ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

পুকুরপাড়ে মিলল ড্রামভর্তি দেশীয় মদ, বাবা-ছেলে আটক

রাঙ্গাবালী ও গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পিএম
ছবি: আরটিভি

পটুয়াখালীর গলাচিপায় পুকুরপাড়ের গর্তে লুকিয়ে রাখা ড্রামভর্তি প্রায় ২০০ লিটার দেশীয় মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রাব্বি নামে এক যুবক এবং তার বাবা আল আমিনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পানপট্টি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডেপানপট্টি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন রাব্বি ও তার বাবা আল আমিনের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তাদের আটক করেন। পরে বিষয়টি গলাচিপা থানা পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে গলাচিপা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে। পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুকুরপাড়ে তল্লাশি চালানো হয়। এ সময় পুকুরপাড়ের একটি গর্তে মাটির নিচে লুকিয়ে রাখা একটি ড্রাম পাওয়া যায়। ড্রামটি খুলে সেখানে বিপুল পরিমাণ দেশীয় মদ পাওয়া যায়। পুলিশ জানায়, ড্রামটিতে আনুমানিক ২০০ লিটার দেশীয় মদ ছিল।

এ সময় ঘটনাস্থল থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে। উদ্ধার করা মদ ও জব্দকৃত সামগ্রী পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, পুকুরপাড়ের ওই স্থানে মদ লুকিয়ে রাখার বিষয়টি তাদের জানা ছিল না। সন্দেহজনক আচরণ দেখে বিষয়টি তাদের নজরে আসে। পরে তারা দুজনকে আটক করে পুলিশকে খবর দেন।

পুলিশ জানায়, উদ্ধার করা মদের উৎস এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মুন্সীগঞ্জে সাংবাদিকদের ২ ঘণ্টা অপেক্ষা করিয়ে ফিরিয়ে দিলেন ডিসি
মুন্সীগঞ্জে মেঘনা ও ফুলদী নদীসংলগ্ন এলাকায় নদী, খাল ও তিন ফসলি জমি ভরাট করে জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান ‘থ্রি অ্যাঙ্গেল মেরিন’ গড়ে তোলার অভিযোগের বিষয়ে জেলা প্রশাসকের বক্তব্য নিতে গিয়ে প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর ফিরে এসেছেন তিন সাংবাদিক। 
মুন্সীগঞ্জে সাংবাদিকদের ২ ঘণ্টা অপেক্ষা করিয়ে ফিরিয়ে দিলেন ডিসি
সরাসরি জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডে যুক্ত হলো মেহেরপুর
প্রথমবারের মতো সরাসরি জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে মেহেরপুর জেলা। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি’র গত ২৮ অক্টোবর সঞ্চালন লাইন এবং ২৯ অক্টোবর গ্রিড উপকেন্দ্রটি চালু করা হয়। বুধবার (১১ নভেম্বর) পাওয়ার গ্রিড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, পাওয়ার গ্রিড ৪৮ কিলোমিটার দীর্ঘ ১৩২ কেভি সঞ্চালন লাইন ও ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র চালুর মধ্য দিয়ে এ সংযোগ স্থাপিত হয়েছে। এর ফলে মেহেরপুর প্রথমবারের মতো ১৩২ কেভি ভোল্টেজ স্তরে সরাসরি জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত হলো। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগে পার্শ্ববর্তী কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলা থেকে ৩৩ কেভি বিতরণ লাইনের মাধ্যমে মেহেরপুরে বিদ্যুৎ সরবরাহ করা হতো। দীর্ঘ দূরত্বের বিতরণ ব্যবস্থার কারণে জেলায় প্রায়ই কম ভোল্টেজসহ বিদ্যুৎ সরবরাহে বিভিন্ন সমস্যা দেখা দিত। নতুন অবকাঠামোর আওতায় মেহেরপুর সদর উপজেলার আলমপুর মৌজায় তিন একর জমির ওপর ২৪০ এমভিএ ক্ষমতাসম্পন্ন ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র নির্মাণ করা হয়েছে। পাশাপাশি কুষ্টিয়া থেকে মেহেরপুর পর্যন্ত ৪৮ কিলোমিটার দীর্ঘ ১৩২ কেভি সঞ্চালন লাইন স্থাপন করা হয়েছে। এ ছাড়া কুষ্টিয়া গ্রিড উপকেন্দ্রে দু’টি ১৩২ কেভি বে-এক্সটেনশন নির্মাণ করা হয়েছে। পাওয়ার গ্রিডের মতে, নতুন এ সংযোগের ফলে মেহেরপুরে মানসম্মত ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহের সুযোগ বাড়বে। একই সঙ্গে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা গ্রিড উপকেন্দ্রের ওপর অতিরিক্ত লোডের চাপ কমানো এবং ওভারলোডজনিত সমস্যা নিরসনেও অগ্রগতি হবে। দেশের বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ ও আধুনিকায়নের মাধ্যমে নির্ভরযোগ্য, স্থিতিশীল ও টেকসই জাতীয় বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। আরটিভি/এসআর
সরাসরি জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডে যুক্ত হলো মেহেরপুর
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা
শুধু ছুটির দিনে অফিস করেন চেয়ারম্যান, কর্মদিবস কাটান ঢাকায়
সরকারি কর্মদিবসে ইউনিয়ন পরিষদে উপস্থিত না থেকে শুক্র ও শনিবার ছুটির দিনে কার্যালয়ে যান। গিয়ে প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করেই আবার রাজধানী ঢাকায় চলে যান। এতে নিয়মিত নাগরিক সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন ইউনিয়নবাসী।
শুধু ছুটির দিনে অফিস করেন চেয়ারম্যান, কর্মদিবস কাটান ঢাকায়
যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক
যশোরের সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে বিএনপির এক সাবেক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত শফিয়ার শেখকে আটক করেছে পুলিশ।  বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে মুনসেফপুর পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে।  নিহত শেখ আবু তালেব মুনসেফপুর গ্রামের বাসিন্দা। তিনি কচুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি। বর্তমানে তিনি ওই ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার মৃত আব্দুল আজিজ শেখের ছেলে শফিয়ার শেখের সঙ্গে জমিজমা নিয়ে আবু তালেবের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার দুপুরে পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে শফিয়ার শেখ ধারালো হাঁসুয়া দিয়ে আবু তালেবকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান। পরে আহত আবু তালেবকে স্বজনরা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরে তার মৃত্যু হয়। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, গুরুতর আহত অবস্থায় আবু তালেবকে হাসপাতালে আনা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ মর্গে রয়েছে। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, প্রায় ১৫ বছর আগে আবু তালেবের পরিবার শফিয়ার শেখের জমির কাছাকাছি একটি জমি কেনে। শফিয়ার শেখও ওই জমি কেনার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। তারা সম্পর্কে দূরসম্পর্কের মামাতো-ফুফাতো ভাই। অন্য একটি সূত্রের দাবি, শফিয়ার শেখ মাদকাসক্ত। তার মানসিক ভারসাম্যহীনতার কারণেও এ ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে স্থানীয়দের মধ্যে আশঙ্কা রয়েছে। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয় এবং অভিযান চালিয়ে অভিযুক্ত শফিয়ারকে আটক করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আরটিভি/এসআর
যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক
আরও পড়ুন
পৌনে ৩ কেজির এক ইলিশ, ১২ হাজার টাকায় বিক্রি
বন্ধ হলো সেই ঝুমুরের বাল্যবিবাহ, পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর
আজ স্কুলছাত্রীটির বিয়ে
নিখোঁজের ২ দিন পর বাড়ির পাশের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ