ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

প্রধানমন্ত্রীর নির্দেশে দুখু মিয়ার পাশে দাঁড়াল প্রশাসন

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০৫:০১ পিএম
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে জন্ম থেকেই দুই হাতবিহীন নরসিংদীর সেই অদম্য শিক্ষক আলতাফ হোসেন দুখু মিয়ার পাশে দাঁড়িয়েছে নরসিংদী জেলা প্রশাসন।

সোমবার (১২ অক্টোবর) সকালে সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের নগর পাঁচদোনা গ্রামে প্রতিভা দুখু মিয়া কিন্ডারগার্টেন পরিদর্শন ও বিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার, সহকারী কমিশনার ভূমি সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জানান, সম্প্রতি দেশের বেশ কয়েকটি গণমাধ্যমে দুই হাতবিহীন শিক্ষক দুখু মিয়ার পাঠদান নিয়ে সংবাদ প্রচারিত হয়। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে নির্দেশনা দেওয়া হয়। সরকারের তরফ থেকে ইতোমধ্যেই বিদ্যালয়টি নিবন্ধনসহ অবকাঠামো উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

এ সময় জেলা প্রশাসক কিন্ডারগার্টেনটির খুদে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, ওয়াটার পট, বিভিন্ন ক্রীড়া সামগ্রীসহ ১৪৫ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন।

২০০৭ সালে নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন দুখু মিয়া বলেন, বর্তমান সরকার প্রধান আমার বিদ্যালয়টি সম্পর্কে জানতে পেরেছেন সেটা জানতে পেরে আমি আনন্দিত। আমার স্বপ্ন হচ্ছে এই কিন্ডারগার্টেনটিকে উচ্চ বিদ্যালয়ে রূপান্তরিত করা। আশা করছি সরকার ও প্রশাসনের সহায়তায় প্রতিভা দুখু মিয়া বিদ্যালয়টি সমৃদ্ধ হবে।

নিজের দুই হাত না থাকলেও থেমে নেই দুখু মিয়ার পাঠদান। পা দিয়েই ব্ল্যাকবোর্ডে লিখে প্রতিদিন শিশুদের পাঠদান করে যাচ্ছেন তিনি। বর্তমানে এই বিদ্যালয়টিতে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১৪৫ শিশু পড়াশোনা করছে।

১৯৬২ সালে জন্ম নেওয়া আলতাফ হোসেন জন্ম থেকেই দুই হাতবিহীন। শৈশবেই পা দিয়ে লেখার অভ্যাস গড়ে তোলেন।

বাবা পাতিলের কালি ও পানি মিশিয়ে কঞ্চি ও কলাপাতায় লেখার মাধ্যমে তাকে শেখান পা দিয়ে লিখতে। এরপর সেই পা দিয়েই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও ডিগ্রি পাস করেন তিনি।

শিক্ষাজীবন শেষ করে শুরু হয় কর্মসংস্থানের লড়াই। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করেন চাকরির আশায় ঘুরেছেন তিনি। হতাশা তাকে থামাতে পারেনি তাকে বাবার দেওয়া জমি বিক্রির টাকা যোগ করে ২০০৭ সালে নিজের পৈতৃক জমিতে প্রতিষ্ঠা করেন প্রতিভা দুখু মিয়া কিন্ডারগার্টেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৫ বছরের শিশুকে লিচু বাগানে নিয়ে গেলেন জামায়াতকর্মী, অতঃপর...
পাবনার ঈশ্বরদীতে ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত এক জামায়াতকর্মীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
৫ বছরের শিশুকে লিচু বাগানে নিয়ে গেলেন জামায়াতকর্মী, অতঃপর...
নীতিগত বিচ্যুতির অভিযোগ এনে এনসিপি নেতার পদত্যাগ
দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ এনে জাতীয় নাগরিক পাটির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন।
নীতিগত বিচ্যুতির অভিযোগ এনে এনসিপি নেতার পদত্যাগ
বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে যাওয়াই কাল হলো শ্রাবনের
ঝিনাইদহে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করেতে গিয়ে পানিতে ডুবে শ্রাবন নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে যাওয়াই কাল হলো শ্রাবনের
‘আমার মৃত্যুর জন‍্য দায়ী সুমাইয়া, আমার ছেলেকে মারছে শরীফ’
পাবনার ঈশ্বরদীতে হৃদয় প্রামাণিক (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই ঘর থেকে হাতে লেখা একটি চিঠি পাওয়া যায়। চিঠিতে লেখা- আমার মৃত্যুর জন‍্য দায়ী সুমাইয়া, আমার ছেলেকে মারছে শরীফ, আমার জন‍্য দোয়া করবেন।
‘আমার মৃত্যুর জন‍্য দায়ী সুমাইয়া, আমার ছেলেকে মারছে শরীফ’
পোশাক কেনার কথা বলে নববধূকে নির্জনে নিয়ে যান ননদের স্বামী ও চাচা শ্বশুর, অতঃপর...
বরিশালের বাকেরগঞ্জে বিয়ের মাত্র ১৬-১৭ দিনের মাথায় এক নববধূকে ধর্ষণের অভিযোগে তার সৎ ননদের স্বামী ও চাচা শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পোশাক কেনার কথা বলে নববধূকে নির্জনে নিয়ে যান ননদের স্বামী ও চাচা শ্বশুর, অতঃপর...
আরও পড়ুন
পূজার ছুটি শেষে বাসায় ফিরে হতভম্ব সুখন
নরসিংদীতে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৫
বাংলাদেশি আদর্শ নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০