ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

করলা খেতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ৭

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০২:৪২ পিএম
ছবি: আরটিভি

নওগাঁর ধামইরহাট উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এবং করলা খেতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আবুল কাশেম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় নিহতের স্ত্রীসহ পরিবারের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ৭ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে বড়শিবপুর মাষ্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে ধামইরহাট থানাধীন বড়শিবপুর মাষ্টারপাড়া এলাকায় করলা খেতে ছাগল প্রবেশ করাকে কেন্দ্র করে আবুল কাশেম ও রনিপক্ষের লোকজনের মধ্যে বিরোধ ও সংঘর্ষ বাধে। এতে আবুল কাশেম পক্ষের মোট পাঁচজন গুরুতর আগত হন।

পরবর্তীতে আহতদের দ্রুত উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবুল কাশেম মৃত্যুবরণ করেন।

এছাড়া তার স্ত্রী গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন এবং অন্যরা জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনায় নিহতের ছেলে আবু সাঈদ হোসেন বাদী হয়ে ধামইরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা রুজুর পরপরই নওগাঁর পুলিশ সুপারের সরাসরি তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় ধামইরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস দল জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার বিভিন্ন এলাকায় রাতভর সাঁড়াশি অভিযান পরিচালনা করে।

পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মো. আ. হাকিমের ছেলে মো. রাকিবুল ইসলাম রনি (২৮), মৃত আ. গফুরের দুই ছেলে মো. আ. হাকিম ও মো. কফিল উদ্দিন (৬৫), মো. ফেরদৌস হোসেনের স্ত্রী মোসা. আকলিমা বেগম (৩৫), মৃত ইসমাইল হোসেনের মেয়ে মোসা. হামিদা বেগম (৩৮), মো. আ. হাকিমের স্ত্রী মোসা. ফরিদা বেগম (৫০), মো. রাকিবুল ইসলাম রনির স্ত্রী মোসা. জিয়াসমিন বেগম (২১)। সকলেই ধামুইরহাট উপজেলার বড়শিবপুর মাষ্টারপাড়া গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ অত্যন্ত গুরুত্ব ও পেশাদারিত্বের সঙ্গে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। এক রাতের মধ্যে অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডে জড়িত এজাহারনামীয় ৭ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাস্তার পাশে অসহায় নারী, ভিডিও দেখে তিন মাস পর স্ত্রীকে চিনলেন স্বামী
প্রায় তিন মাস ধরে নিখোঁজ মানসিকভাবে অসুস্থ স্ত্রীকে খুঁজেছেন পথে পথে। অবশেষে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সূত্র ধরে প্রিয় মানুষটির সন্ধান পান তিনি। দীর্ঘ অপেক্ষার পর স্ত্রীকে ফিরে পেয়ে তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন স্বামী। আবেগঘন এ দৃশ্য ছুঁয়ে যায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের হৃদয়।
রাস্তার পাশে অসহায় নারী, ভিডিও দেখে তিন মাস পর স্ত্রীকে চিনলেন স্বামী
শেষ বয়সে এসেও কোরআন শেখার নেশায় কর্মজীবীরা
জীবনের পড়ন্ত বেলায় এসেও পবিত্র কোরআন শেখার অদম্য আগ্রহ নিয়ে মসজিদে ছুটে আসছেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার প্রবীণ শ্রমজীবী মানুষ। দারিদ্র্য, জীবনসংগ্রাম ও পারিবারিক দায়িত্বের কারণে শৈশবে যাদের কোরআন শেখা হয়নি, তারাই এখন বয়সের ভার উপেক্ষা করে শিখছেন আল্লাহর বাণী।
শেষ বয়সে এসেও কোরআন শেখার নেশায় কর্মজীবীরা
বন্ধুকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুকে আটকে রেখে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করা হয়েছে।
বন্ধুকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ
ভেরিফিকেশনের জন্য পুলিশের টাকা দাবি, অডিও ভাইরাল
শরীয়তপুরের জাজিরা থানায় পুলিশ ক্লিয়ারেন্সের জন্য টাকা দাবির অভিযোগ উঠেছে সহকারী উপপরিদর্শক (এএসআই) নাজিমের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর সঙ্গে কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে টাকা দাবির অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পুলিশ কর্মকর্তা।
ভেরিফিকেশনের জন্য পুলিশের টাকা দাবি, অডিও ভাইরাল
রাজশাহীতে ৩১তম জুনিয়র টেনিস চ্যাম্পিয়ন টুর্নামেন্ট শুরু ৫ অক্টোবর
রাজশাহীতে আগামী ৫ অক্টোবর উদ্বোধন হতে যাচ্ছে ৩১তম অনূর্ধ্ব ১৮ রাজশাহী ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৬। এই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশসহ বিশ্বের ১০টি দেশের সর্বমোট শতাধিক খেলোয়াড় অংশ নেবেন।
রাজশাহীতে ৩১তম জুনিয়র টেনিস চ্যাম্পিয়ন টুর্নামেন্ট শুরু ৫ অক্টোবর
আরও পড়ুন
ভেরিফিকেশনের জন্য পুলিশের টাকা দাবি, অডিও ভাইরাল
করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের চুরিকাঘাতে কৃষক নিহত
নিম্নমানের ইটে কোটি টাকার সড়ক নির্মাণ, সরানোর আশ্বাস ঠিকাদারের
চট্টগ্রামে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৯০