ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ইউপি সদস্যসহ তিনজনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পিএম
প্রতীকী ছবি

বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী দুই ইউপি সদস্য নিহত হয়েছেন। একই দিনে নন্দীগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেকটি ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে এক চালকের।

কাহালুতে নিহত দুই ইউপি সদস্য হলেন উপজেলার পাইকর ইউনিয়নের রামপুর ভাটিয়ালি গ্রামের বাসেদ মেম্বার ও বাবর আলী মেম্বার।

পুলিশ জানায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে দুই ইউপি সদস্য একই মোটরসাইকেলে করে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। পথে পেছন থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

কাহালু থানার উপ-পরিদর্শক (এসআই) নুর ইসলাম জানান, নিহত দুই ইউপি সদস্য নিয়মিত একই মোটরসাইকেলে যাতায়াত করতেন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব না হলেও এর নম্বর শনাক্ত করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

অন্যদিকে, নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে ট্রাকচালক নিহত হন। এ ঘটনায় তার সহকারী গুরুতর আহত হয়েছেন।

নিহত চালক ওবায়দুর রহমান যশোরের কেশবপুর এলাকার বাসিন্দা।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাস ও কাউন্টার থেকে মুছে দেওয়া হলো ‘টুঙ্গিপাড়া’
খুলনায় টুঙ্গিপাড়া পরিবহনের একটি বাস ও কাউন্টার থেকে কালো কালি ও স্প্রে ব্যবহার করে ‘টুঙ্গিপাড়া’ নাম মুছে দিয়েছেন কয়েকজন যুবক।  সোমবার (১৬ নভেম্বর) বিকাল ৪টার দিকে নগরের ফুলবাড়ীগেট এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিকাল ৪টা ১০ মিনিটের দিকে স্থানীয় যুবদল নেতা মাসুম খানের নেতৃত্বে ৮ থেকে ১০ জন যুবক পরিবহনটির কাউন্টারের সামনে আসেন। সেখানে প্রথমে কাউন্টারের সাইনবোর্ড থেকে ‘টুঙ্গিপাড়া’ নাম মুছে দেওয়া হয়।  এছাড়া কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাসের গায়ে লেখা নামের অংশ কালো স্প্রে দিয়ে ঢেকে দেওয়া হয়। কাউন্টারে টিকিট বিক্রির দায়িত্বে থাকা রকি হাওলাদার বলেন, কয়েকজন যুবক এসে টুঙ্গিপাড়া নাম মুছে দিয়ে চলে গেছেন। তবে তারা কোনও ভাঙচুর করেননি বা কারও সঙ্গে দুর্ব্যবহার করেননি। এ বিষয়ে খুলনা মহানগর যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম রুবেল বলেন, আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার বিরুদ্ধে নেতা-কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। তবে কোনও ধরনের হঠকারী কর্মকাণ্ড না করার নির্দেশনাও রয়েছে।  তার দাবি, শাহরিয়ার হোসেন মাসুম যুবদলের কোনও পদে নেই। বিষয়টি তারা রাজনৈতিকভাবে মোকাবিলা করবেন। খানজাহান আলী থানার ওসি আবুল বাশার বলেন, ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। আরটিভি/এসআর    
বাস ও কাউন্টার থেকে মুছে দেওয়া হলো ‘টুঙ্গিপাড়া’
কুমিল্লা সীমান্তে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারী আটক
কুমিল্লার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ছয় তালিকাভুক্ত মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
কুমিল্লা সীমান্তে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারী আটক
দায়িত্ব গ্রহণ করেছেন গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার
গোপালগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রত্যুষ কুমার মজুমদার।
দায়িত্ব গ্রহণ করেছেন গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার
আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জের জনজীবন
গত ১৫ নভেম্বরের সহিংসতা ও নাশকতার ঘটনার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জের পরিস্থিতি। সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে জেলার জনজীবনে ফিরতে শুরু করেছে স্বাভাবিক ছন্দ। তবে পরিস্থিতির উন্নতি হলেও সাধারণ মানুষের মধ্যে এখনো কাটেনি আতঙ্ক।
আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জের জনজীবন
ভারতে পাঁচ বছর দুই মাস কারাভোগ শেষে ফিরলেন ৩ বাংলাদেশি
ভারতে দীর্ঘ পাঁচ বছর দুই মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন জামালপুরের মেহেদী হাসান, মমিন মিয়া ও শাওন হাসান নামে তিন যুবক।
ভারতে পাঁচ বছর দুই মাস কারাভোগ শেষে ফিরলেন ৩ বাংলাদেশি
আরও পড়ুন
সোহেল রানার মৃত্যুদণ্ডের আদেশ বহাল
ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৫০০
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
বিষ প্রয়োগে অর্ধশতাধিক কবুতর হত্যা