ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

স্বামীর মোটরসাইকেলে স্কুলে যাচ্ছিলেন শিক্ষিকা, মুহূর্তেই পিষে দিলো ট্রাক

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পিএম
রাস্তার প্রতীকী ছবি

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তার স্বামী।

সোমবার (১২ অক্টোবর) সকালে সদর উপজেলার বৈকারী মোল্লার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুল শিক্ষিকা শামীমা নাসরিন ভাড়ুখালি মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বৈকারী গ্রামের মো. জালাল উদ্দীনের মেয়ে।

সদর থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, স্বামী আব্দুল মজিদের বাইকে শামীমা বাবার বাড়ি থেকে বের হয়ে বিদ্যালয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে মোল্যা বাড়ির মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে তাদের বাইকের ধাক্কা লাগে। এতে বাইক থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান শামীমা।

এ সময় দুর্ঘটনায় গুরুতর আহত তার স্বামী আব্দুল মজিদকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরার একটি ক্লিনিকে ভর্তি করেন।

এদিকে, ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করে বৈকারী ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই উপপরিদর্শক।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চোরাই বলে শিক্ষার্থীর আইফোন হাতিয়ে ক্ষান্ত হননি এসআই, ঘুষও নিলেন ১৭ হাজার
চট্টগ্রাম থেকে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করতে গিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর কেনা এক লাখ ৫ হাজার টাকা মূল্যের মোবাইল নিয়ে গেছেন গাজীপুরের শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান টিটু। উপরন্তু ওই শিক্ষার্থীর বাড়ি খোঁজ করতে গিয়ে ট্র্যাকিং খরচের কথা বলে তার কাছ থেকে আরও ১৭ হাজার টাকা ঘুষ নেওয়ারও অভিযোগ তুলেছেন ভুক্তভোগী শিক্ষার্থী।
চোরাই বলে শিক্ষার্থীর আইফোন হাতিয়ে ক্ষান্ত হননি এসআই, ঘুষও নিলেন ১৭ হাজার
৯ বছরের শিশুকে বলাৎকার, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয় ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মো. শাহিদুল ইসলাম নামে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
৯ বছরের শিশুকে বলাৎকার, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার
শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ
শেরপুরে গণশুনানিতে আসা সেবাপ্রার্থী প্রতিবন্ধীদের মধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে ১৩টি হুইলচেয়ার ও ১টি ট্রাইসাইকেল বিতরণ করা হয়েছে।
শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ
‘সন্তানের’ মতো পালন করা গাঁজা গাছ লুকিয়ে রাখতে পারলেন না আসমান
কুড়িগ্রামের রাজারহাটে পুলিশের বিশেষ অভিযানে একটি বসতবাড়ির রান্নাঘরের পেছন থেকে ১৪ ফুট লম্বা জীবন্ত একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে আসমান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলার সদর ইউনিয়নের মেকুরটারী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মেকুরটারী গ্রামে আসমানের বসতবাড়িতে বেআইনিভাবে গাঁজার গাছ চাষ করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে রাজারহাট থানা পুলিশ। তথ্যের সত্যতা নিশ্চিত হয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল আসমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় রান্নাঘরের পেছন থেকে প্রায় ১৪ ফুট লম্বা তাজা গাঁজার গাছটি উদ্ধারসহ আসমানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসমান স্বীকার করেছেন, তিনি প্রায় এক বছর ধরে লোকচক্ষুর অন্তরালে গোপনে গাছটি লালন-পালন করে আসছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ ফুট লম্বা একটি জীবন্ত গাঁজার গাছ উদ্ধারসহ এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশি এই অভিযান অব্যাহত থাকবে। আরটিভি/এমএইচজে
‘সন্তানের’ মতো পালন করা গাঁজা গাছ লুকিয়ে রাখতে পারলেন না আসমান
রাতের আধারে দেওয়া হলো বিষ, খামারির ৫ লাখ টাকার মাছ নিমিষেই শেষ
নোয়াখালী হাতিয়ায় রাতের আধারে পুকুরে বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে এক খামারির পুকুরে থাকা প্রায় ৫ লাখ টাকার মাছ।
রাতের আধারে দেওয়া হলো বিষ, খামারির ৫ লাখ টাকার মাছ নিমিষেই শেষ
আরও পড়ুন
ইটভাটায় খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর
জেদ্দায় পৌঁছে ফোন দেব—বলেছেন শাহেদ, স্ত্রী পেলেন মৃত্যুর খবর
অচেতন শিশুকে ফেলে পালাচ্ছিলেন বৃদ্ধ, অতঃপর...
শ্বশুরবাড়ি থেকে ফেরা হলো না ছাত্রদল নেতার, পথেই নিভল প্রাণ