ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

মাজার সংলগ্ন মসজিদ থেকে ঐতিহাসিক পাথর চুরি, অতঃপর...

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পিএম
ঐতিহাসিক পাথর চুরির অভিযোগে আটক তিনজন : ছবি আরটিভি

সিরাজগঞ্জের তাড়াশে হযরত শাহ শরীফ জিন্দানী (রহ.)-এর মাজার শরীফ সংলগ্ন একটি ভাঙা মসজিদ থেকে ঐতিহাসিক পাথর চুরির অভিযোগে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় এলাকাবাসী।

আটককৃত ব্যক্তিরা হলেন- মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মো. শহিদুল ইসলাম (৬০), সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার মো. জেলহক (৪৭) ও মোছা. তুলি পারভীন (৩৬)।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বলে জানা গেছে।

তবে রাত সাড়ে ৭টার দিকে তাড়াাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর জানিয়েছেন, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে। একই সঙ্গে চুরি হওয়া ঐতিহাসিক পাথর উদ্ধার এবং ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হযরত শাহ শরীফ জিন্দানী (রহ.)-এর মাজার শরীফের পাশে ঐতিহাসিক একটি পুরোনো ভাঙা মসজিদ রয়েছে। দীর্ঘদিন ধরে মসজিদটির বিভিন্ন অংশ জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। সম্প্রতি সেখান থেকে ঐতিহাসিক পাথর সরিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ঘটনাটি নিয়ে সন্দেহ প্রকাশ করেন এবং পরে তিনজনকে আটক করে পুলিশে খবর দেন।

স্থানীয় বাসিন্দা মো. আব্দুল খালেক, রাশিদুল ইসলাম, শাহেদুল ইসলামসহ অনেকের দাবি মাজার শরীফ ও পুরনো মসজিদটির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় নিয়ে সকল স্থাপনা ও প্রত্ন নিদর্শন সংরক্ষণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি স্থাপনার কোনো অংশ বা পুরনো পাথর যাতে চুরি বা নষ্ট না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি প্রয়োজন।

এ প্রসঙ্গে হযরত শাহ শরীফ জিন্দানী (রহ.)-এর মাজার পরিচালনা কমিটির সভাপতি ও তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান জানিয়েছেন, বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাস্তার কাজে ‘নয়-ছয়’, চার লাখ টাকা ইউপি সদস্যের পকেটে!
পাবনার সাঁথিয়ায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কোনো কাজ না করেই বরাদ্দকৃত চার লাখ টাকা তুলে নেওয়ার মারাত্মক অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। প্রকল্প বাস্তবায়নে চরম অনিয়ম সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে। 
রাস্তার কাজে ‘নয়-ছয়’, চার লাখ টাকা ইউপি সদস্যের পকেটে!
সীমান্তে উত্তেজনা, বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সীমান্তে উত্তেজনা, বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
কক্সবাজারে রিসোর্টে আগুন: বন্ধুদের সঙ্গে আর দেখা হবেনা ফাইজানের
চুয়াডাঙ্গার দক্ষিণ হাসপাতাল পাড়ার গলিতে আর কোনোদিন ফিরবেনা ফাইজান। বাড়ির সামনের ছোট্ট ফাঁকা মাঠেও বন্ধুদের সঙ্গে আর ক্রিকেট খেলবেনা সে। ফাইজানের মা ফারিয়া কবির কেক অর্ডার করেছিলেন। সেই কেকও আর কোনোদিন খাওয়া হবে না।
কক্সবাজারে রিসোর্টে আগুন: বন্ধুদের সঙ্গে আর দেখা হবেনা ফাইজানের
ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ পর্যটকের মরদেহ হাসপাতালের মর্গে
কক্সবাজারের ইনানী পাটুয়ারটেক টুপটুপ রিসোর্ট এন্ড রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পোড়া মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।  শনিবার (১৭ অক্টোবর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে মর্গে পাঠায়।  কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শোভক্তদীন আহমেদ সোহেল জানান, পরিচয় শনাক্তে মরদেহের ডিএনএ টেস্টের জন্য আলামত সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে।   এর আগে, শনিবার সকাল ৭টায় কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় নারী-শিশুসহ ১০ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ৬ জনকে। নিহতরা হলেন— রাজধানী ঢাকার বনশ্রী এলাকার ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহজাবিন আলভী (২৩), খিলগাঁও এলাকার লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭) এবং চুয়াডাঙ্গা জেলার ফারিহা কবির (৩৩) ও ফায়িজান আহমেদ (৫)।  এই ঘটনায় আহত ছয়জন হলেন— মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. শাহাব উদ্দিন (৩১), তার স্ত্রী ডা. নাফিজা নাওয়ার খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)। পুলিশ জানিয়েছে, টুপটুপ রিসোর্টে মোট ১৮ জন পর্যটক অবস্থান করছিলেন। তন্মধ্যে ২ জন মর্নিং ওয়ার্কে হোটেল থেকে বের হন। তারা বেঁচে যান।  অপরদিকে ঘটনা অনুসন্ধানে জেলা প্রশাসকের নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, ‘টুপটুপ রিসোর্ট’-এর কোনো অগ্নিনিরাপত্তা লাইসেন্স ছিল না। এমনকি গত জুন মাসেও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা উন্নত করার জন্য তাদের ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল। আরটিভি/এসএস
ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ পর্যটকের মরদেহ হাসপাতালের মর্গে
টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় মামলা
কক্সবাজারের পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে টুপটুপ রিসোর্টের মালিক বোয়ালখালীর বাসিন্দা তানভীর আহমদকে।  শনিবার (১৭ অক্টোবর) রাত ১০ টা ১৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেছে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার। তবে তিনি মামলা কতজন এবং কারা আসামি বিষয়টি প্রকাশ করতে রাজি হননি। উখিয়া থানা ‍পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বলছে, তানভীর আহমদ ছাড়াও এ মামলায় ম্যানেজার মোহাম্মদ সুমনকেও আসামি করা হয়েছে। তবে কতজন আসামি ওই সূত্রটি জানাতে পারেননি। ইতিমধ্যে সুমনকে পুলিশ আটক করে এই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে। এদিকে উদ্ধার হওয়া মরদেহের ব্যাপারে ডিএনএ পরীক্ষার পর সিদ্ধান্ত গ্রহণের কথা জানিয়েছেন উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার। তিনি জানান, উদ্ধার, নিখোঁজ, পরিচয় নিশ্চিতে বিষয়টি নিয়ে বিভ্রান্ত দূর করতে ডিএনএ পরীক্ষার পর এসব মরদেহ স্বজনদের হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এর আগ পর্যন্ত মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হবে। কক্সবাজারস্থ সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ বলেন, ডিএনএ পরীক্ষার জন্য কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হবে। প্রয়োজনে ঢাকা থেকে সিআইডির বিশেষজ্ঞ দল নিয়ে এসে এখানেই ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা হবে। এভাবে প্রয়োজনীয় ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। আরটিভি/এসআর
টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় মামলা
আরও পড়ুন
অর্ধযুগেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ, ক্ষুব্ধ মুসল্লিরা
মসজিদের খুতবা নিয়ন্ত্রণের উদ্যোগ মোদী সরকারের
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
অন্যের স্ত্রীকে ঘরে নিয়ে ৭ মাসের ‘সংসার’ মসজিদের ইমামের