
চাঁদপুরে সাগর বিশ্বাস (২৮) নামে এক হিন্দু যুবক ষষ্ঠ শ্রেণির এক মুসলিম ছাত্রীকে (১৪) নিয়ে পালানোর সময় স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেছে।
গত ১২ অক্টোবর দুপুরে চাঁদপুর হরিনা ফেরী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে মামলা করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন হরিনা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ কাইয়ুম উদ্দিন চৌধুরী।
স্থানীয়রা জানান, ঘটনার দিন দুপুরে চাঁদপুর হরিনা ফেরি ঘাটের কাছে একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্রো- গ 12-6441) স্কুলের পোশাক পরা মেয়েটিকে যুবকের সঙ্গে বসে থাকতে দেখে স্থানীয় জনতার সন্দেহ সৃষ্টি হয়। পরে তরা জিজ্ঞাসা করে দেখেন ছেলেটি হিন্দু। তিনি মাগুরা জেলা সদরের ছাঙ্গাভাঙ্গার বাসিন্দা। আর মেয়েটি মুসলিম। সে চাঁদপুর সদর উপজেলার বাগাদি গনি উচ্চ বিদ্যালয় ষষ্ঠ শ্রেণির ছাত্রী। পরে স্থানীয়রা তাদেরকে আটক করে হরিনা নৌপুলিশের কাছে হস্তান্তর করে।
হরিনা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, একটি প্রাইভেটকারসহ স্কুলের পোশাক পরা মেয়ে এবং ছেলেকে আনা হয়েছে। তারা জানায়, মোবাইলের মাধ্যমে দুজনের প্রেমের সম্পর্ক ঘরে ওঠে। মেয়েটির মা মামলা করেছে। বিষয়টি তদন্ত করছেন উপ-পরিদর্শক (এসআই) ইকবাল।
আরটিভি/এমএইচজে



