ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সরকারি হালট দখল করে পার্ক নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পিএম
গেট নির্মাণ শেষে সরকারি সম্পত্তিতে পার্ক নির্মাণ ও ফসলি জমি ভরাটের কাজ চলছে : ছবি আরটিভি

মুন্সীগঞ্জের শ্রীনগরে সরকারি হালট ও অর্পিত সম্পত্তি (ভিপি সম্পত্তি) দখল করে গেট ও পার্ক নির্মাণের অভিযোগ উঠেছে পুস্পধারা হাউজিং কোম্পানির বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, গেট নির্মাণের সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার বাধা দেওয়া হলেও পরবর্তী সময়ে সংশ্লিষ্ট ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিবর্তনের সুযোগে আবারও নির্মাণকাজ শুরু করে প্রতিষ্ঠানটি। গেট নির্মাণের কাজ শেষ হলেও বর্তমানে সরকারি সম্পত্তিতে পার্ক নির্মাণ এবং ফসলি জমি ভরাটের কাজ চলছে বলে অভিযোগ স্থানীয়দের।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কেওটখালী মৌজার ১০৩৫ নম্বর দাগের সরকারি হালটের উপর কোম্পানিটির গেট নির্মাণ করা হয়েছে। এ ছাড়া কেওটখালী মৌজার আরএস ৯৬৩, ৯৯৭, ৯৯৯, ১০৩৮, ১০৫৮, ১৮৪১, ২১২৩ ও ২১৩৩ নম্বর দাগের ভিপি সম্পত্তি দখল করে পার্ক নির্মাণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে পুস্পধারা হাউজিং কোম্পানির বিরুদ্ধে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাউজিং প্রকল্পের প্রবেশপথে বড় আকারের একটি গেট নির্মাণ করা হয়েছে। সেখানে নিরাপত্তারক্ষী নিয়োজিত রয়েছেন। প্রকল্পের ভেতরে প্রবেশ করতে গেলে প্রথমে সাংবাদিকদের বাধার মুখে পড়তে হয়। পরে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ভেতরে প্রবেশের সুযোগ পাওয়া গেলেও ভিডিও ধারণে বাধা দেওয়া হয়। এ সময় গেট নির্মাণের কাজ সম্পন্ন দেখা যায়। পাশাপাশি প্রকল্পের ভেতরে পার্ক নির্মাণের কাজ চলতে এবং ফসলি জমি ভরাট করতে দেখা যায়।

স্থানীয়দের অভিযোগ, সরকারি হালট ও অর্পিত সম্পত্তি ব্যক্তিগত বা বাণিজ্যিক প্রকল্পের কাজে ব্যবহার করা হলে জনসাধারণের চলাচলের পথ সংকুচিত হওয়ার পাশাপাশি সরকারি সম্পত্তি বেদখল হওয়ার আশঙ্কা তৈরি হয়। এসব জমির প্রকৃত মালিকানা, শ্রেণি ও বর্তমান দখল পরিস্থিতি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

পুস্প ধরা হাউজিং কোম্পানির প্রকোমেন্ট ডিরেক্টর আবু বক্কর সিদ্দিক, আমরা সরকারি নিয়ম মেনে হাউজিং করছি। পার্ক এক কোন কাজ আমরা করিনি শুধু বিউটিফিকেশন এর কাজ করেছি। যেখানে এলাকার ছেলেপেলেরা বসে ও সময় কাটায়। সরকারি হালটের উপর গেট নির্মাণে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমরা নিয়মের মধ্যেই সব করছি। আরো বিস্তারিত জানতে চাইলে ঢাকা অফিসে আসেন।

এবিষয়ে ষোলঘর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, আমি নতুন এসে বিষয়টি জানতাম না। আপনার মাধ্যমে অবগত হলাম দ্রুত তদন্ত করে এবিষয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠাবো।

শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুর রহমান বলেন, বিষয়টা আমি অবগত আছি। ইতিমধ্যে এসিল্যান্ডকে নির্দেশ দিয়েছি। দ্রুত এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু শনাক্তকরণ কিট প্রদান
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. কেরামত আলীর পক্ষ থেকে এসব কিট প্রদান করা হয়। এ সময় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. নাজির আহমেদের কাছে কিটগুলো হস্তান্তর করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ পৌরসভার সেক্রেটারি আব্দুর রউফ। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফজলে রাব্বি, পৌরসভার নায়েবে আমির আজিত মাহমুদসহ স্থানীয় নেতৃবৃন্দ। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহের এ উদ্যোগের ফলে ডেঙ্গু শনাক্তকরণ কার্যক্রম আরও সহজ হবে এবং রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়তা করবে। বিশেষ করে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় দ্রুত রোগ শনাক্তকরণ ও চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জনস্বাস্থ্য সুরক্ষা, ডেঙ্গু প্রতিরোধ এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত প্রচেষ্টাও জরুরি। জনসেবায় মানুষের পাশে থাকা এবং সুস্থ শিবগঞ্জ গড়ার প্রত্যয়ে নেওয়া এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আরটিভি/টিআর
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু শনাক্তকরণ কিট প্রদান
৫ দিনের জন্য সাজেক অবরোধ প্রত্যাহার
১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেকে অবরোধ প্রত্যাহার করা হয়েছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন সাজেক কারবারী এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা।
৫ দিনের জন্য সাজেক অবরোধ প্রত্যাহার
বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ অভিযান চালিয়ে একটি মাইক্রোবাসসহ বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী ও বিভিন্ন প্রকার জর্দা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্য ও যানবাহনের সিজার মূল্য ৩৯ লাখ ৩৭ হাজার ৭৯০ টাকা। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ঘোলপাশা আমানগন্ডা বিওপির বিশেষ টহল দল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। বিজিবি জানায়, সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে বদরপুর ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি মাইক্রোবাসসহ বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী ও বিভিন্ন প্রকার জর্দা জব্দ করা হয়। জব্দ করা পণ্য ও যানবাহনের সর্বমোট সিজার মূল্য ৩৯ লাখ ৩৭ হাজার ৭৯০ টাকা। লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং আন্তসীমান্ত অপরাধ দমনে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিয়মিত অভিযান পরিচালনা করছে। জব্দ করা মালামাল বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে এবং এ-সংক্রান্ত আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আরটিভি/টিআর
বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
বেতন ও বোনাসের টাকা নিয়ে ফেরার পথে ব্যবস্থাপককে কুপিয়ে ছিনতাই
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুরে দিনদুপুরে চা-বাগানের ভেতরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। চা-বাগানের শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও আসন্ন শারদীয় দুর্গোৎসবের বোনাসের ৭ লাখ ২০ হাজার টাকা তুলে ফেরার পথে পঞ্চবটি চা-বাগানের সহকারী ব্যবস্থাপককে কুপিয়ে গুরুতর আহত করে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়েছে একদল সশস্ত্র ছিনতাইকারী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ভূজপুর থানাধীন পঞ্চবটি চা-বাগানের কারখানার কাছাকাছি মূল প্রবেশমুখে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হন পঞ্চবটি চা-বাগানের সহকারী ব্যবস্থাপক নেপাল কান্তি দাশ বাবু। এ সময় তার সঙ্গে থাকা বাগানের পল্লিচিকিৎসক বাবুল দাশকেও মারধর করা হয়। ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ক্ষুব্ধ চা-বাগানের শ্রমিকেরা ধাওয়া করে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে হাতেনাতে আটক করেন। আটক ব্যক্তিরা হলেন পাশের এলাকার টিলাপাড়ার বাসিন্দা জিহান (২৪) ও আবু (২৫)। তবে এ চক্রের আরও দুই সদস্য টাকা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতি সপ্তাহের মতো এবারও শ্রমিকদের সাপ্তাহিক মজুরি ও আসন্ন পূজার বোনাস দেওয়ার জন্য উপজেলার নারায়ণহাট কৃষি ব্যাংক শাখা থেকে ৭ লাখ ২০ হাজার টাকা উত্তোলন করেন সহকারী ব্যবস্থাপক নেপাল কান্তি দাশ বাবু। টাকাগুলো একটি ব্যাগে নিয়ে তারা মোটরসাইকেলে করে চা-বাগানে ফিরছিলেন। মোটরসাইকেলটি চা-বাগানের ফটক পেরিয়ে কারখানার কাছাকাছি পৌঁছালে আগে থেকেই গাছের আড়ালে ওত পেতে থাকা সশস্ত্র ছিনতাইকারীরা আকস্মিকভাবে তাদের গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে সহকারী ব্যবস্থাপক নেপাল দাশকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে এবং বাবুল দাশের ওপর হামলা চালায়। এ সময় ভুক্তভোগীদের চিৎকার শুনে চা-বাগানের শত শত শ্রমিক ও স্থানীয় বাসিন্দা লাঠিসোঁটা নিয়ে ছিনতাইকারীদের ধাওয়া করেন। একপর্যায়ে তারা জিহান ও আবু নামের দুই ব্যক্তিকে ঘেরাও করে আটক করেন এবং তাদের মারধর করেন বলে জানা গেছে। এদিকে, ঘটনার খবর পেয়ে ভূজপুর ও ফটিকছড়ি থানার পুলিশের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে আটক ব্যক্তিদের পুলিশি হেফাজতে নিতে গেলে পুলিশ সদস্যরা বাধার মুখে পড়েন। ক্ষুব্ধ চা-বাগানের শ্রমিকেরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ শ্রমিকদের আশ্বস্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক ব্যক্তিদের থানায় নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ঘটনার খবর পেয়েই ফটিকছড়ি ও ভূজপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। উত্তেজিত চা-শ্রমিকদের বাধার মুখেও জড়িত দুজনকে আটক করা হয়েছে। এ চক্রের বাকি দুই সদস্য বর্তমানে পলাতক রয়েছেন। তিনি আরও বলেন, পলাতক ছিনতাইকারীদের গ্রেপ্তার ও ছিনতাই হওয়া টাকা উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান চলছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আরটিভি/টিআর
বেতন ও বোনাসের টাকা নিয়ে ফেরার পথে ব্যবস্থাপককে কুপিয়ে ছিনতাই
৮ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৮ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৪ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের খিদিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মিরাজুল ইসলাম ভূঁইয়া (৬৪)। স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটিকে একা পেয়ে একটি নির্জন স্থানে অবস্থিত নতুন নির্মাণাধীন ভবনে ধর্ষণের চেষ্টা চালান অভিযুক্ত ব্যক্তি। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে। এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক জানান, শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আরটিভি/টিআর
একা পেয়ে শিশুর ‘সর্বনাশ’ করার প্রস্তুতি নিচ্ছিলেন বৃদ্ধ, অতঃপর...