পরিকল্পনা’