
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ মহসিন (৩৯) ও মো. সোহেল (২৮) নামে ডাকাতদলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, মতলব উত্তর থানা পুলিশের একটি অভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মতলব উত্তর থানাধীন গাজীরগাছখলা গ্রামের সাইফুল ইসলাম মোল্লার বাড়ির সামনে থেকে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলের এই দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। পুলিশ আসামিদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধো রয়েছে কাঠের বাটযুক্ত ৩টি রামদা, ১টি তালা কাটার যন্ত্র (কাটার), ৪টি লোহার রড, ৪টি কালো কাপড়ের মাঙ্কি ক্যাপ/স্কি মাস্ক।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে এবং তাদের পলাতক সহযোগী ও অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে আইনি ব্যবস্থার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এইড কর্মকর্তা।
আরটিভি/এমএইচজে




