ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

রাজশাহীতে ৩১তম জুনিয়র টেনিস চ্যাম্পিয়ন টুর্নামেন্ট শুরু ৫ অক্টোবর

স্টাফ রিপোর্টার (রাজশাহী), আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০২:২২ পিএম
ছবি: আরটিভি

রাজশাহীতে আগামী ৫ অক্টোবর উদ্বোধন হতে যাচ্ছে ৩১তম অনূর্ধ্ব ১৮ রাজশাহী ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৬। এই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশসহ বিশ্বের ১০টি দেশের সর্বমোট শতাধিক খেলোয়াড় অংশ নেবেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আর্থিক অনুদানে এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহায়তায় এই প্রতিযোগিতা ব্যবস্থাপনায় রয়েছে রাজশাহী টেনিস কমপ্লেক্স।

শনিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজশাহী টেনিস কমপ্লেক্সের অর্কিড হল রুমে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এ তথ্য জানান টুর্নামেন্টের ডিরেক্টর হাসিনুর রহমান টিংকু।

তিনি জানান, আগামী ৫ অক্টোবর সকাল ৯টায় এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর সকাল ৯টায়। এই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশসহ বিশ্বের ১০টি দেশের সর্বমোট শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করবেন। অংশগ্রহণকারী দেশের মধ্যে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, হংকং, নেপাল, জাপান, চায়না, কোরিয়া ও আমেরিকার খেলোয়াড়বৃন্দ অংশগ্রহণ করবেন। আন্তর্জাতিক এই টুর্নামেন্টে হাসিনুর রহমান টিংকু টুর্নামেন্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং টুর্নামেন্ট রেফারী মনোনীত হয়েছেন ভারতের জয় মুখার্জী।

সকল খেলোয়াড়, কোচ, অভিভাবক ও অফিসিয়ালগণের আবাসনের জন্য রাজশাহী পর্যটন মোটেল, হোটেল এক্স এবং গ্রান্ড রিভার ভিউকে নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্ট রেফারী জয় মুখার্জী ও টুর্নামেন্টের মিডিয়া কমিটির আহবায়ক গোলাম মোস্তফা মামুন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাস্তার পাশে অসহায় নারী, ভিডিও দেখে তিন মাস পর স্ত্রীকে চিনলেন স্বামী
প্রায় তিন মাস ধরে নিখোঁজ মানসিকভাবে অসুস্থ স্ত্রীকে খুঁজেছেন পথে পথে। অবশেষে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সূত্র ধরে প্রিয় মানুষটির সন্ধান পান তিনি। দীর্ঘ অপেক্ষার পর স্ত্রীকে ফিরে পেয়ে তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন স্বামী। আবেগঘন এ দৃশ্য ছুঁয়ে যায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের হৃদয়।
রাস্তার পাশে অসহায় নারী, ভিডিও দেখে তিন মাস পর স্ত্রীকে চিনলেন স্বামী
শেষ বয়সে এসেও কোরআন শেখার নেশায় কর্মজীবীরা
জীবনের পড়ন্ত বেলায় এসেও পবিত্র কোরআন শেখার অদম্য আগ্রহ নিয়ে মসজিদে ছুটে আসছেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার প্রবীণ শ্রমজীবী মানুষ। দারিদ্র্য, জীবনসংগ্রাম ও পারিবারিক দায়িত্বের কারণে শৈশবে যাদের কোরআন শেখা হয়নি, তারাই এখন বয়সের ভার উপেক্ষা করে শিখছেন আল্লাহর বাণী।
শেষ বয়সে এসেও কোরআন শেখার নেশায় কর্মজীবীরা
বন্ধুকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুকে আটকে রেখে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করা হয়েছে।
বন্ধুকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ
করলা খেতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ৭
নওগাঁর ধামইরহাট উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এবং করলা খেতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আবুল কাশেম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
করলা খেতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ৭
ভেরিফিকেশনের জন্য পুলিশের টাকা দাবি, অডিও ভাইরাল
শরীয়তপুরের জাজিরা থানায় পুলিশ ক্লিয়ারেন্সের জন্য টাকা দাবির অভিযোগ উঠেছে সহকারী উপপরিদর্শক (এএসআই) নাজিমের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর সঙ্গে কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে টাকা দাবির অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পুলিশ কর্মকর্তা।
ভেরিফিকেশনের জন্য পুলিশের টাকা দাবি, অডিও ভাইরাল
আরও পড়ুন
সরকারের এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় ১ লাখের বেশি প্রার্থী
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিলেন ৫২ হাজার প্রার্থী
দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর
রাবিতে আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়তে ক্রীড়া মন্ত্রণালয়ে বাজেট প্রস্তাব