ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

মাদরাসা নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে টাকা আদায়, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ১১:৫১ এএম
৩ প্রতারক। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাদরাসার নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে প্রতারণার মাধ্যমে টাকা আদায়ের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) উপজেলার মালিক সুপার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আট সদস্যের একটি চক্র বেশ কিছুদিন ধরে বিভিন্ন মাদরাসার নাম ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করে আসছিল। রোববার মালিক সুপার মার্কেট এলাকায় কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করে টাকা তুলতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়।

পরে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তাদের প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসে। এ সময় স্থানীয়রা চক্রটির সদস্যদের ধাওয়া করলে পাঁচজন পালিয়ে যায়। বাকি তিনজনকে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেন।

খবর পেয়ে দামুড়হুদা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে ভুয়া রশিদ বই উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া রশিদ বইয়ে ‘নাজমুল হোসাইন বিপ্লবী’ নামে এক ব্যক্তির মোবাইল নম্বর পাওয়া গেছে বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, চক্রটি দীর্ঘদিন ধরে মাদরাসার নাম ব্যবহার করে অভিনব কায়দায় মানুষের কাছ থেকে টাকা আদায় করে আসছিল।

দামুড়হুদা থানা পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। পলাতক পাঁচ সদস্যকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পিরোজপুরে ৯ মাসে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজারের বেশি
পিরোজপুরে দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত নয় মাসে জেলায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে ৩ হাজার ছাড়িয়েছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, সেইসঙ্গে বাড়ছে সাধারণ মানুষের উদ্বেগ।
পিরোজপুরে ৯ মাসে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজারের বেশি
আশ্বিনের শেষপ্রান্তে তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ২০ ডিগ্রিতে
আশ্বিনের শেষপ্রান্তে এসে উত্তরের জেলা পঞ্চগড়ে অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা। রাতভর বৃষ্টি, ভোরের কুয়াশা ও হিমেল বাতাসে বদলে গেছে সীমান্তঘেঁষা তেঁতুলিয়ার আবহাওয়া।
আশ্বিনের শেষপ্রান্তে তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ২০ ডিগ্রিতে
শিশু ধর্ষণের অভিযুক্তকে আটকের সময় জনতার ছোড়া ইটের আঘাতে ওসি আহত
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জাকির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতার ছোড়া ইটের আঘাতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম আহত হয়েছেন।
শিশু ধর্ষণের অভিযুক্তকে আটকের সময় জনতার ছোড়া ইটের আঘাতে ওসি আহত
প্রেমিকাকে নিয়ে ফাঁকা বাড়িতে আশিক, ‘প্রস্তুত’ ছিলেন আরও ২ জন
নাটোরের লালপুরে প্রেমের সম্পর্কের পর তরুণীকে (২৩) ঘুরতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে আশিক (২২) ও তার দুই বন্ধুর বিরুদ্ধে। ঘটনার ভিডিওধারণের পর ওই তরুণীর কাছ থেকে চাঁদাও দাবি করা হয়েছে। 
প্রেমিকাকে নিয়ে ফাঁকা বাড়িতে আশিক, ‘প্রস্তুত’ ছিলেন আরও ২ জন
বরিশালে ৬৩৭ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি 
আর মাত্র কয়েকদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সার্বজনীন দুর্গোৎসব। এ উৎসবকে ঘিরে বরিশাল জেলাসহ মহানগরজুড়ে চলছে প্রতিমা তৈরির প্রস্তুতি। প্রতিমা নির্মাণ, রং-তুলির কাজ, মণ্ডপ সাজসজ্জা, আলোকসজ্জা ও তোরণ নির্মাণে ব্যস্ত সময় পার করছেন বরিশালের প্রতিমাশিল্পী ও আয়োজকরা।
বরিশালে ৬৩৭ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি 
আরও পড়ুন
মাদরাসাছাত্রকে বলাৎকার, শিক্ষককে গাছে বেঁধে পুলিশ ডাকলেন স্থানীয়রা
কওমি মাদরাসা নিয়ে নতুন সিদ্ধান্ত
মনিটরিংয়ের আওতায় আসছে দেশের সব মাদরাসা
নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষককে বেধড়ক পিটুনি