ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, অনুতপ্ত হয়ে টাকা ও চিরকুট রেখে গেলেন যাত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পিএম
ছবি : সংগৃহীত

বগুড়ায় বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করেছিলেন এক নারী যাত্রী। ফিরতি ট্রেনে টিকিট কাটলেও অনুতপ্ত হয়ে আগের যাত্রার ভাড়া পরিশোধ করতে ভুলেননি ওই নারী। এ জন্য বগুড়া রেলস্টেশনের টিকিট কাউন্টারে ৩০ টাকা ও হাতে লেখা একটি চিরকুট রেখে গেছেন তিনি। তার এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে বগুড়ার একটি রেলস্টেশনের কাউন্টারে এ ঘটনা ঘটে।

বগুড়া স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু জানান, মহৎ ওই ব্যক্তির পরিচয় জানলে তাকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতেন।

বগুড়া স্টেশন মাস্টার সূত্র জানায়, কাগজে হাতে লেখা ওই চিরকুটে লেখা রয়েছে,আমি মাহী, গত ৭ অক্টোবর তারিখে আমি সান্তাহার যাই। যাওয়ার সময় তাড়াহুড়ার জন্য টিকিট কাটার সময় পাইনি। তবে ফিরে আসার সময় টিকিট কাটছি। তাই এই ৩০ টাকা রেখে যাাচ্ছি।

ওই চিরকুটে এর বেশি কিছু লেখা না থাকায় মহৎ ওই ব্যক্তির বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে তার বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের পরও ভাড়া পরিশোধের এই উদ্যোগ রেল যাত্রীদের দায়িত্ববোধ জাগ্রত করতে অনুপ্রেরণা জুগিয়েছেন।

বগুড়া রেল স্টেশনের স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু জানান, বগুড়া থেকে সান্তাহার পর্যন্ত ট্রেনের টিকিটের মূল্য ১২ টাকা। তবে ওই ব্যক্তি কয়জনের ভাড়া ও ৩০ টাকা কি হিসাবে রেখে গেছেন তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। এরপরও ওই টাকা সরকারি কোষাগারে জমা করতে ৩০ টাকা মূল্যের টিকিট কেটে তা ছিঁড়ে ফেলা হবে।

স্টেশন মাস্টার বলেন, যাত্রীর এ ধরনের সচেতনতা প্রশংসার দাবিদার। তবে তাকে রেলস্টেশনের এলে সময় নিয়ে আসা উচিত ছিল। তিনি শুধু যাওয়ার সময়কার ট্রেনের ভাড়া বাবদ ৩০ টাকা ও চিরকুট রেখে গেছেন। পুরো নাম, ঠিকানা বা পরিচয় লিখলে তাকে ডেকে এনে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানাতে পারতেন।

স্টেশন মাস্টার আরও জানান, রেলওয়ে যেহেতু সবার; তাই এর যত্ন ও দেখভালের জন্য সচেতন সকলকে এগিয়ে আসা উচিত। ট্রেনে ভ্রমণের সময় প্রত্যেক যাত্রীকে টিকিট কাটা নিজস্ব দায়িত্ব।

‘মাহী’ নামে ওই যাত্রী সকলকে সততা ও দায়িত্বজ্ঞান সম্পর্কে বার্তা দিয়েছেন যে, জনগণের সম্পদ রক্ষায় সকলকে সৎ ও দায়বদ্ধতা থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান
পরিবেশ দূষণ রোধ ও অবৈধ ইটভাটা বন্ধে নিয়মতান্ত্রিক কার্যক্রমের অংশ হিসেবে ঢাকার ধামরাই উপজেলায় দুটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান
একসময় পোলট্রি বিপ্লবের কেন্দ্র এখন ‘ধ্বংসস্তূপ’
একসময় উত্তরাঞ্চলে পোলট্রি খাতের পথপ্রদর্শক ছিল জয়পুরহাটের জামালগঞ্জ সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার। এটি জেলার একমাত্র সরকারি মুরগির খামার। এখানেই উদ্ভাবিত হয়েছিল বহুল জনপ্রিয় সোনালি জাতের মুরগি। সেই সোনালি মুরগিকে কেন্দ্র করে জয়পুরহাটসহ উত্তরাঞ্চলে গড়ে ওঠে শত শত বাণিজ্যিক খামার। সৃষ্টি হয় লাখো মানুষের কর্মসংস্থান। দেশের পোলট্রি শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রায় নয় দশকের পুরোনো এই সরকারি প্রতিষ্ঠানটি এখন জরাজীর্ণ অবকাঠামো ও জনবল–সংকটে অনেকটাই রুগ্ন হয়ে পড়েছে।
একসময় পোলট্রি বিপ্লবের কেন্দ্র এখন ‘ধ্বংসস্তূপ’
ঘুমধুম সীমান্তে ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও বাইশফাঁড়ী সীমান্তে বিজিবির পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে দুই লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে।
ঘুমধুম সীমান্তে ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক
কুষ্টিয়া সীমান্তে আবারও বিএসএফের অপচেষ্টা, প্রতিহত করল বিজিবি
কুষ্টিয়ায় দৌলতপুর সীমান্ত দিয়ে আবারও পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে এবারও বিজিবি সদস্যদের বাধায় পুশইন করা দুইজন নারী ও দুজন পুরুষকে ভারতের অভ্যন্তরে ফেরত নিয়ে যেতে বাধ্য হয়েছে বিএসএফ।
কুষ্টিয়া সীমান্তে আবারও বিএসএফের অপচেষ্টা, প্রতিহত করল বিজিবি
কুমিল্লায় নারীকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
কুমিল্লার মুরাদনগরে পূর্বশত্রুতার জেরে রাশিদা বেগম নামে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি রহিম সরকারকে (৬০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১।
কুমিল্লায় নারীকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
আরও পড়ুন
শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
সোনা ব্যবসায়ীকে জাল টাকার বান্ডিল দিয়ে চেইন নিয়ে চম্পট
বগুড়ায় মাইক্রোবাসে তুলে নেওয়ার চার দিন পর স্কুলছাত্রী উদ্ধার
থানায় ৮ চোরের সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার আরও ২ চোর