ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

মহাবিপন্ন শকুন রক্ষায় সুন্দরবনে ১০ দেশের গবেষক-বিজ্ঞানী

মোংলা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পিএম
মোংলায় আন্তর্জাতিক সংরক্ষণ সংস্থার প্রতিনিধি ও বাংলাদেশের শীর্ষ বন কর্মকর্তারা : ছবি আরটিভি

মহাবিপন্ন প্রাণী শকুন রক্ষা ও তার বংশ বৃদ্ধির লক্ষ্যে সুন্দরবনে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সভা। বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় সুন্দরবনের পশুর নদে একটি ভ্যাসেল জাহাজে এই সভার আয়োজন করে বাংলাদেশ বন বিভাগ। এতে এশিয়ার ছয় দেশসহ বিশ্বের ১০টি দেশের ৪৫ জন গবেষক, বিজ্ঞানী, আন্তর্জাতিক সংরক্ষণ সংস্থার প্রতিনিধিরা ছাড়াও বাংলাদেশের শীর্ষ বন কর্মকর্তারা অংশ নেন।

বন বিভাগের প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী এ সময় বলেন, সুন্দরবনে মহাবিপন্ন শকুনের সংখ্যা এখন মাত্র ২৪৮টি। চার দশক আগে যার সংখ্যা ছিল প্রায় অর্ধলক্ষ। মহাবিপন্ন এই প্রাণীর বিলুপ্ত ঠেকাতে এশিয়াস ভলচার্স ফ্রম একটিংশন ২০১১ সালে থেকে কাজ করছে। ২০০৫ সালে কম্বোডিয়ায় এ সংস্থার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।

শকুন রক্ষায় প্রথমবারের মতো এবার বাংলাদেশে আন্তর্জাতিক সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে শকুনের সম্পূরক খাদ্য সরবরাহ, শকুনের সংখ্যা পর্যবেক্ষণ, স্যাটেলাইট ট্র্যাকিং, উদ্ধার ও পুনর্বাসন কর্মসূচি এবং জাতীয় শকুন সংরক্ষণ কর্মপরিকল্পনার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি প্রাণীটি দীর্ঘমেয়াদী টিকে থাকার জন্য আঞ্চলিক সহযোগিতার জন্য আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার করা, অভিন্ন সংরক্ষণ অগ্রাধিকারগুলো চিহ্নিত করা হচ্ছে।

একই সঙ্গে এশিয়ার শকুনদের বিলুপ্তি রোধে সম্মিলিত পদক্ষেপকে ত্বরান্বিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরির কাজ চলছে বলেও উল্লেখ করেন প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং
ময়মনসিংহের ফুলপুর বাজারে বিকেল ৫টার পর ভিক্ষাবৃত্তি নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন স্থানীয় ফকির কমিটির সভাপতি। নির্ধারিত সময়ের পর কেউ ভিক্ষা করলে ১ হাজার ৫০০ টাকা জরিমানাসহ কারাদণ্ডের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং
চারা গজানো ধান নিয়ে বিপাকে নওগাঁর কৃষকরা
মাঠজুড়ে সোনালি পাকা ধানের সমারোহ থাকলেও অসময়ের বৃষ্টি ও জলাবদ্ধতায় চরম দুশ্চিন্তায় পড়েছেন নওগাঁর আমন চাষিরা। কাটা ও নুইয়ে পড়া ধান পানিতে ভিজে যাওয়ায় অনেক ধানে ইতোমধ্যে অঙ্কুরোদগম বা চারা গজাতে শুরু করেছে।
চারা গজানো ধান নিয়ে বিপাকে নওগাঁর কৃষকরা
মান্দায় সাড়ে ৫ হাজার কৃষককে বিনামূল্যে বীজ-সার বিতরণ
নওগাঁর মান্দায় রবি মৌসুমে সরিষার আবাদ বাড়াতে সাড়ে ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৪টি ইউনিয়নের কৃষকদের এ সহায়তা দেওয়া হচ্ছে।
মান্দায় সাড়ে ৫ হাজার কৃষককে বিনামূল্যে বীজ-সার বিতরণ
মানিকগঞ্জে ১৫ সংগ্রামী নারীকে সম্মাননা
মানিকগঞ্জে নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫জন সংগ্রামী নারীকে সম্মাননা দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
মানিকগঞ্জে ১৫ সংগ্রামী নারীকে সম্মাননা
ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীর মৃত্যু  
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে পৌনে চারটার দিকে বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান।
ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীর মৃত্যু  
আরও পড়ুন
পুণ্যস্নানে শেষ হলো দুবলার চরের ‘রাস উৎসব’
রাস উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল, ভাসমান বোট থেকে ২৯ জনকে উদ্ধার
বিপন্ন শকুন রক্ষায় সুন্দরবনে হবে আন্তর্জাতিক সম্মেলন
সুন্দরবনের দুবলার চরে তিন দিনব্যাপী রাস উৎসব শুরু