ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

মসজিদে জমি দানের সিদ্ধান্ত বৃদ্ধার, বেধড়ক পেটালেন দুই ছেলে-দুই নাতি

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পিএম
জোবেদা বেগম। ছবি: আরটিভি

রংপুরের পীরগঞ্জে মসজিদের নামে পাঁচ শতক জমি দানের সিদ্ধান্ত নেওয়ায় ৭৫ বছর বয়সী এক বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে তার দুই ছেলে ও দুই নাতির বিরুদ্ধে। এ ঘটনায় জোবেদা বেগম নামে ওই নারী থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে জোবেদা বেগম উল্লেখ করেন, উপজেলার পাঁচগাছি ইউনিয়নের নাছিরাবাদ গ্রামের কাজীপাড়া জামে মসজিদের নামে তার মালিকানাধীন পাঁচ শতক জমি দানের সিদ্ধান্ত নেন তিনি। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তার দুই ছেলে ও দুই নাতি এতে ক্ষুব্ধ হন। এরপর তাকে বিভিন্নভাবে চাপ দেওয়ার পাশাপাশি মারধর করা হয়।

অভিযোগে বলা হয়, শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় বাড়িতে তাকে মারধর করা হয়। পরে তিনি চিকিৎসা নেন।

অভিযুক্তরা হলেন- জোবেদা বেগমের বড় ছেলে জয়নাল আবেদীন, মেজো ছেলে আব্দুল জলিল ওরফে ঠান্ডা এবং দুই নাতি সুজন মিয়া ও আলামিন মিয়া।

পাঁচগাছি ইউনিয়ন পরিষদের সদস্য হাফিজার রহমান বলেন, জমি দান ও পারিবারিক বিষয় নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে। মারধরের ঘটনার পর ওই বৃদ্ধা চিকিৎসা নিয়েছেন।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন জয়নাল আবেদীন। তার দাবি, জোবেদা বেগমকে তার চার মেয়ে শিউলি, চামেলি, রেখা ও ছমেলা মারধর করেছেন। পরে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে পিটুনির অভিযোগ
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে পিটুনির শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে পিটুনির অভিযোগ
সহকর্মীর দাফনে গিয়ে মোটরসাইকেল হারালেন ছাত্রদল নেতা
ময়মনসিংহের গৌরীপুরে সহকর্মীর দাফন কাজে অংশ নিতে গিয়ে মোটরসাইকেল খুইয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি জহিরুল ইসলাম। 
সহকর্মীর দাফনে গিয়ে মোটরসাইকেল হারালেন ছাত্রদল নেতা
ছোট ভাইয়ের স্ত্রীর দরজার আড়ালে ওত পেতে ছিলেন জামাল, অতঃপর...
কিশোরগঞ্জের নিকলীতে ছোট ভাইয়ের স্ত্রীকে ছুরি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগে জামাল উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
ছোট ভাইয়ের স্ত্রীর দরজার আড়ালে ওত পেতে ছিলেন জামাল, অতঃপর...
সমশেরপুরে মাদরাসা ভবন নির্মাণে ৫ লাখ টাকা অনুদান দিলেন প্রবাসী সুমন
কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জের সমশেরপুর নুরে মদিনা ক্যাডেট মাদরাসার নতুন ভবন নির্মাণে ৫ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রবাসী মিজানুর রহমান সুমন।
সমশেরপুরে মাদরাসা ভবন নির্মাণে ৫ লাখ টাকা অনুদান দিলেন প্রবাসী সুমন
যাত্রীবেশে বৃদ্ধার সঙ্গে অটোরিকশায় ওঠেন ‘দরবেশ’, অতঃপর...
চট্টগ্রামের মিরসরাইয়ে দরবেশ সেজে সিএনজিচালিত অটোরিকশায় উঠে এক বৃদ্ধাকে অচেতন করে সাড়ে ৪ আনা স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
যাত্রীবেশে বৃদ্ধার সঙ্গে অটোরিকশায় ওঠেন ‘দরবেশ’, অতঃপর...
আরও পড়ুন
কাশফুলের শুভ্রতায় মুগ্ধ করতোয়ার চর
চলন্ত বাসে শিশুর জন্ম, বাসের নামে ‘আনাস হাসান’ রাখা হলো নাম
আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ কর্মকর্তাকে স্থায়ী বহিষ্কার
শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে তিনবার আছাড়, সহপাঠীর বাবা আটক