ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

নওগাঁয় বাস চলাচল বন্ধ

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পিএম
ছবি: আরটিভি

নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন পরিবহন শ্রমিকরা।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ রুটের বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। হঠাৎ এই ধর্মঘটের কারণে গন্তব্যে পৌঁছাতে গিয়ে চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।

জানা গেছে, গত শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে অটোরিকশা (সিএনজি) চালক ও বাসশ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে জেলার পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডে বাসচালক রুবেল হোসেন ও এক সুপারভাইজারকে অতর্কিত মারধর করেন সিএনজিচালকেরা। গুরুতর আহত অবস্থায় চালক রুবেল হোসেনকে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার বিচার ও মহাসড়কে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য বন্ধের দাবিতে সকাল থেকে ধর্মঘটের ডাক দেন শ্রমিক ইউনিয়নের নেতারা।

বাস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অটোরিকশা ও সিএনজি শহরের বাইরে দূরপাল্লার রুটে যাত্রী পরিবহন করতে পারবে না। কিন্তু এই নিয়ম অমান্য করে আঞ্চলিক মহাসড়কেও অবাধে এসব অবৈধ যান চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ও শ্রমিকদের সঙ্গে সংঘাতের ঘটনা ঘটছে। মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ শ্রমিকরা।

এদিকে বাস বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিকল্প বাহন হিসেবে অন্য যানবাহন ব্যবহার করতে গিয়ে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া এবং নষ্ট হচ্ছে মূল্যবান সময়।

সাপাহার থেকে আদালতে হাজিরা দিতে আসা আফসার আলী বলেন, বাসস্ট্যান্ডে এসে দেখি কোনো বাস চলছে না। বাধ্য হয়ে বিকল্প উপায়ে তিন দফায় নওগাঁ শহরে আসতে হয়েছে। যেখানে ১৫০ টাকার ভাড়া ২০০ টাকা লেগেছে, আর সময়ও নষ্ট হয়েছে প্রায় দেড় ঘণ্টা।

মান্দাগামী যাত্রী রফিকুল ইসলাম বলেন, বাসশ্রমিক আর অটোরিকশাচালকদের বিরোধের খেসারত সবসময় সাধারণ মানুষকে দিতে হয়। জরুরি কাজে বের হয়ে চরম ভোগান্তিতে পড়তে হলো।

নওগাঁ জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বলেন, এ বিষয়ে অটোরিকশা (সিএনজি) মালিকদের সঙ্গে ইতিমধ্যে কয়েক দফা আলোচনা হলেও এখনো কোনো সুরাহা বা সমাধান হয়নি।

তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে যতক্ষণ পর্যন্ত দোষী আসামিরা গ্রেপ্তার না হবে, ততক্ষণ পর্যন্ত এই বাস ধর্মঘট ও কর্মবিরতি অব্যাহত থাকবে।

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ ব্যানার্জী জানান, বাস চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে উভয় পক্ষের সঙ্গে আলোচনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় ইতোমধ্যে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুরো বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পেট্রলবোমা মেরে দোকানে আগুন, কুপিয়ে দোকানিকে হত্যা
রাজশাহীতে এক মুদিদোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর আগে দোকানে পেট্রলবোমা ছুঁড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে নগরীর রাজপাড়া থানার বাকির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পেট্রলবোমা মেরে দোকানে আগুন, কুপিয়ে দোকানিকে হত্যা
স্কুলে দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাং, অতঃপর...
পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ সুত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার স্কুলে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শেষে নবম শ্রেণির শিক্ষার্থী সঙ্গে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্কুলের শিক্ষকদের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা করা হয়।
স্কুলে দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাং, অতঃপর...
বগি ফেলেই ছুটল ট্রেনের ইঞ্জিন, অতঃপর...
লালমনিরহাটের কালীগঞ্জে ৯ বগি ফেলে ২ কিলোমিটার দূরে চলে গেল বুড়িমারীগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন (লোকোমোটিভ)।  রোববার (২৭ সেপ্টেম্বর) উপজেলার তুষভান্ডার রেলওয়ে স্টেশনের পশ্চিম পার্শ্বে রেলগেটে এলাকায় এ ঘটনা ঘটে।  জানা গেছে, পার্বতীপুর থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী কমিউটার ট্রেন সকাল ১০টার দিকে লালমনিরহাটের তুষভান্ডার রেলওয়ে স্টেশনের পশ্চিম পার্শ্বে রেলগেটে এলাকায় পৌঁছালে ট্রেনের ইঞ্জিনের ড্রোভার (হুক) ভেঙে যায়। ফলে ৯টি বগি রেখেই ট্রেনের ইঞ্জিন প্রায় দুই কিলোমিটার দূরে চলে যায়। এদিকে, ফেলে যাওয়া ট্রেনের বগিগুলো রেলগেটের মাঝামাঝি থাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। এ অবস্থায় ট্রেন ও মহাসড়কের যাত্রীরা পড়েন দুর্ভোগে। পরে লালমনিরহাট থেকে একটি উদ্ধারকারী ইঞ্জিন এসে বগিগুলোকে নিয়ে বুড়িমারীর উদ্দেশ্যে রওনা দেয়। আরটিভি/টিআর
বগি ফেলেই ছুটল ট্রেনের ইঞ্জিন, অতঃপর...
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ২
সাতক্ষীরার কলারোয়ায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এক সক্রিয় সদস্য ও জিআর পরোয়ানাভুক্ত এক আসামিসহ মোট দুজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৬ নম্বর সোনাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আনারুল ইসলামকে (৫৯) গ্রেপ্তার করা হয়। তিনি উত্তর সোনাবাড়িয়া গ্রামের মওলা বক্স সরদারের ছেলে। এ ছাড়া জিআর পরোয়ানাভুক্ত আসামি খাদিমুল বিশ্বাস ওরফে মো. আরিফুল ইসলামকে (৩১) গ্রেপ্তার করা হয়েছে। তিনি উত্তর সোনাবাড়িয়া গ্রামের আব্দুল খালেক বিশ্বাসের ছেলে। কলারোয়া থানার পুলিশ জানায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনই কলারোয়া থানার উত্তর সোনাবাড়িয়া এলাকার বাসিন্দা। পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে ২৭ সেপ্টেম্বর সাতক্ষীরার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আরটিভি/টিআর
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ২
২৬ দিনে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ১০৪ ডেঙ্গু রোগী
চলতি বছরে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ২০৪ জনে।
২৬ দিনে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ১০৪ ডেঙ্গু রোগী
আরও পড়ুন
মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠনের ১১ নেতাকর্মী আটক
শতবর্ষী এই মুসাফিরখানায় আজও মিলে বিনামূল্যে আশ্রয় ও খাবার
এক মাসে ২৬ বাড়িতে চুরি, বাদ যায়নি মসজিদের ব্যাটারিও
সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি