ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশি আদর্শ নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ১১:৩৩ এএম
ছবি: আরটিভি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, সরকার দেশে জাতী, ধর্ম বর্ণের মধ্যে কোনো বিভেদ হতে দেবে না। সবাই বাংলাদেশি আর বাংলাদেশি আদর্শ নিয়ে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে রোববার (১৮ অক্টোবর) রাতে নরসিংদীর পলাশ উপজেলায় পলাশ বাজার সর্বজনীন দুর্গা মন্দিরে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, সব অন্যায়, অনিয়ম ও দু:শাসন দূর করতে পৃথিবীতে মা দুর্গার যেভাবে আগমন ঘটে। সেই শিক্ষা নিয়ে সবাইকে সমাজ থেকে সব অন্যায় অনিয়ম দূর করে একটি শান্তিপূর্ণ আবাসন গড়ে তুলতে হবে।

পরে তিনি শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে মন্দির কমিটির কাছে নগদ অর্থ বিতরণ করেন।

এ সময় পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সন্তান না হওয়ায় ভাঙল ইতির সংসার, পেলেন ৩০০ বিয়ের প্রস্তাব
বরিশালের হিজলায় সন্তান না হওয়ার অভিযোগে সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে হয়েছে ইতি আক্তারকে। স্বামীর সংসার টিকিয়ে রাখতে কেঁদে আকুতি জানিয়েও শেষ রক্ষা হয়নি।
সন্তান না হওয়ায় ভাঙল ইতির সংসার, পেলেন ৩০০ বিয়ের প্রস্তাব
ভারত থেকে আনা ১৮ রেলকোচ হস্তান্তর, চলবে ঢাকা-পাবনা রুটে
‎নীলফামারীর সৈয়দপুর কারখানায় ভারত থেকে আমদানি করা ১৮টি রেলকোচের কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও ট্রায়াল রান সম্পন্ন করে রেলওয়ের পাকশী ট্রাফিক বিভাগকে হস্তান্তর করা হয়েছে।
ভারত থেকে আনা ১৮ রেলকোচ হস্তান্তর, চলবে ঢাকা-পাবনা রুটে
বিষ প্রয়োগে অর্ধশতাধিক কবুতর হত্যা
পটুয়াখালীর রাঙ্গাবালীতে প্রতিবেশীর ধানক্ষেতে ছড়িয়ে রাখা বিষ মেশানো ডাল খেয়ে অর্ধশতাধিক কবুতরের মৃত্যুর অভিযোগ উঠেছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কবুতর খামারি অদুদ হাওলাদার।
বিষ প্রয়োগে অর্ধশতাধিক কবুতর হত্যা
ময়মনসিংহের নতুন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিউল ইসলাম
ময়মনসিংহের নতুন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মো. জাকিউল ইসলাম। তিনি বিদায়ী পরিচালক ডা. প্রদীপ কুমার সাহার স্থলাভিষিক্ত হয়েছেন।
ময়মনসিংহের নতুন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিউল ইসলাম
রাতে বেপরোয়া বাইক চালাচ্ছিলেন তরুণী, ধাওয়া করে যা পেল পুলিশ
সিরাজগঞ্জের তাড়াশে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে পুলিশের চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করার সময় স্মৃতি ইসলাম হাওয়া (২৯) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
রাতে বেপরোয়া বাইক চালাচ্ছিলেন তরুণী, ধাওয়া করে যা পেল পুলিশ
আরও পড়ুন
বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
নরসিংদীতে মিনিবাসে আগুন, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতা অকটেনসহ আটক
নরসিংদীর চিহ্নিত সন্ত্রাসী সনেট সহযোগীসহ গ্রেপ্তার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী