ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

পিডিবি কর্মকর্তার ঘুষ লেনদেন, ভিডিও ভাইরাল

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পিএম
ইফতে খাইরুল ইসলাম : ছবি সংগৃহীত

লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উপসহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলামের ‘ঘুষের’ টাকার লেনদেন ও কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এর আগে একই কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ‘ঘুষের’ টাকা লেনদেন ও কথোপকথনের ভিডিও ভাইরাল হয়।

উপসহকারী প্রকৌশলী খাইরুলের টাকা লেনদেনের ভাইরাল হওয়া ১ মিনিট ৫৪ সেকেন্ডের ভিডিওটি প্রতিবেদকের হাতে এসেছে।

এতে দেখা যায়, একটি বিদ্যুৎ মিটারের প্রসঙ্গ তুলে সেবাগ্রহীতার কাছে নগদ ৫ হাজার টাকা দাবি করছেন উপসহকারী প্রকৌশলী ইফতে খাইরুল। এ সময় তার পাশে থাকা অন্য এক কর্মচারীকে আরও ৯ হাজার টাকা দেওয়ার কথাও বলতে শোনা যায়। একপর্যায়ে দরকষাকষি শেষে ওই সেবাগ্রহীতার কাছ থেকে নগদ ৩ হাজার টাকা গ্রহণ করেন উপসহকারী প্রকৌশলী।

এদিকে লক্ষ্মীপুর পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী নুরুল আমিন ও উপসহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলামের ঘুষ গ্রহণের ভিডিও ফাঁসের ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় গ্রাহকরা।

তবে অভিযোগ অস্বীকার করেছেন উপসহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলাম। তিনি দাবি করেন, ঘটনাটি সম্পূর্ণ অসত্য এবং তিনি কোনো ধরনের অবৈধ টাকার লেনদেন করেননি। তবে ভিডিও নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর রাতে লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ঘুষ গ্রহণ ও কথোপকথনের ৮ মিনিট ৫০ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তরের উপপরিচালক-১ মো. কাউসার আহমেদ অপু স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে নুরুল আমিনকে বরখাস্ত করা হয়।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৩ দিনেও মেলেনি সমাধান, শূন্য রেখায় আটকে আছেন সেই নারী 
সমাধান না হওয়ায় টানা তিনদিন ধরে জামালপুর সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের শিকার সেই নারী। বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন বাংলাদেশ-ভারত সীমান্তে আটকে থাকা ওই নারী। 
৩ দিনেও মেলেনি সমাধান, শূন্য রেখায় আটকে আছেন সেই নারী 
লবণাক্ত উপকূলে মালটা চাষে সফল তরুণ উদ্যোক্তা বেলাল
উপকূলীয় অঞ্চলের লবণাক্ত মাটিতে যেখানে প্রচলিত ফসল উৎপাদনে কৃষকদের নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়, সেখানে মালটা চাষ করে সাফল্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন খুলনার পাইকগাছার তরুণ কৃষি উদ্যোক্তা বেলাল হোসেন। কপোতাক্ষ নদের তীরবর্তী মালথ গ্রামে পাঁচ বিঘা জমিতে চায়না ম্যান্ডারিন জাতের মালটার বাগান গড়ে তুলেছেন তিনি। বাগানের চার শতাধিক গাছে এবার এসেছে বাম্পার ফলন। তার এই উদ্যোগে উপকূলীয় অঞ্চলে বিকল্প ফল চাষের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
লবণাক্ত উপকূলে মালটা চাষে সফল তরুণ উদ্যোক্তা বেলাল
তাহিরপুরে বাড়ছে হামের সংক্রমণ, উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু
সুনামগঞ্জের তাহিরপুরে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। বছরের শুরু থেকেই হামের উপসর্গ নিয়ে রোগী শনাক্ত হলেও জুন মাস থেকে আক্রান্ত ও সন্দেহভাজন রোগীর সংখ্যা বাড়তে থাকে। এ পর্যন্ত উপজেলায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্তদের অধিকাংশই শিশু। পরিস্থিতি সামাল দিতে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু করা হয়েছে ১০ শয্যার পৃথক আইসোলেশন ওয়ার্ড। তবে চিকিৎসার জন্য প্রয়োজনীয় কিছু ইনজেকশন, ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সংকট থাকায় রোগীদের সেগুলো বাইরে থেকে কিনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা।
তাহিরপুরে বাড়ছে হামের সংক্রমণ, উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু
এমপি আমির হামজার বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন কুষ্টিয়ার সচেতন নাগরিক সমাজের নারী নেতাকর্মীরা।
এমপি আমির হামজার বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ
গভীর রাতে বাড়ি ঘেরাও করে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা
চট্টগ্রাম নগরের বাকলিয়ায় আবদুস সোবহান নামে এক ব্যক্তিকে তার দোতলা বাড়িতে ঢুকে স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারীকে আটক করে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গভীর রাতে বাড়ি ঘেরাও করে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা
আরও পড়ুন
উপহার বা যে নামেই হোক, ঘুষ লেনদেন অবৈধ ও অনৈতিক: ইশরাক
বরখাস্ত হলেন ‎লক্ষ্মীপুর পিডিবির উপ-সহকারী প্রকৌশলী খাইরুল
ঠিকাদার খুশি হয়ে কিছু দিলে সেটা ঘুষ নয়: মীর শাহে আলম
সামনে এলো দুদকের ‘ফাঁদ অভিযান’, ধরা সার্ভেয়ার আসাদুল