ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল বহন, ভিডিও ভাইরালের পর চাকরি হারালেন চালক

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পিএম
ছবি: সংগৃহীত

মোংলা পোর্ট পৌরসভার একটি সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহনের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে এ ঘটনায়। ব্যাপক সমালোচনার মুখে দায়িত্বপ্রাপ্ত অ্যাম্বুলেন্স চালক মো. শরীফুলকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে পৌর কর্তৃপক্ষ।

শুক্রবার (২ অক্টোবর) তার কাছ থেকে অ্যাম্বুলেন্সের চাবি জমা নেওয়া হয়।

জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর রাতে খুলনার জিরো পয়েন্ট এলাকা থেকে চালক মো. শরীফুল একটি অ্যাম্বুলেন্সে কয়েকটি ছাগল তোলেন। সে সময় উপস্থিত এক ব্যক্তি ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে তা দ্রুত ভাইরাল হয়।

খোঁজ নিয়ে জানা যায়, ওই ছাগলগুলো মোংলার ব্যবসায়ী মো. রশিদের। খুলনা থেকে ছাগলগুলো বহন করে মোংলায় নিয়ে আসা হয়। স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত অর্থের বিনিময়ে ওই চালক প্রায়ই রাতের আঁধারে অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন করে আসছিলেন।

তবে, চালক শরীফুল এ অভিযোগ অস্বীকার করে জানান, অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহনের ঘটনা এটিই প্রথম এবং এর বিনিময়ে তিনি কোনো টাকা নেননি।

একই কথা বলেন ছাগল ব্যবসায়ী ও কসাই রশিদও। তিনি দাবি করেন, চুকনগর থেকে ছাগল কিনে জিরো পয়েন্টে পৌঁছানোর পর কোনো যানবাহন না পেয়ে অ্যাম্বুলেন্সটি সিগন্যাল দিয়ে থামান। চালককে কোনো টাকা না দিয়েই তিনি ৬টি ছাগল মোংলায় নিয়ে আসেন।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ত্রিদেশীয় শূন্যরেখায় সন্দেহভাজন ৮ জন আটক
বান্দরবানে বাংলাদেশ-মিয়ানমার ও ভারত মিজোরামের ত্রি পিলার শূন্য সীমা রেখায় সন্দেহজনক হিসেবে স্থানীয় ম্রো সম্প্রদায়ের ২ জনসহ ৮ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ )রুমা ব্যাটালিয়নের ৯ বিজিবি)।
ত্রিদেশীয় শূন্যরেখায় সন্দেহভাজন ৮ জন আটক
কুড়িগ্রামে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস পালন
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ীবাড়ী ইউনিয়নের চর শিমুলবাড়ী গ্রামে রোববার (১৫ নভেম্বর) দিন ও রাতব্যাপী ভাবগাম্ভীর্য' ও উৎসবমুখর পরিবেশে প্রয়াত লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস পালিত হয়েছে।
কুড়িগ্রামে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস পালন
‘আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে, কাফনের কাপড় কিনে রাখিস’
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ভূমি ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। পরে ফোন করে ওই ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।
‘আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে, কাফনের কাপড় কিনে রাখিস’
নাটোরে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ সংগঠনের নেতা গ্রেপ্তার
নাটোরে 'জয় বাংলা' স্লোগান দিয়ে ফাঁকা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ ভূঁইয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 
নাটোরে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ সংগঠনের নেতা গ্রেপ্তার
চিকিৎসক সেজে মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চক্ষু চিকিৎসা, ২ জনের কারাদণ্ড
পাবনার সুজানগরে চিকিৎসক সেজে মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চক্ষু চিকিৎসা দেওয়ার অভিযোগে চারজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মধ্যে দুজনকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর দুজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
চিকিৎসক সেজে মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চক্ষু চিকিৎসা, ২ জনের কারাদণ্ড
আরও পড়ুন
পিডিবি কর্মকর্তার ঘুষ লেনদেন, ভিডিও ভাইরাল
দেশি ছাগলের একসঙ্গে ৫ বাচ্চা প্রসব, এলাকায় চাঞ্চল্য
‘পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরি বেড়ে যাবে’
শাশুড়িকে পেটানোর ভিডিও ভাইরাল