ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিলুপ্ত করা হলো ‘পশ্চিমবঙ্গ মাদরাসা সার্ভিস কমিশন’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে মাদরাসায় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বড় পরিবর্তন আনা হয়েছে। বিলুপ্ত করা হয়েছে ‘মাদরাসা সার্ভিস কমিশন’। এখন থেকে সরকারি ও অনুদানপ্রাপ্ত মাদরাসায় শিক্ষক নিয়োগের দায়িত্ব পালন করবে একমাত্র স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)।

বুধবার ইটিভি ভারতের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মাদরাসা সার্ভিস কমিশনকে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে একীভূত করা হয়েছে। ফলে মাদরাসার জন্য আলাদা করে শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়ার পরিবর্তে এসএসসির মাধ্যমেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

এ বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘মাদরাসা সার্ভিস কমিশন তুলে দেওয়া হয়েছে। ওটা স্কুল সার্ভিস কমিশনে মার্জ করে দেওয়া হয়েছে।’

তবে প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হলেও এটি পুরোপুরি কার্যকর করতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পুরোনো মাদরাসা সার্ভিস কমিশন আইন বাতিল করতে বিধানসভায় নতুন বিল পাস করতে হবে। একই সঙ্গে মাদরাসায় শিক্ষক নিয়োগের দায়িত্ব এসএসসির হাতে তুলে দেওয়ার জন্য স্কুল সার্ভিস কমিশন আইনেও প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে।

প্রশাসনিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে রাজ্য সরকার। বিধানসভায় বিল পাস হয়ে আইনি জটিলতা দূর হওয়ার পর নতুন নিয়োগব্যবস্থা পুরোপুরি কার্যকর হবে।

জানা গেছে, ২০০৮ সালের আগে পশ্চিমবঙ্গের মাদরাসায় শিক্ষক নিয়োগের জন্য পৃথক কোনো কমিশন ছিল না। ২০০৭ সালে তৎকালীন বামফ্রন্ট সরকার রাজ্যের ৬১৪টি মাদরাসাকে প্রথম সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা দেয়। এরপর ২০০৮ সালে মাদরাসা সার্ভিস কমিশন আইন প্রণয়ন করা হয়। সেই আইনের ভিত্তিতেই এতদিন মাদরাসায় শিক্ষক নিয়োগ হয়ে আসছিল।

বর্তমান সরকারের দাবি, শিক্ষক নিয়োগে সমতা ও স্বচ্ছতা আনতেই পৃথক মাদ্রাসা সার্ভিস কমিশন বিলুপ্ত করে সব নিয়োগপ্রক্রিয়া একটি কমিশনের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র: ইটিভি ভারত

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোটার তালিকা নিয়ে অসন্তোষ, প্রতিবাদে ধ্রুব রাঠি-প্রকাশ রাজ
ভারতের ভোটার তালিকায় নাম বাদ পড়ার অভিযোগে দেশজুড়ে অসন্তোষ ও প্রতিবাদ অব্যাহত রয়েছে। এবার এই আন্দোলনে যোগ দিয়েছেন ইউটিউবার ধ্রুব রাঠি ও অভিনেতা-অ্যাক্টিভিস্ট প্রকাশ রাজ।
ভোটার তালিকা নিয়ে অসন্তোষ, প্রতিবাদে ধ্রুব রাঠি-প্রকাশ রাজ
ফেসবুকে পরিচয় থেকে ‘কাছে আসা’, ভারতে গিয়ে নারীর ভয়ংকর অভিজ্ঞতা
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, তারপর প্রেম ও বিয়ে। ভালোবাসার মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে নতুন জীবনের স্বপ্ন দেখেছিলেন থাইল্যান্ডের নাগরিক উপসর্ন। 
ফেসবুকে পরিচয় থেকে ‘কাছে আসা’, ভারতে গিয়ে নারীর ভয়ংকর অভিজ্ঞতা
শাড়ি পরে খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, লড়াকু মায়ের জেদে মুগ্ধ নেটিজেনরা
গায়ে শাড়ি, পায়ে কোনো জুতা নেই। তবু থামেননি ২৭ বছর বয়সী কবিতা কুমারী। মেঠোপথ পেরিয়ে খালি পায়ে মাত্র ছয় মিনিটে ১ হাজার ৬০০ মিটার দৌড় শেষ করে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন এই লড়াকু মা।
শাড়ি পরে খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, লড়াকু মায়ের জেদে মুগ্ধ নেটিজেনরা
১৭ হাজার ফুট উঁচুতে বজ্রপাত, অল্পের জন্য রক্ষা যাত্রীবাহী বিমান
১৭ হাজার ফুট উঁচুতে প্রতিকূল আবহাওয়ার মধ্যে বজ্রপাত ও শিলাবৃষ্টির কবলে পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের ইনডিগো এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান।
১৭ হাজার ফুট উঁচুতে বজ্রপাত, অল্পের জন্য রক্ষা যাত্রীবাহী বিমান
দিল্লিতে বহুতলা ভবন ধস, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৩
ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্ব অঞ্চলের সীমাপুরি এলাকায় একটি বহুতলা ভবন ধসে এক অন্তঃসত্ত্বা নারীসহ তিনজন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১১ জনকে উদ্ধার করেছে দিল্লি ফায়ার সার্ভিস।
দিল্লিতে বহুতলা ভবন ধস, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৩