ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূজার ছুটি শেষে বাসায় ফিরে হতভম্ব সুখন

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ১১:২৩ পিএম
ছবি: সংগৃহীত

দুর্গাপূজার ছুটি কাটাতে স্ত্রী-সন্তান নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিলেন সুখন চৌধুরী। নরসিংদীর বাসায় রেখে গিয়েছিলেন জমি বিক্রির ৫০ লাখ টাকা, যা দিয়ে ডাইং কারখানা কেনার পরিকল্পনা ছিল তার। ছয় দিন পর ফিরে দেখেন, জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে আলমারি ভেঙে টাকা ও স্ত্রীর আট ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত আটটার দিকে নরসিংদী শহরের সেবাসংঘ এলাকার নরেশ চন্দ্র সাহার সাততলা ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শুক্রবার রাতে নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সুখন। শনিবার (২৪ অক্টোবর) অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর আল মামুন।

জানা গেছে, সুখন গত পাঁচ বছর ধরে স্ত্রী-সন্তান নিয়ে ওই ফ্ল্যাটে বসবাস করছেন। তিনি নরসিংদী সদর উপজেলার শেখেরচরের ইভা ডাইংয়ে কাজ করেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার গুহিয়ালা গ্রামে। নিজের ডাইং কারখানা করার স্বপ্নে গ্রামের জমি বিক্রি করে ৫০ লাখ টাকা বাসার আলমারিতে রেখেছিলেন। কারখানা কেনার কথাবার্তাও চূড়ান্ত হয়েছিল।

সুখনের স্ত্রী পূরবী পণ্ডিত জানান, গত রোববার দুপুরে দুর্গাপূজা উপলক্ষে তারা বাসায় তালা দিয়ে গ্রামের বাড়িতে যান। শুক্রবার রাতে ফিরে চাবি দিয়ে দরজা খুলতে না পেরে সন্দেহ হয়। পরে বাসার পেছনে গিয়ে জানালার গ্রিল কাটা দেখতে পান। স্থানীয়দের সহায়তায় ওই গ্রিল দিয়ে ভেতরে ঢুকে তারা ঘরের আসবাব ও জামাকাপড় ছড়ানো-ছেটানো এবং আলমারি ভাঙা অবস্থায় দেখতে পান। পরে ৫০ লাখ টাকা ও আট ভরি স্বর্ণালংকার খুঁজে পাননি।

সুখন চৌধুরী বলেন, জমি বিক্রির টাকা দিয়ে ডাইং কারখানা কেনার প্রস্তুতি প্রায় শেষ হয়েছিল। কিন্তু দুর্বৃত্তরা টাকা ও স্ত্রীর গয়না নিয়ে যাওয়ায় তার সারা জীবনের স্বপ্ন ভেঙে গেছে।

ওসি এম আর আল মামুন বলেন, চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেরপুরে রোহিঙ্গা নারীর নামে একই দিনে জন্ম-মৃত্যু সনদ দেওয়ার অভিযোগ
শেরপুরের শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে রোহিঙ্গা নাগরিকদের নামে ভুয়া জন্ম ও মৃত্যু সনদ প্রদানের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।
শেরপুরে রোহিঙ্গা নারীর নামে একই দিনে জন্ম-মৃত্যু সনদ দেওয়ার অভিযোগ
ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ আটক ৫
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী শিশুসহ ৫ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ আটক ৫
মালয়েশিয়া যাওয়ার স্বপ্নে ট্রলারে যাত্রা, কক্সবাজারের লাবণী সৈকত পয়েন্টে উদ্ধার ২৮
কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে অবৈধ পথে মালয়েশিয়াগামী ট্রলার বোঝাই নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মালয়েশিয়া যাওয়ার স্বপ্নে ট্রলারে যাত্রা, কক্সবাজারের লাবণী সৈকত পয়েন্টে উদ্ধার ২৮
ঝিনাইদহে বিপুল পরিমাণ ভারতীয় সিরাপ জব্দ
শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টা ১৫ মিনিটের দিকে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী যাদবপুর থেকে মহেশপুরগামী পাকা সড়কের বগা এলাকায় এ অভিযান চালানো হয়।
ঝিনাইদহে বিপুল পরিমাণ ভারতীয় সিরাপ জব্দ
বাসের ধাক্কায় প্রাণ গেল বিএনপি নেতার
ভোলার লালমোহনে যাত্রীবাহী বাসের ধাক্কায় শাহাজান কবির (৫০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ভোলা-চরফ্যাশন সড়কের লালমোহন উপজেলার গজারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাসের ধাক্কায় প্রাণ গেল বিএনপি নেতার
আরও পড়ুন
চলন্ত ট্রেনে ২২ মিলিয়ন ডলারের পণ্য চুরি, নিজেরাই করত ভিডিও!
ট্রেন থামিয়ে ২২ মিলিয়ন ডলারের পণ্য চুরি, অভিযুক্ত ১৩ জন
নরসিংদীতে গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষেপ
শরীয়তপুরে দাফনের ২৫ দিন পর কবর থেকে শিশুর মরদেহ গায়েব